ইসরায়েলে হুতিদের ড্রোন হামলা

ডেস্ক, রাজনীতি ডটকম
ড্রোন

গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিশোধ হিসেবে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা ইসরায়েলের চারটি গুরুত্বপূর্ণ স্থানে ড্রোন হামলার দাবি করেছে। যদিও ইসরায়েল এ বিষয়ে নীরব।

এদিকে, গাজায় গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় অন্তত ৮৯ ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের মধ্যে ত্রাণপ্রত্যাশী ও শিশুও রয়েছে। অনাহারে মৃত্যুর সংখ্যাও বাড়ছে।

ইয়েমেনের হুতি বিদ্রোহীরা দাবি করেছে, তারা ইসরায়েলের হাইফা বন্দর, নেগেভ, উম্ম আল-রশরাশ ও বিরসেবায় ড্রোন হামলা করেছে।

হুতির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি বলেছেন, ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের নৃশংস কর্মকাণ্ডের জবাবে এ হামলা চালানো হয়েছে। হামলায় ছয়টি ড্রোন ব্যবহার করা হয়েছে। ড্রোনগুলো সফলভাবে লক্ষবস্তুতে আঘাত হেনেছে।

গাজায় ইসরায়েলের হামলা বন্ধ না করলে ও অবরোধ তুলে না নেওয়া পর্যন্ত এ ধরনের হামলা চালিয়ে যাওয়ার কথা জানিয়েছে হুতি।

তবে হামলার বিষয়ে ইসরায়েলের সামরিক বাহিনীর পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এদিকে গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় গাজায় অন্তত ৮৯ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহত ব্যক্তিদের মধ্যে ৩১ জন ছিলেন ত্রাণপ্রত্যাশী। এ সময় ৫১৩ ফিলিস্তিনি আহত হয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় আরও জানিয়েছে, অনাহারের কারণে গাজায় আরও পাঁচ ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। তাদের মধ্যে দুটি শিশু রয়েছে। এ নিয়ে উপত্যকাটিতে অনাহারে মৃত্যুর সংখ্যা ২২৭–এ পৌঁছাল, যাদের মধ্যে ১০৩টি শিশু।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

আমরা চুক্তির কাছাকাছি ছিলাম, ইরান হঠাৎ জাহাজে হামলা করল: ট্রাম্প

ট্রাম্প বলেছেন, গত শনিবার তারা ইরানের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছানোর কাছাকাছি ছিলেন। এমন সময় ইরান হঠাৎ একটি জাহাজে ড্রোন হামলা চালিয়ে সেটি ভেস্তে দেয়।

২১ ঘণ্টা আগে

তীব্র খরা ও খাদ্যসংকট: উগান্ডায় অনাহারে ১৬ জনের মৃত্যু

স্থানীয় কৃষকদের ভাষ্যমতে, চলতি বছরের এপ্রিল মাস থেকে—যা সাধারণত উগান্ডার মূল বপন মৌসুম—কারামোজা অঞ্চলে খুবই সামান্য অথবা একেবারেই বৃষ্টি হয়নি। বৃষ্টির তীব্র অভাবে ভুট্টা, জোয়ার ও সয়াবিনের বিস্তীর্ণ ক্ষেত শুকিয়ে গেছে। ফলে ভালো ফলনের যে আশা ছিল, তা পুরোপুরি ভেঙে পড়েছে। কৃষিজ উৎপাদন শূন্যের কোঠায়

১ দিন আগে

প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ আজ

রোববার (১২ জুলাই) দেশটির আমিরে দেওয়ান এক বিবৃতিতে তার মৃত্যুর তথ্য জানিয়েছে।

১ দিন আগে

ইরানে যুক্তরাষ্ট্রের রাতভর হামলা, যুদ্ধবিরতি বাতিল করলেন ট্রাম্প

চলতি উত্তেজনার সূত্রপাত ঘটে যখন হরমুজ প্রণালিতে সাইপ্রাসের পতাকাবাহী ‘এম/ভি জিএফএস গ্যালাক্সি’ নামের একটি কন্টেইনার জাহাজে হামলা চালায় ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। ওই হামলায় জাহাজটির ইঞ্জিন রুম মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং একজন বেসামরিক নাবিক নিখোঁজ হন। মূলত এই ঘটনার প্রতিশোধ

১ দিন আগে