ডেস্ক, রাজনীতি ডটকম

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইমরান খানকে স্বাস্থ্য পরীক্ষা শেষে আবার রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে নেওয়া হয়েছে। চিকিৎসকেরা পরীক্ষার পর তাকে ‘চিকিৎসাগতভাবে সুস্থ’ ঘোষণা করেছেন।
শুক্রবার পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার এ তথ্য জানান। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, সুপ্রিম কোর্টের নির্দেশে শুক্রবার ভোরে ইমরান খানকে স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে নেওয়া হয়। পরে পরীক্ষা শেষে নিরাপত্তার মধ্য দিয়ে তাকে কারাগারে ফেরত পাঠানো হয়।
হাসপাতালে চক্ষু, হৃদ্রোগ ও মেডিসিন বিশেষজ্ঞসহ অভিজ্ঞ চিকিৎসকদের একটি দল ইমরান খানের স্বাস্থ্য পরীক্ষা করেন। পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসকেরা তার শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানান।
ইমরান খানের শারীরিক অবস্থার অবনতি নিয়ে অভিযোগ ওঠার পর সুপ্রিম কোর্ট ৪৮ ঘণ্টার মধ্যে বিশেষজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে তার স্বাস্থ্য পরীক্ষা করানোর নির্দেশ দিয়েছিল। আদালতের তিন সদস্যের বেঞ্চ বলেছিল, বন্দির জীবন, স্বাস্থ্য, মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের সাংবিধানিক ও আইনি দায়িত্ব।
আদালতের নির্দেশনায় ইমরান খানের চিকিৎসায় একজন চক্ষু বিশেষজ্ঞকে রাখার কথাও বলা হয়। একই আদেশে দীর্ঘ কয়েক মাস পর পরিবারের সদস্যদের সঙ্গে তার সাক্ষাতের সুযোগ দেওয়া হয়। এরই মধ্যে মঙ্গলবার রাতে তার এক বোন আদিয়ালা কারাগারে গিয়ে তার সঙ্গে দেখা করেন।

সোমবার (১৪ সেপ্টেম্বর) তেলের দাম ৩ শতাংশের বেশি বেড়েছে। বিশ্বের সবচেয়ে বড় তেল রপ্তানিকারক সৌদি আরবে হুতিদের হামলা, সপ্তাহান্তে দেশটির গুরুত্বপূর্ণ পূর্ব-পশ্চিম তেল পাইপলাইন বন্ধ হয়ে যাওয়া এবং উপসাগরে জাহাজে হামলার কারণে জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ আরও তীব্র হয়েছে।
১ দিন আগে
রাশিয়ায় পৌঁছানোর চার দিনের মাথায় এজেন্সির লোকজন ও সেখানকার একটি পাচারকারী চক্র মামুনসহ দলের সবাইকে রাশিয়ার সেনাবাহিনীর কাছে হস্তান্তর করে। সেখানে তাদের হাতে অস্ত্র তুলে দিয়ে জোরপূর্বক যুদ্ধের ময়দানে পাঠিয়ে দেওয়া হয়।
১ দিন আগে
মার্কিন কর্মকর্তারা বৈঠকগুলোকে ইতিবাচক ও অর্থবহ বলে বর্ণনা করেছেন। জেলেনস্কিও জানিয়েছেন, যুক্তরাষ্ট্র শীতকালে সংঘাত কমানোর কিছু পদক্ষেপ নিয়ে কাজ করছে। সেপ্টেম্বর-অক্টোবরকে নতুন করে কূটনৈতিক উদ্যোগ শুরুর সম্ভাব্য সময় হিসেবে দেখছে কিয়েভ।
১ দিন আগে
ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ জুরি পুরস্কার পাওয়ার পরই ‘নাজা’ নিয়ে ইসরায়েলি সরকারের তীব্র প্রতিক্রিয়া শুরু হয়। গত শনিবার ঘোষিত পুরস্কারের আগে ছবিটি ২৫ মিনিটের স্ট্যান্ডিং ওবেশন পেয়েছিল। ছবিটির দুই পরিচালক এর আগে ‘নো আদার ল্যান্ড’ তথ্যচিত্রের সহপরিচালক হিসেবে ২০২৫ সালে অস্কারে সেরা তথ্যচিত্
১ দিন আগে