ইরানের পরমাণু স্থাপনায় 'রেকি' করার দাবি সাবেক মোসাদ প্রধানের

ডেস্ক, রাজনীতি ডটকম
ছবি: সংগৃহীত

ইরানের সুসংরক্ষিত ফোরদো পারমাণবিক স্থাপনায় ইসরায়েলের গোয়েন্দারা 'অনেকবার' গিয়েছিলেন বা রেকি করেছিলেন বলে দাবি করেছেন ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের সাবেক প্রধান ইয়োসি কোহেন।

মঙ্গলবার (১১ আগস্ট) স্থানীয় কর্তৃপক্ষের একটি সম্মেলনে তিনি এই বিস্ফোরক দাবি করেন। খবর সিবিএস নিউজের।

সম্মেলনে ইয়োসি কোহেন বলেন, "স্থাপনাটি সম্পর্কে বিস্তারিত ও নিখুঁত তথ্য পাওয়ার লক্ষ্যেই আমরা ফোরদো পারমাণবিক স্থাপনাটিতে বারবার পরিদর্শন চালিয়েছি।" তবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ঘনিষ্ঠ বলে পরিচিত কোহেন ঠিক কখন এসব সফর হয়েছিল বা গোয়েন্দারা কীভাবে সেখানে প্রবেশ করেছিল, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি।

গত বছরের জুনে ইরানের পারমাণবিক ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে অকার্যকর করার লক্ষ্যে দেশটির বিরুদ্ধে সরাসরি সামরিক অভিযান শুরু করে ইসরায়েল। ১২ দিনব্যাপী চলা সেই সংঘাতের একপর্যায়ে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীও যোগ দেয়। সে সময় মার্কিন উন্নত যুদ্ধবিমান ব্যবহার করে ইরানের ফোরদো, নাতাঞ্জ ও ইসফাহানের পারমাণবিক স্থাপনায় বিমান হামলা চালানো হয়।

মার্কিন যৌথ হামলার বিষয়টি উল্লেখ করে সাবেক এই মোসাদ প্রধান উল্লাস প্রকাশ করে বলেন, "আমেরিকানদের ওই পারমাণবিক স্থাপনায় বোমা হামলা চালানোটা ছিল আমার সমস্ত স্বপ্নের বাস্তবায়ন।"

উল্লেখ্য, ২০১৫ থেকে ২০২১ সাল পর্যন্ত ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধান হিসেবে দায়িত্ব পালন করা কোহেনের আমলেই ইরানের পারমাণবিক নথিপত্র চুরিসহ একাধিক চাঞ্চল্যকর গোপন অভিযান পরিচালনা করেছিল সংস্থাটি।

Ad
Ad
ad
ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

ইরানমুখী বাণিজ্যিক জাহাজে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এক বিবৃতিতে জানায়, জাহাজটি মার্কিন অবরোধ লঙ্ঘন করে ওমান উপসাগর দিয়ে ইরানের এক বন্দরের দিকে যাচ্ছিল। মার্কিন বাহিনীর বারবার দেওয়া সতর্কবার্তা উপেক্ষা করার পর এই পদক্ষেপ নেওয়া হয়।

৬ ঘণ্টা আগে

ভারত তারেক রহমানকে দুটি আমন্ত্রণ জানিয়েছে: জয়সওয়াল

বিমসটেকের বর্তমান চেয়ারম্যান বাংলাদেশ। সেই সূত্রে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ব্রিকসের আউটরিচ অধিবেশনে অংশ নেওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছে ভারত। তবে এর বাইরে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে তাকে ভারতের পক্ষ থেকে দ্বিপাক্ষিক সফরের আমন্ত্রণ জানানো হয়েছে কি না, তা নিয়ে প্রশ্ন ওঠে।

১৬ ঘণ্টা আগে

তারেক রহমানের পর মোদির সঙ্গে সাক্ষাৎ ভারতীয় দূতের

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের পরদিনই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। ভারতের কূটনৈতিক সূত্র এ সাক্ষাতের তথ্য নিশ্চিত করে গণমাধ্যমকে জানিয়েছে, বাংলাদেশ-ভারত সম্পর্কই ছিল এ সাক্ষাতে আলোচনার মূল বিষয়।

১৭ ঘণ্টা আগে

হামলা চললেও ইরান-যুক্তরাষ্ট্র ‘সমঝোতার কাছাকাছি’: পাকিস্তান

১৭ ঘণ্টা আগে