ডেস্ক, রাজনীতি ডটকম

এ বছর দ্বিতীয়বারের মতো আন্তঃসীমান্ত সংঘর্ষে জড়িয়েছে থাইল্যান্ড ও কম্বোডিয়া। থাই সেনাবাহিনী জানিয়েছে, তাদের এক সেনাসদস্য নিহত এবং আরও কয়েকজন আহত হয়েছেন।
রয়টার্সের খবরে বলা হয়েছে, সোমবার (৮ ডিসেম্বর) কম্বোডিয়ার সঙ্গে বিরোধপূর্ণ সীমান্তে বিমান হামলা শুরু করেছে থাইল্যান্ড। দুই দেশই একে অন্যের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তোলার পর এ হামলা শুরু হয়।
সীমান্তে নতুন করে শুরু হওয়া এ সংঘর্ষের জন্য দুই পক্ষই একে অপরকে দায়ী করেছে।
সোমবার ভোরে থাই সেনাবাহিনীর মুখপাত্র উইনথাই সুবারি একটি বিবৃতিতে বলেন, সেনাবাহিনী খবর পেয়েছে যে থাই সেনাদের ওপর আগ্নেয়াস্ত্র ব্যবহার করে হামলা করা হয়েছে। এ ঘটনায় একজন সেনা নিহত ও চারজন আহত হয়েছেন।
অন্যদিকে প্রিয়াহ ভিহিয়ার ও ওদ্দার মিনচে প্রদেশে কম্বোডিয়ার সেনাদের ওপর থাই বাহিনীই প্রথমে হামলা চালিয়েছে বলে জানান কম্বোডিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র মালি সোচিয়াতা। তিনি আরও দাবি করেন, হামলার জবাবে কম্বোডিয়া পালটা হামলা চালায়নি।
এর আগে গত জুলাইয়েও থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে সীমান্ত সংঘাত হয়। টানা পাঁচ দিনে সে সংঘাত যুদ্ধে রূপ নেয়। পরে কুয়ালালামপুরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের মধ্যস্থতায় যুদ্ধবিরতি চুক্তি হয়।

ভূমিকম্পে সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে পেরেইরা শহরে, সেখানে শতাধিক মানুষের মৃত্যু হয়েছে। এছাড়া দেশের তৃতীয় বৃহত্তম শহর কাতিতে অন্তত ৯৫ জনের প্রাণহানির খবর নিশ্চিত করা গেছে।
৬ ঘণ্টা আগে
মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এক বিবৃতিতে জানায়, জাহাজটি মার্কিন অবরোধ লঙ্ঘন করে ওমান উপসাগর দিয়ে ইরানের এক বন্দরের দিকে যাচ্ছিল। মার্কিন বাহিনীর বারবার দেওয়া সতর্কবার্তা উপেক্ষা করার পর এই পদক্ষেপ নেওয়া হয়।
৬ ঘণ্টা আগে
বিমসটেকের বর্তমান চেয়ারম্যান বাংলাদেশ। সেই সূত্রে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ব্রিকসের আউটরিচ অধিবেশনে অংশ নেওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছে ভারত। তবে এর বাইরে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে তাকে ভারতের পক্ষ থেকে দ্বিপাক্ষিক সফরের আমন্ত্রণ জানানো হয়েছে কি না, তা নিয়ে প্রশ্ন ওঠে।
১৭ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের পরদিনই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। ভারতের কূটনৈতিক সূত্র এ সাক্ষাতের তথ্য নিশ্চিত করে গণমাধ্যমকে জানিয়েছে, বাংলাদেশ-ভারত সম্পর্কই ছিল এ সাক্ষাতে আলোচনার মূল বিষয়।
১৭ ঘণ্টা আগে