কম্বোডিয়া-থাইল্যান্ড সংঘাত: নিহতের সংখ্যা বেড়ে ৩২

ডেস্ক, রাজনীতি ডটকম
থাই সেনাদের কামানের গোলায় নিহত একজনের মরদেহ নিয়ে যাচ্ছেন কম্বোডিয়ার সেনারা। ছবি: সংগৃহীত

সীমান্ত বিরোধ নিয়ে থাইল্যান্ডের সঙ্গে চলমান সংঘর্ষে কম্বোডিয়ায় আরও ১২ জন নিহত হয়েছেন বলে জানিয়েছেন দেশটির কর্মকর্তারা। এ নিয়ে চলমান এ সংঘাতে উভয় পক্ষের মোট ৩২ জন মারা গেলেন। এছাড়া আহত হয়েছেন আরও অন্তত ১৩২ জন।

আজ শনিবার (২৬ জুলাই) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, দক্ষিণ-পূর্ব এশিয়ার এই প্রতিবেশী দেশ দুটির মধ্যে দীর্ঘস্থায়ী সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কা বাড়ছে।

কম্বোডিয়ার প্রিয়াহ ভিহিয়ার প্রদেশের কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে দেশটির সংবাদপত্র দ্য খেমার টাইমস জানায়, সংঘাত শুরুর পর থাইল্যান্ডের সাথে উত্তরের সীমান্ত সংলগ্ন এলাকা থেকে প্রায় ২০,০০০ বাসিন্দাকে সরিয়ে নেওয়া হয়েছে।

কম্বোডিয়ার জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র মালি সোচিয়াটা জানান, সাতজন বেসামরিক নাগরিক ও পাঁচজন সেনাসদস্য নিহত হওয়ার খবর নিশ্চিত হতে পেরেছেন তারা।

এর আগে, গত বৃহস্পতিবার থাই রকেট হামলায় একটি বৌদ্ধ প্যাগোডায় আশ্রয় নেওয়া আরও একজন কম্বোডিয়ান নাগরিক নিহত হওয়ার খবর পাওয়া যায়।

মুখপাত্র আরও জানান, কমপক্ষে ৫০ জন বেসামরিক নাগরিক এবং ২০ জনেরও বেশি সেনা আহত হয়েছেন।

থাইল্যান্ডের পক্ষ থেকে গত দুই দিনের সংঘাতে শিশুসহ ১৩ জন বেসামরিক নাগরিক ও ছয়জন সেনা নিহত হওয়ার খবর নিশ্চিত করা হয়েছে।

এর আগে, গত বৃহস্পতিবার থাই রকেট হামলায় একটি বৌদ্ধ প্যাগোডায় আশ্রয় নেওয়া আরও একজন কম্বোডিয়ান নাগরিক নিহত হওয়ার খবর পাওয়া যায়।

মুখপাত্র আরও জানান, কমপক্ষে ৫০ জন বেসামরিক নাগরিক এবং ২০ জনেরও বেশি সেনা আহত হয়েছেন।

থাইল্যান্ডের পক্ষ থেকে গত দুই দিনের সংঘাতে শিশুসহ ১৩ জন বেসামরিক নাগরিক ও ছয়জন সেনা নিহত হওয়ার খবর নিশ্চিত করা হয়েছে।

এছাড়া কম্বোডিয়ার হামলায় ২৯ জন থাই সেনা এবং ৩০ জন বেসামরিক নাগরিক আহত হয়েছেন।

থাই কর্মকর্তারা জানান, থাইল্যান্ডের সীমান্তবর্তী এলাকা থেকে ১ লাখ ৩৮ হাজারেরও বেশি মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। একই সঙ্গে প্রায় ৩০০টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে।

শুক্রবার থাইল্যান্ড-কম্বোডিয়া সীমান্ত সংলগ্ন আটটি জেলায় মার্শাল ল জারি করে দুই দেশের স্থানীয় প্রশাসন।

Ad
Ad
ad
ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

হরমুজ নিয়ে বৈঠক স্থগিত, তেল সরবরাহ নিয়ে বাড়ছে উদ্বেগ

সোমবার (১৪ সেপ্টেম্বর) তেলের দাম ৩ শতাংশের বেশি বেড়েছে। বিশ্বের সবচেয়ে বড় তেল রপ্তানিকারক সৌদি আরবে হুতিদের হামলা, সপ্তাহান্তে দেশটির গুরুত্বপূর্ণ পূর্ব-পশ্চিম তেল পাইপলাইন বন্ধ হয়ে যাওয়া এবং উপসাগরে জাহাজে হামলার কারণে জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ আরও তীব্র হয়েছে।

১ দিন আগে

ইলেকট্রিশিয়ানের কাজের কথা বলে পাঠানো হয় রাশিয়ায়, যুদ্ধক্ষেত্রে নিহত মামুন

রাশিয়ায় পৌঁছানোর চার দিনের মাথায় এজেন্সির লোকজন ও সেখানকার একটি পাচারকারী চক্র মামুনসহ দলের সবাইকে রাশিয়ার সেনাবাহিনীর কাছে হস্তান্তর করে। সেখানে তাদের হাতে অস্ত্র তুলে দিয়ে জোরপূর্বক যুদ্ধের ময়দানে পাঠিয়ে দেওয়া হয়।

১ দিন আগে

যুক্তরাষ্ট্রের শান্তি উদ্যোগ, তবু রাশিয়া-ইউক্রেনে সংঘাত অব্যাহত

মার্কিন কর্মকর্তারা বৈঠকগুলোকে ইতিবাচক ও অর্থবহ বলে বর্ণনা করেছেন। জেলেনস্কিও জানিয়েছেন, যুক্তরাষ্ট্র শীতকালে সংঘাত কমানোর কিছু পদক্ষেপ নিয়ে কাজ করছে। সেপ্টেম্বর-অক্টোবরকে নতুন করে কূটনৈতিক উদ্যোগ শুরুর সম্ভাব্য সময় হিসেবে দেখছে কিয়েভ।

১ দিন আগে

গাজায় গণহত্যা নিয়ে তথ্যচিত্র, নির্মাতাদের নাগরিকত্ব বাতিল চান ইসরায়েলি মন্ত্রী

ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ জুরি পুরস্কার পাওয়ার পরই ‘নাজা’ নিয়ে ইসরায়েলি সরকারের তীব্র প্রতিক্রিয়া শুরু হয়। গত শনিবার ঘোষিত পুরস্কারের আগে ছবিটি ২৫ মিনিটের স্ট্যান্ডিং ওবেশন পেয়েছিল। ছবিটির দুই পরিচালক এর আগে ‘নো আদার ল্যান্ড’ তথ্যচিত্রের সহপরিচালক হিসেবে ২০২৫ সালে অস্কারে সেরা তথ্যচিত্

১ দিন আগে
Advertisement