বাহরাইনের পানি শোধনাগারে ড্রোন হামলা ইরানের

প্রতিবেদক, রাজনীতি ডটকম

তেহরানের লবণপানি শোধনাগারে যুক্তরাষ্ট্রের হামলার পর রোববার বাহরাইনের একটি পানি শোধনাগারে ড্রোন হামলা চালিয়েছে ইরান। বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে আলজাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, এ হামলায় লবণাক্ত পানি বিশুদ্ধকরণ (ডিস্যালিনেশন) প্ল্যান্টের বেশ ক্ষয়ক্ষতি হয়েছে। তবে এখন পর্যন্ত ক্ষয়ক্ষতির বিস্তারিত জানা যায়নি।

বাহরাইনের এই বক্তব্যের পর ইরানের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি বলে জানিয়েছে আলজাজিরা।

এর এক দিন আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি অভিযোগ করেন, দক্ষিণ ইরানের কেশম দ্বীপে একটি মিঠাপানি উৎপাদনকারী ডিস্যালিনেশন প্ল্যান্টে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র।

এক্সে (সাবেক টুইটার) এক পোস্টে তিনি জানান, এ শোধনাগার থেকে ৩০টি গ্রামে পানি সরবরাহ করা হতো। হামলার পর যা বন্ধ হয়ে গেছে। এ হামলার ঘটনাকে ‘সুস্পষ্ট অপরাধ’ হিসেবে উল্লেখ করে তিনি আরও বলেন, ‘ইরান এই নজির তৈরি করেনি, যুক্তরাষ্ট্রই করেছে।’

আলজাজিরা বলছে, উপসাগরীয় অঞ্চলের অধিকাংশ দেশই তাদের জনগণের পানীয় জলের চাহিদা মেটাতে প্রধানত সমুদ্রের পানি বিশুদ্ধকরণের ওপর নির্ভরশীল।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

হরমুজ প্রণালি বন্ধের কোনো পরিকল্পনা নেই ইরানের

চলমান যুদ্ধ পরিস্থিতিতে বিশ্ববাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি বন্ধের কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন ইরানের সামরিক বাহিনীর একজন মুখপাত্র। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন ওই মুখপাত্রের এমন বক্তব্য প্রচার করেছে।

২১ ঘণ্টা আগে

নরওয়েতে মার্কিন দূতাবাসে ভয়াবহ বিস্ফোরণ

নরওয়ের রাজধানী অসলোতে মার্কিন দূতাবাসে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এই বিস্ফোরণে কোনো ক্ষয়ক্ষতি বা প্রাণহানির খবর এখনো জানা যায়নি। স্থানীয় সংবাদমাধ্যমগুলোর বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এই তথ্য জানিয়েছে।

১ দিন আগে

ইরান যুদ্ধে যুক্তরাজ্যের বিমানবাহী রণতরির আর প্রয়োজন নেই: ট্রাম্প

যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি বিবৃতির পর এমন মন্তব্য করলেন ট্রাম্প। ওই বিবৃতিতে বলা হয়েছিল, যুক্তরাজ্যের দুটি প্রধান বিমানবাহী রণতরির একটি এইচএমএস প্রিন্স অব ওয়েলসকে পূর্ণ প্রস্তুতিতে রাখা হয়েছে।

১ দিন আগে

মার্কিন সেনা আটকের দাবি ইরানের, অস্বীকার করল ওয়াশিংটন

আজ রোববার (৮ মার্চ) এক বিবৃতিতে ইরানের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের মহাসচিব আলী লারিজানি জানান, গত এক সপ্তাহ আগে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে বিভিন্ন অভিযানে এসব সেনাকে নিজেদের হেফাজতে নিয়েছে তেহরান।

১ দিন আগে