ভিজিট-একাডেমিক সব ধরনের ভিসার ফি বাড়াচ্ছে যুক্তরাজ্য

ডেস্ক, রাজনীতি ডটকম
যুক্তরাজ্যের ভিসা। প্রতীকী ছবি

ভিজিট ভিসা থেকে শুরু করে একাডেমিক— সব ধরনের ভিসার জন্যই ফি বাড়াচ্ছে যুক্তরাজ্য সরকার। বাড়ছে দেশটিতে নাগরিকত্ব পাওয়ার জন্য আবেদন ফিও। যুক্তরাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আগামী ৮ এপ্রিল কার্যকর হবে ভিসার নতুন ফি।

মন্ত্রণালয়ের তথ্য বলছে, ৬ মাস পর্যন্ত মেয়াদি ভিজিট ভিসার ফি বেড়েছে ৬ পাউন্ড, তাতে নতুন ফি দাঁড়িয়েছে ১৩৫ পাউন্ডে। দুই বছর মেয়াদি ভিজিট ভিসা ফি ৩১ পাউন্ড বেড়ে হয়েছে ৫০৬ পাউন্ড, পাঁচ বছর পর্যন্ত ভিজিট ভিসা ফি ৫৫ পাউন্ড বেড়ে হয়েছে ৯০৩ পাউন্ড। আর ১০ বছর পর্যন্ত ভিজিট ভিসা ফি ৬৯ পাউন্ড বেড়ে এক হাজার ১২৮ পাউন্ড হয়েছে।

এদিকে বাড়ানো হয়েছে একাডেমিক ভিসার ফিও। ন্যূনতম ছয় মাস ও সর্বোচ্চ ১২ মাসের জন্য একাডেমিক ভিসার ফি ১৪ পাউন্ড বাড়িয়ে করা হয়েছে ২৩৪ পাউন্ড। বেসরকারি প্রতিষ্ঠানে চিকিৎসা ভিসা ফিও বাড়ানো হয়েছে।

এদিকে বিমানবন্দরে ট্রানজিট ভিসা আড়াই পাউন্ড ও স্থল সীমান্ত দিয়ে ট্রানজিট ভিসা সাড়ে ৪ পাউন্ড বাড়ানো হয়েছে। ইলেকট্রনিক ট্রাভেল অথোরাইজেশন (ইটিএ) ফি বেড়েছে ৪ পাউন্ড। আর নিজ দেশে নির্যাতনের শিকার হয়ে যুক্তরাজ্যে প্রবেশের ক্ষেত্রে ভিসা ফি বেড়েছে ১৯৭ পাউন্ড।

যুক্তরাজ্যের বাইরে থেকে দক্ষ কর্মীদের জন্য স্পন্সরশিপ আবেদনের ক্ষেত্রে তিন বছর পর্যন্ত কাজের ক্ষেত্রে ফি ৫০ পাউন্ড ও তিন বছরের বেশি হলে ফি ৯৯ পাউন্ড বাড়বে। দক্ষ স্বাস্থ্য কর্মীদের ক্ষেত্রে ৩ বছর পর্যন্ত কাজের জন্য আবেদন ফি ২০ পাউন্ড ও তিন বছরের বেশি হলে আবেদন ফি ৩৮ পাউন্ড বাড়ানো হয়েছে। আর মৌসুমি কর্মীদের আবেদন ফি বাড়ানো হয়েছে ২১ পাউন্ড।

শিক্ষার্থীদের ভিসার ক্ষেত্রে আবেদনকারী ও তার নির্ভরশীলদের জন্য ভিসা ফি বাড়ানো হয়েছে ৩৪ পাউন্ড। এ ধরনের আবেদনের ফি এখন ৫৫৮ পাউন্ড করা হয়েছে।

এর বাইরে যুক্তরাজ্যের অভ্যন্তরে দক্ষ কর্মীদের স্পন্সরশিপ আবেদনের ক্ষেত্রে তিন বছর মেয়াদে ফি ৫৮ পাউন্ড ও তিন বছরের বেশি হলে ১১৪ পাউন্ড বাড়ানো হয়েছে। এ ছাড়া ভিজিটর ভিসার সময় বাড়ানোর আবেদন ফিও ৭২ পাউন্ড বাড়ানো হয়েছে।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

কলম্বিয়ায় ১২১ আরোহী নিয়ে সামরিক বিমান বিধ্বস্ত, ৩৪ মরদেহ উদ্ধার

বিমানবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, উদ্ধার অভিযান চলাকালীন দুর্ঘটনাস্থল থেকে অন্তত ৭৭ জনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রোর শেয়ার করা সামরিক কমান্ডের বিবৃতিতে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে।

৯ ঘণ্টা আগে

যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা হয়নি: ইরানের স্পিকার

যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের কোনো আলোচনা হয়নি বলে দাবি করেছেন ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (আগে টুইটার) এক পোস্টে তিনি লেখেন, ‘আর্থিক ও তেলের বাজার নিয়ন্ত্রণ করতে এবং যুক্তরাষ্ট্র-ইসরায়েল যে চোরাবালিতে আটকে গেছে, তা থেকে বাঁচতে মিথ্যা খবর ব্যবহার করা

১৮ ঘণ্টা আগে

ট্রাম্পের দাবি অস্বীকার, ‘হামলা স্থগিত’ তেলের দাম কমানোর কৌশল: ইরান

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরানের সঙ্গে ‘অত্যন্ত ইতিবাচক ও ফলপ্রসূ’ আলোচনার দাবি অস্বীকার করেছে ইরান। দেশটি একই সঙ্গে জানিয়েছে, ট্রাম্পের এমন মন্তব্যের উদ্দেশ্য হলো জ্বালানির দাম কমানো এবং তার সামরিক পরিকল্পনা বাস্তবায়নের জন্য সময় ক্ষেপণ করা।

২১ ঘণ্টা আগে

ইরানে ট্রাম্পের হামলা স্থগিতের ঘোষণায় তেলের দামে বড় পতন

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ সোমবার (২৩ মার্চ) আগামী পাঁচ দিন ইরানের বিদ্যুৎকেন্দ্রে হামলা স্থগিতের ঘোষণা দিয়েছেন। তার এ ঘোষণার পর বিশ্ববাজারে তেলের দামে তেলের দাম ১৩ শতাংশের বেশি কমে গেছে। বার্তা সংস্থা রয়টার্স এ খবর দিয়েছে।

১ দিন আগে