ডেস্ক, রাজনীতি ডটকম

ইরানের যুক্তরাষ্ট্রের হামলার একদিন পর ইরানে সরকার পরিবর্তনের বিষয়ে ইঙ্গিত দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, ‘ইরানের বর্তমান সরকার যদি দেশটিকে আবার মহান করতে অক্ষম হয়, তাহলে সেখানে সরকার পরিবর্তন হবে না কেন?’
ওদিকে জাতিসংঘে ইরানের রাষ্ট্রদূত অযৌক্তিক অজুহাত তৈরি করে ইরানের ওপর যুদ্ধ চাপিয়ে দেওয়ার অভিযোগ করেছেন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও হরমুজ প্রণালী বন্ধ না করতে ইরানের ওপর চাপ প্রয়োগের জন্য চীনের প্রতি আহবান জানিয়েছেন। দেশটির পররাষ্ট্র দফতর বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য ভ্রমণ সতর্কতা জারি করেছে।
এদিকে ইরান ও ইসরায়েলের মধ্যে পাল্টাপাল্টি হামলা গতকালও অব্যাহত ছিলো। এর জের ধরে বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে।
সরকার পরিবর্তন নিয়ে ট্রাম্পের পোস্ট
ইরানের সরকার পরিবর্তন বিষয়ে সামাজিক মাধ্যমে পোস্ট দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন ‘সরকার পরিবর্তন টার্মটার ব্যবহার রাজনৈতিকভাবে সঠিক নয়। কিন্তু যদি ইরানের বর্তমান সরকার ইরানকে আবার মহান করতে অক্ষম হয়, তাহলে কেন সেখানে সরকার পরিবর্তন হবে না?’
এর আগে সকালেই তার প্রতিরক্ষামন্ত্রী পিটে হেগসেথ বলেছিলেন, ‘যুক্তরাষ্ট্রের অভিযানটি সরকার পরিবর্তনের বিষয়ে ছিলো না। আমরা ইরানের পারমাণবিক কর্মসূচির শেষ দেখতে চেয়েছি।’
ইরানের সরকার পরিবর্তনের বিষয়টি ট্রাম্পের রিপাবলিকান দলের মধ্যেই একটি বিতর্কের বিষয়। এর আগে সবশেষ রিপাবলিকান দলীয় প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ ইরাকে মানব বিধ্বংসী মারণাস্ত্র আছে, এমন অভিযোগ করে সরকার পরিবর্তনের ওপর জোর দিয়েছিলেন। পরে ওই অভিযোগ অসত্য প্রমাণিত হয়েছিলো।
সরকার পরিবর্তন ও মধ্যপ্রাচ্যে আমেরিকানদের যুদ্ধে জড়িয়ে পড়া নিয়ে রিপাবলিকানদের বড় অংশের মধ্যেই আপত্তি আছে। প্রেসিডেন্ট ট্রাম্পও বুশ যুগের যুদ্ধবিরোধী মনোভাবকে কাজে লাগিয়েছিলেন। সব মিলিয়ে ইরানে যুক্তরাষ্ট্রের হামলা শুধুমাত্র দেশটির পররাষ্ট্রনীতির বিষয় নয় বরং এর মাধ্যমে ট্রাম্পকে তার অভ্যন্তরীণ হিসেব নিকেশের ভারসাম্য করতে হয়েছে।
জাতিসংঘে কুটনীতিকরা যা বলেছেন
ইরান-ইসরায়েল সংঘাতে যুক্তরাষ্ট্রের জড়িয়ে পড়া নিয়ে জাতিসংঘ কূটনীতিকদের মধ্যে বিতর্ক হয়েছে গত কয়েক ঘণ্টায়। রোববার রাশিয়া, চীন ও পাকিস্তান মধ্যপ্রাচ্যে অবিলম্বে নি:শর্ত যুদ্ধবিরতির আহবান জানিয়ে প্রস্তাব গ্রহণের জন্য নিরাপত্তা পরিষদকে অনুরোধ করেছে।
বিতর্কে অংশ নিয়ে ইসরায়েলের রাষ্ট্রদূত ড্যানি ড্যানন বলেছেন ইরানে হামলার জন্য পুরো বিশ্বের উচিত ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ দেয়া। তিনি অভিযোগ করেন ইরানের সাথে আলোচনা একটি নাটকে পরিণত হয়েছিলো।
ইরানের রাষ্ট্রদূত আমির সাইয়েদ ইরাভানি যুক্তরাষ্ট্রের আগ্রাসনের তীব্র সমালোচনা করেছেন। তিনি বলেছেন ভূয়া অজুহাত তৈরি করে ওয়াশিংটন ওই হামলা চালিয়েছে। চীনের রাষ্ট্রদূত ফু কং বলেছেন, বেইজিং ইরানে আমেরিকার হামলার তীব্র নিন্দা করছে।
রাশিয়ার রাষ্ট্রদূত ভ্যাসিলি নেবেনজিয়া বলেছেন, যুক্তরাষ্ট্র একটি 'প্যান্ডোরার বাক্স' খুলে দিয়েছে এবং 'ওয়াশিংটন মোটেই কূটনীতিতে আগ্রহী নয়'। জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস আরেকটি ধ্বংস চক্রের অবসানের আহবান জানিয়েছে।
তেলের দাম বাড়ছে
ইরান- ইসরায়েলে সংঘাতে যুক্তরাষ্ট্র জড়িয়ে পড়ার পর বিশ্ব বাজারে তেলে দাম বেড়ে গেছে। অপরিশোধিত তেলের দাম কমপক্ষে তিন শতাংশ বেড়ে ব্যারেল প্রতি ৭৯ মার্কিন ডলার হয়েছে। মধ্যপ্রাচ্যে সংঘাত শুরুর পরপরই তেলের দাম বাড়ার আশংকা করা হচ্ছিলো। কারণ অনেকেই মনে করছেন তেল সরবরাহ চেইনে সংকট হতে পারে।
পাল্টাপাল্টি হামলা চলছে
ইসরায়েলি ডিফেন্স ফোর্স বা আইডিএফ জানিয়েছে, ইরানের ক্ষেপণাস্ত্র হামলার কারণে সেন্ট্রাল ইসরায়েলে সাইরেন বাজানো হচ্ছে। হামলার পর আবার কখন আশ্রয়কেন্দ্র থেকে লোকজন বের হতে পারবে তা জানিয়ে দেয় ইসরায়েলের সামরিক বাহিনী।
গত কয়েক দিনে ইরান ও ইসরায়েলের মধ্যে পাল্টাপাল্টি এসব হামলা চলছে। রোববারও তেল আভিভে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। আবাসিক এলাকার ভবন এতে ক্ষতিগ্রস্ত হয়েছে।
দুই দফায় ইরান অন্তত ২৭টি ক্ষেপণাস্ত্র এদিন নিক্ষেপ করেছে। এগুলো ইসরায়েলের কেন্দ্রস্থল ছাড়াও হাইফা, নেস জিওনা ও রিশন লেজিওন এলাকায় আঘাত হেনেছে। অন্যদিকে ইসরায়েল তেহরান, কেরমানশাহ ও হামেদানে বিমান হামলা চালিয়েছে।
তারা ইরানে ক্ষেপণাস্ত্র মজুদাগার ও উৎক্ষেপণস্থল, রাডার ও উপগ্রহ সিস্টেম এবং ভূমি থেকে আকাশে উৎক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র লঞ্চারে হামলা করেছে বলে ইসরায়েলি কর্মকর্তারা জানিয়েছেন।

গত বছর চীনের ওপর একের পর এক উচ্চ শুল্ক ও প্রযুক্তি-নিষেধাজ্ঞা আরোপ করে বেইজিংকে চাপে ফেলার চেষ্টা করেছিলেন ট্রাম্প। কিন্তু তাতে চীনের আচরণ বদলানোর বদলে উলটো যুক্তরাষ্ট্রের ওপরই চাপ তৈরি হয়। বিশেষ করে ইলেকট্রনিকস, সামরিক সরঞ্জাম ও উচ্চপ্রযুক্তিতে ব্যবহৃত বিরল খনিজের সরবরাহে চীনের শক্তিশালী অবস্থান ওয়
৬ ঘণ্টা আগে
ভোট শেষে প্রকাশিত একাধিক এক্সিট পোলে উঠে এসেছে, প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দল ইউনাইটেড রাশিয়া অন্য দলগুলোর চেয়ে বড় ব্যবধানে এগিয়ে রয়েছে। প্রাথমিক গণনাতেও দলটি ৫৭ শতাংশের বেশি ভোট পেয়ে শীর্ষে রয়েছে। ফলে ইউক্রেন যুদ্ধ শুরুর পর প্রথম রুশ পার্লামেন্ট নির্বাচনে ক্ষমতাসীন দলের আধিপত্য বজায় থাকারই আভাস
৬ ঘণ্টা আগে
রাশিয়ার জন্য এবারের নির্বাচন আরও তাৎপর্যপূর্ণ। কারণ এটি ইউক্রেন যুদ্ধ শুরুর পর প্রথম জাতীয় সংসদ নির্বাচন। যুদ্ধবিরোধী একমাত্র নিবন্ধিত দল ইয়াবলোকোকে কার্যত এ নির্বাচনি লড়াই থেকে বাইরে রাখা হয়েছে। বিরোধী কয়েকজন নেতা কারাগারে বা নির্বাসনে রয়েছেন।
১৭ ঘণ্টা আগে
অধিবেশনে আগামী মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) শুরু হচ্ছে জাতিসংঘ সাধারণ পরিষদের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ সাধারণ বিতর্ক। প্রধানমন্ত্রী তারেক রহমানও এতে অংশ নেবেন। এর জন্য সোমবার (২১ সেপ্টেম্বর) ঢাকা থেকে নিউইয়র্কের পথে রওয়ানা হওয়ার কথা রয়েছে তার।
১৭ ঘণ্টা আগে