দুই বছরেই দিল্লিকে ‘বাংলাদেশি’ মুক্ত করব: অমিত শাহ

ডেস্ক, রাজনীতি ডটকম

আগামী দুই বছরের মধ্যে ভারতের রাজধানী দিল্লিকে ‘বাংলাদেশি’ মুক্ত করার হুঁশিয়ারি দিলেন দেশটির কেন্দ্রীয় সরকারের প্রধান শরিক দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতা অমিত শাহ।

উল্লেখ্য, কয়েকদিন পরেই দিল্লিতে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। আগামী মাসের প্রথম সপ্তাহে অনুষ্ঠিত হতে যাওয়া এই নির্বাচনে মূল লড়াই হতে চলেছে রাজ্যটির বর্তমান ক্ষমতাসীন দল আম আদমি পার্টির (আপ) সঙ্গে কেন্দ্রীয় সরকারে ক্ষমতাসীন বিজেপির।

এই নির্বাচনকে ঘিরেই সরগরম হয়ে উঠেছে দিল্লির রাজনীতি। এমতাবস্থায় নির্বাচনে বিজেপি জিতলে আগামী দুই বছরের মধ্যে দিল্লিকে ‘বাংলাদেশি’ মুক্ত করার ঘোষণা দিয়েছেন দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

এছাড়া নির্বাচনকে ঘিরে বিজেপি ইতোমধ্যেই অভিযোগ করেছে, অবৈধ বাংলাদেশি এবং রোহিঙ্গাদের ভোটের ভিত্তিতে এতদিন নির্বাচনে জিতেছে আম আদমি পার্টি।

ভারতীয় সংবাদমাধ্যম বলছে, ভোটের আগে উত্তপ্ত হয়ে উঠেছে দিল্লির রাজনীতি। রবিবার ভারতের প্রজাতন্ত্র দিবস থাকলেও এদিন নির্বাচনের প্রচার বাদ দেননি নেতারা। ভোটের প্রচারে অংশ নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রবিবার রাজ্যটির ক্ষমতাসীন দল আম আদমি পার্টিকে (আপ) “অবৈধ আমদানিওয়ালি পার্টি” (অবৈধ আয়ের দল) হিসেবে আখ্যা দেন।

তার অভিযোগ, দিল্লিতে ১০ বছরের শাসনকালে অরবিন্দ কেজরিওয়াল ভোট পাওয়ার জন্য মিথ্যা প্রচার এবং দুর্নীতিতে লিপ্ত হওয়া ছাড়া আর কিছুই করেননি। এদিন দিল্লির নরেলা বিধানসভা আসনে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখতে গিয়ে জনগণকে আম আদমি পার্টিকে ক্ষমতা থেকে উৎখাত করে তাদের ‘দুঃশাসন’ শেষ করার আহ্বান জানান অমিত শাহ।

তিনি বলেন, “বিজেপি তার সমস্ত নির্বাচনী প্রতিশ্রুতি পূরণ করবে। দিল্লিকে বিশ্বের এক নম্বর রাজধানী করবে। আগামী মাসের নির্বাচনে যদি বিজেপি জয়ী হয়, তাহলে দিল্লিকে অবৈধ বাংলাদেশি অভিবাসী এবং রোহিঙ্গাদের হাত থেকে মুক্ত করবে।”

এর আগে গত শনিবার এক জনসভায় অমিত শাহ দাবি করেছিলেন, আম আদমি সরকার তাদের নিয়ন্ত্রণাধীন জেলা প্রশাসনের সহায়তায় অবৈধ বাংলাদেশি এবং রোহিঙ্গাদের আশ্রয় দিচ্ছে। আর রবিবার তিনি বলেন, “কেজরিওয়াল কেবল ভোট পাওয়ার জন্য মিথ্যা কথা বলেছেন। আপ মানে ‘অবৈধ আমদানিওয়ালি পার্টি’।”

ভারতের এই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আরও অভিযোগ করেন, কেজরিওয়ালের নেতৃত্বে আপ সরকার কেবল জনগণকে মিথ্যা বলেছে এবং দুর্নীতি করে গেছে। তার কথায়, “পুরো দিল্লি আজ নোংরা পানি সরবরাহ এবং জলাবদ্ধতার সঙ্গে লড়াই করছে। স্কুলগুলো শেষ হয়ে গেছে। হাসপাতালে পর্যাপ্ত সুযোগ-সুবিধা নেই।”

অমিত শাহ আরও বলেন, “আমি আপনাদের প্রতিশ্রুতি দিচ্ছি, আপনারা বিজেপিকে জয়ী করেন এবং দুই বছরের মধ্যে আমরা দিল্লিকে অবৈধ বাংলাদেশি ও রোহিঙ্গাদের হাত থেকে মুক্ত করব। দিল্লিতে আপের শাসনকালে কোটি কোটি টাকার কেলেঙ্কারি হয়েছে। রাজ্যের সাবেক শিক্ষামন্ত্রী মণীশ সিসোদিয়া স্কুল, মন্দির এবং গুরুদ্বারগুলোর কাছে মদের দোকান খুলে তরুণ প্রজন্মকে নষ্ট করার পাশাপাশি কোটি কোটি টাকার দুর্নীতিতে লিপ্ত হয়েছেন।”

প্রসঙ্গত, ৭০ আসনের দিল্লি বিধানসভায় আগামী ৫ ফেব্রুয়ারি ভোটগ্রহণ হবে। আর ফলাফল প্রকাশ করা হবে আগামী ৮ ফেব্রুয়ারি। সূত্র: দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস, দ্য হিন্দু, পিটিআই

Ad
Ad
ad
ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

হরমুজ নিয়ে বৈঠক স্থগিত, তেল সরবরাহ নিয়ে বাড়ছে উদ্বেগ

সোমবার (১৪ সেপ্টেম্বর) তেলের দাম ৩ শতাংশের বেশি বেড়েছে। বিশ্বের সবচেয়ে বড় তেল রপ্তানিকারক সৌদি আরবে হুতিদের হামলা, সপ্তাহান্তে দেশটির গুরুত্বপূর্ণ পূর্ব-পশ্চিম তেল পাইপলাইন বন্ধ হয়ে যাওয়া এবং উপসাগরে জাহাজে হামলার কারণে জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ আরও তীব্র হয়েছে।

১ দিন আগে

ইলেকট্রিশিয়ানের কাজের কথা বলে পাঠানো হয় রাশিয়ায়, যুদ্ধক্ষেত্রে নিহত মামুন

রাশিয়ায় পৌঁছানোর চার দিনের মাথায় এজেন্সির লোকজন ও সেখানকার একটি পাচারকারী চক্র মামুনসহ দলের সবাইকে রাশিয়ার সেনাবাহিনীর কাছে হস্তান্তর করে। সেখানে তাদের হাতে অস্ত্র তুলে দিয়ে জোরপূর্বক যুদ্ধের ময়দানে পাঠিয়ে দেওয়া হয়।

১ দিন আগে

যুক্তরাষ্ট্রের শান্তি উদ্যোগ, তবু রাশিয়া-ইউক্রেনে সংঘাত অব্যাহত

মার্কিন কর্মকর্তারা বৈঠকগুলোকে ইতিবাচক ও অর্থবহ বলে বর্ণনা করেছেন। জেলেনস্কিও জানিয়েছেন, যুক্তরাষ্ট্র শীতকালে সংঘাত কমানোর কিছু পদক্ষেপ নিয়ে কাজ করছে। সেপ্টেম্বর-অক্টোবরকে নতুন করে কূটনৈতিক উদ্যোগ শুরুর সম্ভাব্য সময় হিসেবে দেখছে কিয়েভ।

১ দিন আগে

গাজায় গণহত্যা নিয়ে তথ্যচিত্র, নির্মাতাদের নাগরিকত্ব বাতিল চান ইসরায়েলি মন্ত্রী

ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ জুরি পুরস্কার পাওয়ার পরই ‘নাজা’ নিয়ে ইসরায়েলি সরকারের তীব্র প্রতিক্রিয়া শুরু হয়। গত শনিবার ঘোষিত পুরস্কারের আগে ছবিটি ২৫ মিনিটের স্ট্যান্ডিং ওবেশন পেয়েছিল। ছবিটির দুই পরিচালক এর আগে ‘নো আদার ল্যান্ড’ তথ্যচিত্রের সহপরিচালক হিসেবে ২০২৫ সালে অস্কারে সেরা তথ্যচিত্

১ দিন আগে
Advertisement