ন্যাটো শক্তি দেখাল রাশিয়া-বেলারুশের যৌথ মহড়ার জবাবে

ডেস্ক, রাজনীতি ডটকম
বুধবার পোল্যান্ডে ‘আয়রন গেট’ নামে সামরিক মহড়া ন্যাটো সেনারা। ছবি: সংগৃহীত

রাশিয়া ও বেলারুশের যৌথ সামরিক মহড়ার জবাবে এবার শক্তি দেখাল মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন পশ্চিমা সামরিক জোট ন্যাটো। তাদের সেনারা মিত্র দেশগুলোকে নিয়ে পোল্যান্ডে ‘আয়রন গেট’ নামে চালিয়েছে এই মহড়া। দাবি করা হয়েছে, মহড়ার লক্ষ্য পূর্ব দিক থেকে সম্ভাব্য আক্রমণ মোকাবিলার প্রস্তুতি নিশ্চিত করা।

ন্যাটোর সঙ্গে উত্তেজনার মধ্যেই ইউক্রেন জুড়ে হামলা চালিয়ে যাচ্ছে রাশিয়া। কিয়েভের দাবি, কেবল এ মাসে এখন পর্যন্ত সাড়ে তিন হাজার ড্রোন ও প্রায় দুই শ রকেট হামলা চালিয়েছে রুশ সেনারা। এ পরিস্থিতিতে ইউক্রেনে নতুন সামরিক সহায়তা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র।

এর আগে চলতি সপ্তাহে রাশিয়া ও বেলারুশ যৌথ সামরিক মহড়া চালায়। জাপাদ-২০২৫ নামে ওই মহড়ায় অংশ নেয় ভারত, ইরান, বাংলাদেশ, বুরকিনা ফাসো, ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো ও মালির মতো বেশ কয়েকটি মিত্র দেশ।

এ মহড়ার জবাবে শক্তি প্রদর্শন করে ন্যাটো। বুধবার (১৭ সেপ্টেম্বর) পোল্যান্ডে ‘আয়রন গেট’ নামে সামরিক মহড়া চালানো হয়। আয়রন গেট মহড়ায় পোল্যান্ডের পাশাপাশি মিত্র দেশগুলোর সেনারাও অংশগ্রহণ করে। ৩০ হাজার সেনার পাশাপাশি অত্যাধুনিক সব ট্যাংক, হেলিকপ্টার ও যুদ্ধবিমান নিয়ে এই মহড়া করা হয়।

পোল্যান্ডের সামরিক বাহিনী জানিয়েছে, মহড়ার লক্ষ্য পূর্ব দিক থেকে সম্ভাব্য আক্রমণ মোকাবিলার প্রস্তুতি নিশ্চিত করা। মহড়াটি আয়রন ডিফেন্ডার নামের সিরিজ মহড়ার অংশ হিসেবে আয়োজিত হয়েছে।

ন্যাটোর সঙ্গে উত্তেজনার মধ্যেই ইউক্রেন জুড়ে হামলার মাত্রা দিন দিন বাড়িয়ে চলেছে রাশিয়া। জাপোরিজঝিয়া, মাইকোলাইভ ও সুমি অঞ্চলে পুতিন বাহিনীর হামলা অব্যাহত আছে। বুধবার তাদের আক্রমণে কয়েকজন হতাহতের খবর পাওয়া যায়।

পালটা আঘাত হানছে ইউক্রেনও। রাশিয়ার জ্বালানি স্থাপনা লক্ষ্য করে জেলেনস্কি বাহিনী হামলা চালিয়ে যাচ্ছে। এতে বিভিন্ন গ্যাস ক্ষেত্রে বিস্ফোরণ ও আগুন লাগার ঘটনা ঘটছে। তবে এখন পর্যন্ত ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের খবর পাওয়া যায়নি। রাশিয়ার রাষ্ট্রায়ত্ত তেল পাইপলাইন প্রতিষ্ঠান সতর্ক করে বলেছে, বাড়তে থাকা হামলার কারণে উৎপাদন কমাতে হতে পারে।

এমন পরিস্থিতিতে ইউক্রেনে নতুন সামরিক সহায়তা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। ৫০ লাখ ডলারের দুটি প্যাকেজের মধ্যে প্যাট্রিয়ন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও হিমার্স রকেট অন্তর্ভুক্ত আছে বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

ইউক্রেনের প্রেসিডেন্ট আরও বলেন, ন্যাটোর নেতৃত্বাধীন সমন্বিত তহবিলের মাধ্যমে এরই মধ্যে দুই বিলিয়ন ডলার অর্থায়ন করা হয়েছে। অক্টোবরের মধ্যে এই তহবিল ৩.৫ বিলিয়ন ডলারে পৌঁছানোর আশা করা হচ্ছে। এই অর্থ দিয়ে মার্কিন অস্ত্র কেনার পরিকল্পনা আছে কিয়েভের।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

বামপন্থি প্রার্থীকে হারিয়ে পেরুর মসনদে ফুজিমোরি

দীর্ঘ এক সপ্তাহ ধরে ভোট গণনা ও প্রতিটি ব্যালট পুনঃপরীক্ষার পর অবশেষে পেরুর প্রেসিডেন্ট নির্বাচনের চূড়ান্ত ফলাফল ঘোষণা করেছে দেশটির নির্বাচন কমিশন। তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই নির্বাচনে বামপন্থি প্রার্থী রবার্তো স্যানচেজকে সামান্য ব্যবধানে হারিয়ে জয়ী হয়েছেন দক্ষিণপন্থি নেত্রী কেইকো ফুজিমোরি।

১৭ ঘণ্টা আগে

লেবানন ছাড়ার শর্ত জানালেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী

মার্কিন পররাষ্ট্র দপ্তরের প্রকাশিত নথিতে বলা হয়েছে, চুক্তি অনুযায়ী লেবানন সশস্ত্র গোষ্ঠীগুলোকে নিরস্ত্র করবে এবং সংশ্লিষ্ট অবকাঠামো ভেঙে ফেলে দেশের সার্বভৌমত্ব পুনঃপ্রতিষ্ঠা করবে। এর ফলে ইসরায়েলি সেনা প্রত্যাহারের পথ উন্মুক্ত হবে।

২০ ঘণ্টা আগে

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহত ১৭০০ ছাড়াল

দেশটির অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ এটিকে ভেনেজুয়েলার ইতিহাসের ‘সবচেয়ে ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ’ বলে অভিহিত করেছেন। বার্তাসংস্থা এএফপির জানিয়েছে, ভূমিকম্পে এখন পর্যন্ত ১ হাজার ৭১৯ জনের মৃত্যু হয়েছে।

২০ ঘণ্টা আগে

ইসরায়েলের সঙ্গে নতুন চুক্তিতে কি থেমে যাবে যুদ্ধাপরাধের বিচার?

ইসরায়েলের সঙ্গে লেবাননের সদ্য সই হওয়া ১৪ দফার কাঠামোগত চুক্তি (ফ্রেমওয়ার্ক এগ্রিমেন্ট) দেশটিতে চলমান সংঘাত প্রশমনের আশা তৈরি করলেও, এর একটি ধারা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞ ও মানবাধিকারকর্মীরা।

১ দিন আগে