হরমুজে যুক্তরাষ্ট্রের পূর্ণ নিয়ন্ত্রণের দাবি: ইরানের সঙ্গে সমঝোতায় নারাজ ট্রাম্প

ডেস্ক, রাজনীতি ডটকম
আপডেট : ১৮ আগস্ট ২০২৬, ০৯: ২৯
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

ইরানের সঙ্গে চলমান সংঘাত নিরসনে সমঝোতার মেয়াদ বাড়াতে আগ্রহী নয় যুক্তরাষ্ট্র। দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের সঙ্গে পূর্বে করা সমঝোতার মেয়াদ সোমবার (১৭ আগস্ট) শেষ হওয়ার পর নতুন করে তা বাড়ানোর কোনো পরিকল্পনা ওয়াশিংটনের নেই। একই সঙ্গে তেহরানকে ‘আত্মসমর্পণের সাদা পতাকা’ তুলতে হবে বলেও মন্তব্য করেন তিনি।

মার্কিন সংবাদমাধ্যমকে ট্রাম্প জানান, ইরানের সঙ্গে আলোচনার বিষয়ে তাঁর প্রতিনিধিরা দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) সঙ্গে যোগাযোগ রাখছেন। তবে ট্রাম্পের এই দাবি অস্বীকার করেছে আইআরজিসি।

এদিকে, সমঝোতা স্মারকের (এমওইউ) মেয়াদ শেষ হওয়ার পর যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে সংঘাত আরো আগ্রাসী করার ইঙ্গিত দিয়েছে ইরান। দেশটির কর্মকর্তারা জানান, মার্কিন স্থল অভিযানসহ যেকোনো সম্ভাব্য সামরিক পদক্ষেপ মোকাবিলায় তারা সম্পূর্ণ প্রস্তুত।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন, যুক্তরাষ্ট্রের ‘গুরুতর’ নিয়ম লঙ্ঘনের কারণে দুই দেশের আলোচনা চালানোর নির্ধারিত ৬০ দিনের সময়সীমা এখন ‘পুরোপুরি অর্থহীন’ হয়ে পড়েছে। এই সমঝোতার আওতায় তেহরানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারসহ বিভিন্ন বিরোধপূর্ণ বিষয় সমাধানের আলোচনা করার কথা ছিল।

বাঘাই আরো সতর্ক করে বলেন, ইরানের ওপর যেকোনো হামলা হলে তার কড়া জবাব দিতে দেশটির সামরিক বাহিনী প্রস্তুত রয়েছে।

অন্যদিকে, হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের ‘পূর্ণ নিয়ন্ত্রণ’ প্রতিষ্ঠার দাবি ঘিরে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই নৌপথকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইরানের এমন মুখোমুখি অবস্থান মধ্যপ্রাচ্যের সংঘাতকে আরো জটিল করে তুলছে।

Ad
Ad
ad
ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

হরমুজ নিয়ে বৈঠক স্থগিত, তেল সরবরাহ নিয়ে বাড়ছে উদ্বেগ

সোমবার (১৪ সেপ্টেম্বর) তেলের দাম ৩ শতাংশের বেশি বেড়েছে। বিশ্বের সবচেয়ে বড় তেল রপ্তানিকারক সৌদি আরবে হুতিদের হামলা, সপ্তাহান্তে দেশটির গুরুত্বপূর্ণ পূর্ব-পশ্চিম তেল পাইপলাইন বন্ধ হয়ে যাওয়া এবং উপসাগরে জাহাজে হামলার কারণে জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ আরও তীব্র হয়েছে।

১ দিন আগে

ইলেকট্রিশিয়ানের কাজের কথা বলে পাঠানো হয় রাশিয়ায়, যুদ্ধক্ষেত্রে নিহত মামুন

রাশিয়ায় পৌঁছানোর চার দিনের মাথায় এজেন্সির লোকজন ও সেখানকার একটি পাচারকারী চক্র মামুনসহ দলের সবাইকে রাশিয়ার সেনাবাহিনীর কাছে হস্তান্তর করে। সেখানে তাদের হাতে অস্ত্র তুলে দিয়ে জোরপূর্বক যুদ্ধের ময়দানে পাঠিয়ে দেওয়া হয়।

১ দিন আগে

যুক্তরাষ্ট্রের শান্তি উদ্যোগ, তবু রাশিয়া-ইউক্রেনে সংঘাত অব্যাহত

মার্কিন কর্মকর্তারা বৈঠকগুলোকে ইতিবাচক ও অর্থবহ বলে বর্ণনা করেছেন। জেলেনস্কিও জানিয়েছেন, যুক্তরাষ্ট্র শীতকালে সংঘাত কমানোর কিছু পদক্ষেপ নিয়ে কাজ করছে। সেপ্টেম্বর-অক্টোবরকে নতুন করে কূটনৈতিক উদ্যোগ শুরুর সম্ভাব্য সময় হিসেবে দেখছে কিয়েভ।

১ দিন আগে

গাজায় গণহত্যা নিয়ে তথ্যচিত্র, নির্মাতাদের নাগরিকত্ব বাতিল চান ইসরায়েলি মন্ত্রী

ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ জুরি পুরস্কার পাওয়ার পরই ‘নাজা’ নিয়ে ইসরায়েলি সরকারের তীব্র প্রতিক্রিয়া শুরু হয়। গত শনিবার ঘোষিত পুরস্কারের আগে ছবিটি ২৫ মিনিটের স্ট্যান্ডিং ওবেশন পেয়েছিল। ছবিটির দুই পরিচালক এর আগে ‘নো আদার ল্যান্ড’ তথ্যচিত্রের সহপরিচালক হিসেবে ২০২৫ সালে অস্কারে সেরা তথ্যচিত্

১ দিন আগে
Advertisement