ইমরানের সঙ্গে সাক্ষাৎ বোনের, জানালেন মানসিক নির্যাতনের অভিযোগ

ডেস্ক, রাজনীতি ডটকম
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ও তার বোন ড. উজমা খান (ইনসেটে)। ছবি: সংগৃহীত

তিন সপ্তাহের বেশি সময় ধরে পাকিস্তানের কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে সাক্ষাৎ করতে দেওয়া হচ্ছিল না তার স্বজন ও দলীয় নেতাকর্মীদের। এর মধ্যে তার মৃত্যুর গুঞ্জনও উঠেছিল। শেষ পর্যন্ত বোন ড. উজমা খানকে সাক্ষাৎ করতে দেওয়া হয়েছে ইমরান খানের সঙ্গে।

পাকিস্তানের গণমাধ্যম ডনের খবরে বলা হয়েছে, সাক্ষাৎ শেষে উজমা জানিয়েছেন, তার ভাই সুস্থ আছেন। তবে তাকে মানসিক নির্যাতন করা হচ্ছে কারাগারে।

পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খান রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে বন্দি রয়েছেন। আদালতের নির্দেশ, তার সঙ্গে স্বজনদের প্রতি সপ্তাহে দেখা করতে দিতে হবে। কিন্তু কারা কর্তৃপক্ষ আদালতের সে নির্দেশ অগ্রাহ্য করে আসছিল।

সোমবার (১ ডিসেম্বর) পিটিআই নেতা আসাদ কায়সারও অভিযোগ করেছিলেন, আদিয়ালা কারাগার ইসলামাবাদ হাইকোর্টের আদেশ পালনে আগ্রহ দেখাচ্ছে না।

পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের মুখ্যমন্ত্রী সোহাইল আফ্রিদি জানিয়েছিলেন, গত ২৭ অক্টোবরের পর থেকে কারাগারে ইমরানের সঙ্গে কাউকে সাক্ষাৎ করতে দেওয়া হয়নি। বারবার অনুরোধ সত্ত্বেও স্বজনদের দেখা করতে না দেওয়ায় ইমরান খানের মৃত্যুর গুঞ্জন জোর পায়।

ইমরান খানের ছেলে কাসিম খানও সম্প্রতি বার্তা সংস্থা রয়টার্সকে বলেছিলেন, বাবা আদৌ বেঁচে আছেন কি না, তা জানতে না পারা একধরনের মানসিক অত্যাচার।

পাকিস্তান সরকার অবশ্য ইমরানের মৃত্যুর গুঞ্জনকে ভিত্তিহীন ও বিভ্রান্তিকর বলে অস্বীকার করছিল। চাপের মুখে শেষ পর্যন্ত বোন উজমা খানকে সাক্ষাতের অনুমতি দিয়েছে কারা কর্তৃপক্ষ।

মঙ্গলবার (২ ডিসেম্বর) ইমরান খানের সঙ্গে কারাগারে দেখা করেন ড. উজমা খান। প্রায় ৩০ মিনিটের সাক্ষাৎ শেষে কারাগার থেকে বের হয়ে ড. উজমা কথা বলেন সাংবাদিকদের সঙ্গে। জানান, ইমরান খান শারীরিকভাবে সুস্থ আছেন। তবে তিনি খুবই রেগে আছেন।

উজমা বলেন, ইমরান তাকে বলেছেন, তার ওপর মানসিক নির্যাতন করা হচ্ছে, সারা দিন কারাকক্ষে আটকে রাখা হয়। অল্প সময়ের জন্য বাইরে যেতে দেওয়া হয়। কারও সঙ্গে যোগাযোগ করতে দেওয়া হয় না।

মঙ্গলবার রাওয়ালপিন্ডির ফ্যাক্টরি নাকা এলাকায় উজমাসহ ইমরানের অন্য দুই বোন আলিমা খান ও নোরিন নিয়াজি আগে থেকেই বিক্ষোভে অংশ নিয়েছিলেন। তবে সেখান থেকে কারাগারের দিকে যাওয়ার রাস্তা বন্ধ করে কিছু দূর পরপর তল্লাশি চৌকি বসিয়েছিল পুলিশ।

বাধা উপেক্ষা করেই তিন বোন হেঁটে কারাগারের দিকে এগিয়ে যেতে থাকলে একটি তল্লাশি চৌকিতে আটকে দেওয়া হয় তাদের। পরে শুধু উজমাকে কারাগারে প্রবেশের অনুমতি দেয় কারা কর্তৃপক্ষ।

২০২৩ সালের আগস্ট থেকে এই কারাগারে বন্দি রয়েছেন ইমরান খান। তার বিরুদ্ধে দুর্নীতি ও সন্ত্রাসের অভিযোগসহ একাধিক মামলার বিচার চলছে। কয়েকটি মামলার রায়ও দিয়েছেন আদালত। তবে এসব মামলা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে উল্লেখ করেছেন ইমরান।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ‘খুব ভালো আলোচনা’ চলছে: ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, মঙ্গলবার সারাদিন ইরানের সঙ্গে তার প্রশাসনের ‘খুব ভালো আলোচনা’ হয়েছে। তার এই মন্তব্যে পাঁচ মাস ধরে চলা সংঘাতের অবসান শিগগিরই হতে পারে— এমন আশাবাদ নতুন করে জোরালো হয়েছে।

১ দিন আগে

রুশ হামলায় কিয়েভ অঞ্চলে নিহত অন্তত ১৪, আহত ২৭

ইউক্রেনের রাজধানী কিয়েভ ও এর আশপাশের এলাকায় রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ১৪ জন নিহত এবং ২৭ জন আহত হয়েছেন। হামলায় গুদামঘরসহ বেশ কয়েকটি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে ইউক্রেনের জরুরি সেবা বিভাগ। তবে কয়েকটি প্রতিবেদনে নিহতের সংখ্যা ১৫ জন বলে উল্লেখ করা হয়েছে।

১ দিন আগে

ইরান যুদ্ধে ‘প্রায় সব’ দূরপাল্লার ক্ষেপণাস্ত্রই ব্যবহার করে ফেলেছে যুক্তরাষ্ট্র

সবচেয়ে বেশি ব্যবহার করা হয়েছে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য আর্মি ট্যাকটিক্যাল মিসাইল সিস্টেম (অ্যাটাকমস) এবং প্রিসিশন স্ট্রাইক মিসাইল (পিআরএসএম)। দুটি সূত্রের ভাষ্য, এসব দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের ‘প্রায় সবই’ ইতোমধ্যে ব্যবহার করে ফেলেছে যুক্তরাষ্ট্র।

১ দিন আগে

ট্রাম্পের সফরের আগে গলফ কোর্সের কাছে পিস্তলসহ সন্দেহভাজন আটক

র‍্যাঞ্চো পালোস ভার্দেস এলাকার ট্রাম্প ন্যাশনাল গলফ কোর্স থেকে একটি পিস্তল ও অবৈধ গোলাবারুদসহ আটক করা হয় ৩৮ বছর বয়সী জেনিন জন টায়েলকে আটক করা হয় বলে তদন্তকারী কর্মকর্তারা জানিয়েছেন।

১ দিন আগে