ডেস্ক, রাজনীতি ডটকম

জাপানের দক্ষিণাঞ্চলীয় দ্বীপ কিউশুর কুমামোতো জেলায় ৭.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে এ পর্যন্ত ১৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ধ্বংস্তূপে অনুসন্ধান ও উদ্ধার তৎপরতা অব্যাহত থাকায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।
মঙ্গলবার রাতে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি সংবাদ সম্মেলনে জানান, ধ্বংস্তূপের নিচে এখনও অনেকে আটকা পড়ে আছেন। তাদের উদ্ধারে সময়ের সঙ্গে পাল্লা দিয়ে সর্বোচ্চ সক্ষমতা ব্যবহার করছে প্রশাসন।
মঙ্গলবারের ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল কুমামোতো জেলার উপকূল থেকে ২০ কিলোমিটার গভীরে। ভূ-পৃষ্ঠে তীব্র কম্পন অনুভূত হওয়ায় কুমামোতো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। জেলার ৩৬ হাজারের বেশি বাড়িঘর বর্তমানে বিদ্যুৎহীন এবং প্রায় প্রতিটি সড়কেই ফাটল দেখা দিয়েছে।
ভূমিকম্পের পর একটি শপিং মলে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ ঘটে, যেখান থেকে দুই তরুণীর লাশ উদ্ধার করা হয়েছে। বড় ধরনের ‘আফটারশক’-এর ভয়ে অনেক বাসিন্দা এখনও আশ্রয়কেন্দ্রে অবস্থান করছেন।
প্রায় ৭ লাখ জনসংখ্যার কুমামোতো জেলায় বিদ্যুৎহীন পরিস্থিতিতে তাপমাত্রা ৩৪ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছানোয় হিটস্ট্রোকের আশঙ্কা প্রকাশ করেছে নগর কর্তৃপক্ষ।

ডেমোক্র্যাটদের ট্রাম্প এমনভাবে ‘কমিউনিস্ট’ বলে আখ্যা দিচ্ছেন, যেন তা গালির সমতুল্য। অথচ একই সময়ে বিশ্বের সবচেয়ে শক্তিশালী কমিউনিস্ট রাষ্ট্র চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের জন্য হোয়াইট হাউজে আয়োজন করা হচ্ছে রাষ্ট্রীয় সফর ও নৈশভোজের।
৭ ঘণ্টা আগে
পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্কও সম্প্রতি পার্লামেন্টে একই ধরনের আশঙ্কার কথা জানান। তার ভাষ্য, গোয়েন্দা মূল্যায়নে ইঙ্গিত পাওয়া যাচ্ছে, আগামী কয়েক মাসে রাশিয়া ন্যাটোর ভূখণ্ডে ড্রোন বা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে জোটের ‘আর্টিকেল ৫’ কতটা কার্যকর, তা পরীক্ষা করতে পারে। ন্যাটোর এই ধারায় একটি সদস্য
১০ ঘণ্টা আগে
গত বছর চীনের ওপর একের পর এক উচ্চ শুল্ক ও প্রযুক্তি-নিষেধাজ্ঞা আরোপ করে বেইজিংকে চাপে ফেলার চেষ্টা করেছিলেন ট্রাম্প। কিন্তু তাতে চীনের আচরণ বদলানোর বদলে উলটো যুক্তরাষ্ট্রের ওপরই চাপ তৈরি হয়। বিশেষ করে ইলেকট্রনিকস, সামরিক সরঞ্জাম ও উচ্চপ্রযুক্তিতে ব্যবহৃত বিরল খনিজের সরবরাহে চীনের শক্তিশালী অবস্থান ওয়
১০ ঘণ্টা আগে
ভোট শেষে প্রকাশিত একাধিক এক্সিট পোলে উঠে এসেছে, প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দল ইউনাইটেড রাশিয়া অন্য দলগুলোর চেয়ে বড় ব্যবধানে এগিয়ে রয়েছে। প্রাথমিক গণনাতেও দলটি ৫৭ শতাংশের বেশি ভোট পেয়ে শীর্ষে রয়েছে। ফলে ইউক্রেন যুদ্ধ শুরুর পর প্রথম রুশ পার্লামেন্ট নির্বাচনে ক্ষমতাসীন দলের আধিপত্য বজায় থাকারই আভাস
১১ ঘণ্টা আগে