কানাডা-মেক্সিকোর রপ্তানি পণ্যের শুল্ক আরোপ পেছালেন ট্রাম্প

ডেস্ক, রাজনীতি ডটকম

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রে বেশিরভাগ মেক্সিকান এবং কানাডিয়ান রপ্তানির উপর তার নতুন করে আরোপ করা ২৫% শুল্ক চার সপ্তাহের জন্য পিছিয়ে দিয়েছেন।

মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লডিয়া শেইনবামের কাছ থেকে সরাসরি একথা জানার পর যে কিভাবে তার সরকার যুক্তরাষ্ট্রে অভিবাসন-প্রত্যাশীদের ঢল নিয়ন্ত্রণে এবং প্রাণনাশী মাদক ফেন্টানল চোরাচালান বন্ধ করতে সাহায্য করেছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার মেক্সিকোর অধিকাংশ রপ্তানি পণ্যের উপর ২৫% শুল্ক আরোপের সিদ্ধান্ত চার সপ্তাহের জন্য পিছিয়ে দেন।

ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে বলেন যে শুল্কের উপর এই ছাড় ২ এপ্রিল পর্যন্ত বাড়ানো হচ্ছে এবং ২০১৮ সালে হোয়াইট হাউসে তার প্রথম মেয়াদের সময়ে মেক্সিকো ও কানাডার সাথে যে বানিজ্য চুক্তি হয়েছিল তার আওতায় যুক্তরাষ্ট্রের যেসব কোম্পানি মেক্সিকোর পণ্য আমদানি করবে সেগুলোর উপরও শুল্ক আরোপ করা হবে না।

কয়েক ঘন্টা পরে, তিনি কানাডার নতুন শুল্ক আরোপ পিছিয়ে দেন, যদিও এক মাসে উভয় দেশে শুল্কের কী হবে তা অজানা। এর আগে মেক্সিকো ও কানাডাতে প্রস্তুত যে সব গাড়ি যুক্তরাষ্ট্রে চালান করা হচ্ছে সেগুলোর উপর নতুন কর আরোপ এক মাস পর্যন্ত বুধবার স্থগিত করেন ট্রাম্প।

তার ট্রুথ সোশ্যাল পোস্টে ট্রাম্প বলেন তিনি মেক্সিকান পণ্যের উপর শুল্কের ছাড় দিয়েছেন, “প্রেসিডেন্ট শেইনবামের প্রতি শ্রদ্ধাবশত এবং সহায়তা করার জন্য। আমাদের সম্পর্ক খুব ভাল এবং আমরা যুক্তরাষ্ট্রে অবৈধ বিদেশিদের এবং একই ভাবে ফেন্টানলের প্রবেশ থামাতে সীমান্তে কঠিন পরিশ্রম করে যাচ্ছি।"

তিনি তার পোস্ট শেষ করেছেন এই বলে, “ধন্যবাদ প্রেসিডেন্ট শেইনবাম, আপনার কঠিন পরিশ্রম ও সহযোগিতার জন্য।” বৃহস্পতিবার এক বিবৃতিতে শেইনবাম বলেন, “আমরা সম্মত হয়েছি যে আমাদের কাজ এবং সহযোগিতার ফলে, আমাদের স্বায়ত্ত্বশাসনের প্রতি সম্মানের পরিকাঠামোর মধ্যেই আমরা অভূতপূর্ব সুফল পেয়েছি।”

পরে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন যে বৃহস্পতিবারের ফোনালাপের সময়ে ট্রাম্প প্রথমে তার শুল্ক বহাল রাখতে চেয়েছিলেন।

তবে শেইনবাম বলেন, তিনি গত মাসে তার কিছু সাফল্যের দৃষ্টান্ত তুলে ধরেন যেমন মেক্সিকো কিভাবে যুক্তরাষ্ট্রে ফেন্টানলের পাচার কমিয়ে এনেছে এবং মেক্সিকোর কর্তৃপক্ষ কিভাবে ২৯টি শীর্ষ ও সংগঠিত মাদক চোরাচালানিদের যুক্তরাষ্ট্রের হাতে তুলে দিয়েছে। এই অপরাধীদের যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা চাইছিলেন। যুক্তরাষ্ট্রে মাদক দ্রব্যের চোরাচালান এবং অভিবাসন-প্রত্যাশীদের ঢল থামাতে তিনি মেক্সিকোর উত্তরাঞ্চলীয় সীমান্তে ১০,০০০ সৈন্যও পাঠিয়েছেন।

মঙ্গলবার রাতে যুক্তরাষ্ট্রের কংগ্রেসে দেওয়া তার ভাষণে শুল্ক নিয়ে বিভ্রান্তির কথাটি স্বীকার করে ট্রাম্প বলেন, “শুল্ক হচ্ছে আমেরিকাকে আবার ধনী করে তোলার প্রচেষ্টা, আমেরিকাকে আবার মহান করা। একটু বিভ্রান্তি হবে কিন্তু আমরা ঠিক আছি। সেটা এমন কিছু নয়।”

Ad
Ad
ad
ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

হরমুজ নিয়ে বৈঠক স্থগিত, তেল সরবরাহ নিয়ে বাড়ছে উদ্বেগ

সোমবার (১৪ সেপ্টেম্বর) তেলের দাম ৩ শতাংশের বেশি বেড়েছে। বিশ্বের সবচেয়ে বড় তেল রপ্তানিকারক সৌদি আরবে হুতিদের হামলা, সপ্তাহান্তে দেশটির গুরুত্বপূর্ণ পূর্ব-পশ্চিম তেল পাইপলাইন বন্ধ হয়ে যাওয়া এবং উপসাগরে জাহাজে হামলার কারণে জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ আরও তীব্র হয়েছে।

১ দিন আগে

ইলেকট্রিশিয়ানের কাজের কথা বলে পাঠানো হয় রাশিয়ায়, যুদ্ধক্ষেত্রে নিহত মামুন

রাশিয়ায় পৌঁছানোর চার দিনের মাথায় এজেন্সির লোকজন ও সেখানকার একটি পাচারকারী চক্র মামুনসহ দলের সবাইকে রাশিয়ার সেনাবাহিনীর কাছে হস্তান্তর করে। সেখানে তাদের হাতে অস্ত্র তুলে দিয়ে জোরপূর্বক যুদ্ধের ময়দানে পাঠিয়ে দেওয়া হয়।

১ দিন আগে

যুক্তরাষ্ট্রের শান্তি উদ্যোগ, তবু রাশিয়া-ইউক্রেনে সংঘাত অব্যাহত

মার্কিন কর্মকর্তারা বৈঠকগুলোকে ইতিবাচক ও অর্থবহ বলে বর্ণনা করেছেন। জেলেনস্কিও জানিয়েছেন, যুক্তরাষ্ট্র শীতকালে সংঘাত কমানোর কিছু পদক্ষেপ নিয়ে কাজ করছে। সেপ্টেম্বর-অক্টোবরকে নতুন করে কূটনৈতিক উদ্যোগ শুরুর সম্ভাব্য সময় হিসেবে দেখছে কিয়েভ।

১ দিন আগে

গাজায় গণহত্যা নিয়ে তথ্যচিত্র, নির্মাতাদের নাগরিকত্ব বাতিল চান ইসরায়েলি মন্ত্রী

ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ জুরি পুরস্কার পাওয়ার পরই ‘নাজা’ নিয়ে ইসরায়েলি সরকারের তীব্র প্রতিক্রিয়া শুরু হয়। গত শনিবার ঘোষিত পুরস্কারের আগে ছবিটি ২৫ মিনিটের স্ট্যান্ডিং ওবেশন পেয়েছিল। ছবিটির দুই পরিচালক এর আগে ‘নো আদার ল্যান্ড’ তথ্যচিত্রের সহপরিচালক হিসেবে ২০২৫ সালে অস্কারে সেরা তথ্যচিত্

১ দিন আগে
Advertisement