যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনায় যাবে না ইরান: আলী লারিজানি

ডেস্ক, রাজনীতি ডটকম
আপডেট : ০২ মার্চ ২০২৬, ১২: ৫৪
আলী লারিজানি। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরান কোনো ধরনের আলোচনায় যাবে না বলে জানিয়েছেন দেশটির নিরাপত্তাবিষয়ক প্রধান আলী লারিজানি। ইরানের নেতারা যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসতে আগ্রহী— মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এমন মন্তব্যের পাশাপাশি মার্কিন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের জবাবে তিনি এ কথা বলেন।

সোমবার (২ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এ কথা বলেন লারিজানি। তিনি ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সেক্রেটারি।

সদ্যপ্রয়াত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির ঘনিষ্ঠ হিসেবে পরিচিত লারিজানি ইরান সংসদে স্পিকার ছাড়াও আলি খামেনির উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন। ২০২১ ও ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে তিনি প্রার্থী হতে চেয়েছিলেন। তবে তার প্রার্থিতা বাতিল করে দেয় গার্ডিয়ান কাউন্সিল। আলি খামেনির মৃত্যুর পর নতুন করে আলোচনায় এসেছেন তিনি।

মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নাল এক প্রতিবেদনে দাবি করেছিল, আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হওয়ার পর ওমানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্রের সঙ্গে পুনরায় আলোচনা শুরুর উদ্যোগ নিয়েছেন লারিজানি।

এ দাবিকে সরাসরি প্রত্যাখ্যান করেছেন আলী লারিজানি। তিনি এক কথায় লিখেছেন, ‘আমরা যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা করব না।’

এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাংবাদিকদের বলেন, আয়াতুল্লাহ আলি খামেনির মৃত্যুর পর ইরানের বর্তমান নেতারা যারা আছেন, তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করতে আগ্রহী।

দ্য আটলান্টিককে ট্রাম্প বলেন, ‘তারা কথা বলতে চায় এবং আমি কথা বলার জন্য রাজি আছি। তাই আমি তাদের সঙ্গে কথা বলব। তাদের এটা আগেই করা উচিত ছিল।’

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

ইরানে সামরিক হস্তক্ষেপের বিরুদ্ধে জার্মানি, অংশ নেবে না যুদ্ধে

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান সামরিক অভিযানে সরাসরি অংশ না নেওয়ার ঘোষণা দিয়েছে জার্মানি। দেশটির পররাষ্ট্রমন্ত্রী জোহান ওয়াডেফুল স্পষ্ট করেছেন যে, বার্লিন ইরানে কোনো ধরনের 'শাসন পরিবর্তন' অভিযানে সমর্থন দেবে না।

১১ ঘণ্টা আগে

ইরানে মার্কিন সেনা পাঠাবেন না ট্রাম্প

এর আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি এনবিসিতে যে মন্তব্য করেছিলেন যে ইরান মার্কিন যুক্তরাষ্ট্র বা ইসরায়েলি স্থল আক্রমণের জন্য প্রস্তুত, সেটিও ‘অযথা মন্তব্য’ বলে উল্লেখ করেন তিনি।

১১ ঘণ্টা আগে

ইরান চুক্তির জন্য ডাকছে— ফের বললেন ট্রাম্প

ট্রাম্প বলেন, “তারা এখন ডাকছে। বলছে— ‘একটি চুক্তি করলে কেমন হয়?’ কিন্তু আমি বলেছি, তোমরা খানিকটা দেরি করে ফেলেছ।”

১৩ ঘণ্টা আগে

ইরানের সমর্থনে মার্কিন ঘাঁটিগুলোতে হামলার দাবি ইরাকি সশস্ত্র গোষ্ঠীর

মধ্যপ্রাচ্য জুড়ে উত্তেজনা বাড়তে থাকা পরিস্থিতির মধ্যে ইরাক ও আশপাশের অঞ্চলে মার্কিন স্বার্থসংশ্লিষ্ট লক্ষ্যবস্তুতে গত ২৪ ঘণ্টায় অন্তত ২৭টি হামলা চালানোর দাবি করেছে ইরাকভিত্তিক সশস্ত্র গোষ্ঠী ইসলামিক রেজিস্ট্যান্স ইন ইরাক (আইআরআই)।

১৩ ঘণ্টা আগে