ব্রাজিলের রাষ্ট্রদূতের ভিসা বাতিল করল মার্কিন প্রশাসন

ডেস্ক, রাজনীতি ডটকম
ছবি: সংগৃহীত

দুই দেশের মধ্যকার ক্রমবর্ধমান উত্তেজনার জেরে যুক্তরাষ্ট্রে নিযুক্ত ব্রাজিলের রাষ্ট্রদূত মারিয়া লুইজা রিবেইরো ভিওত্তির ভিসা বাতিল করেছে মার্কিন প্রশাসন। মঙ্গলবার (৫ আগস্ট) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, রাষ্ট্রদূত ভিওত্তির ভিসা সাময়িকভাবে বাতিল করা হলেও তাকে যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কার করা হচ্ছে না। তিনি ভিসা ছাড়াই যুক্তরাষ্ট্রে অবস্থান করতে পারবেন।

মূলত ব্রাজিলে মার্কিন রাষ্ট্রদূত হিসেবে ট্রাম্প প্রশাসনের মনোনীত প্রার্থী ড্যানি পেরেজের অনুমোদন আটকে দেওয়ার জেরে ওয়াশিংটন এই পাল্টা পদক্ষেপ নিয়েছে। মার্কিন প্রশাসন জানিয়েছে, ব্রাজিল সরকার ট্রাম্পের মনোনীত প্রার্থীকে অনুমোদন দিলেই ভিওত্তির ভিসা পুনর্বহাল করা হবে।

উল্লেখ্য, ড্যানি পেরেজ মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর ঘনিষ্ঠ মিত্র। গত জুনে তাকে ব্রাজিলের রাষ্ট্রদূত হিসেবে মনোনীত করা হলেও ব্রাজিল সরকারের সাথে আনুষ্ঠানিক আলোচনার আগেই প্রকাশ্যে এ ঘোষণা দেওয়া হয়। কূটনৈতিক প্রোটোকল লঙ্ঘনের কারণে ব্রাজিল সরকার বর্তমানে এই মনোনয়ন খতিয়ে দেখছে। দেশটির আনুষ্ঠানিক অনুমোদন ছাড়া পেরেজ ব্রাসিলিয়ায় দায়িত্ব গ্রহণ করতে পারছেন না।

আগামী অক্টোবরে ব্রাজিলে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচন ব্যবস্থাকে দুর্বল করার আশঙ্কায় গত মাসে মার্কিন পররাষ্ট্র দপ্তরের একটি প্রতিনিধি দলকে ভিসা দিতে অস্বীকৃতি জানায় ব্রাজিল সরকার। রাষ্ট্রদূত কেন্দ্রিক এই সাম্প্রতিক টানাপোড়েন ওয়াশিংটন ও ব্রাসিলিয়ার দীর্ঘদিনের চাপা কূটনৈতিক উত্তেজনাকে আরও উসকে দিল।

Ad
Ad
ad
ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

হরমুজ খুলতে যুক্তরাষ্ট্রের 'আচরণ সংশোধন'সহ কঠোর শর্ত ইরানের

বিবৃতিতে বলা হয়, যুক্তরাষ্ট্রকে আর কখনো ইরানকে হুমকি দেওয়া চলবে না। ইরান ও অঞ্চলটিতে তাদের মিত্র সশস্ত্র গোষ্ঠীগুলোর বিরুদ্ধে যুদ্ধ স্থায়ীভাবে বন্ধ করতে হবে ওয়াশিংটনকে। পাশাপাশি ইরানের বন্দরগুলোর ওপর আরোপ করা নৌ অবরোধ প্রত্যাহার, অঞ্চল থেকে মার্কিন সামরিক বাহিনী সরিয়ে নেওয়া, যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতির

১ দিন আগে

যুক্তরাষ্ট্রে দাবানল নেভাতে গিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত, পাইলটসহ নিহত ২

দাবানল নিয়ন্ত্রণ অভিযানের উপ-প্রধান টাইলার হেক্ট জানান, দুর্ঘটনার পর কর্মীরা কিছু সময়ের জন্য কাজ বন্ধ রেখে পরিস্থিতি পর্যালোচনা করেন। পরবর্তীতে পুনরায় কাজ শুরু হয়। তিনি বলেন, “এই দুর্ঘটনা আমাদের কাজের পদ্ধতি বদলে দেবে না। আমরা আগুন নিয়ন্ত্রণে কাজ চালিয়ে যাব এবং মাটিতে থাকা দমকলকর্মীদের সহায়তায় বিমান

১ দিন আগে

ব্রাজিলে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত ৪

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে মেয়র এদুয়ার্দো নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন। একই সঙ্গে তিনি জানান, ঘটনার পরপরই তিনি ব্রাজিলের ন্যাশনাল সিভিল এভিয়েশন এজেন্সির (এএনএসি) সঙ্গে যোগাযোগ করেছেন এবং আকাশে চলাচলকারী সকল হেলিকপ্টারের ওপর নজরদারি বাড়িয়ে যাত্রীদের সুরক্ষা নিশ্চিত কর

১ দিন আগে

ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির ভিডিও প্রকাশ

নিহত আয়াতুল্লাহ আলী খামেনির ছেলে মোজতবা খামেনি। গত মার্চের শুরুর দিকে দেশটির নীতি-নির্ধারণী পরিষদ 'অ্যাসেম্বলি অব এক্সপার্টস' তাঁকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচিত করে।

১ দিন আগে