সমঝোতায় আসাটাই শেষ সুযোগ, ইরানকে ট্রাম্পের আলটিমেটাম

ডেস্ক, রাজনীতি ডটকম
আপডেট : ০৪ আগস্ট ২০২৬, ১২: ৩৩
ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত

পরমাণু ও আঞ্চলিক সংকট নিয়ে সমঝোতায় পৌঁছাতে ইরানকে কড়া হুঁশিয়ারি বার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি স্বাক্ষর করে সামরিক হামলা এড়ানোর জন্য তেহরানের সামনে এটিই ‘শেষ সুযোগ’।

যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো ধরনের সরাসরি আলোচনা চলছে না—ইরানের পক্ষ থেকে এমন বক্তব্য আসার পরই ক্ষুব্ধ হয়ে ওঠেন ডোনাল্ড ট্রাম্প। এর জবাবে গতকাল সোমবার (৩ আগস্ট) নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক পোস্টে তিনি এই হুঁশিয়ারি দেন।

ট্রুথ সোশ্যালে ট্রাম্প লেখেন,

“ইরান দ্বিমুখী আচরণ করছে। তেহরান প্রকাশ্যে স্বীকার করুক বা না করুক, গত কয়েক দশক ধরে তাদের কারণে তৈরি হওয়া সংকট সমাধানে আমরা আলোচনা চালিয়ে যাচ্ছি।”

মার্কিন প্রেসিডেন্ট আরও দাবি করেন, ইরান, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও কাতারসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের অনুরোধের প্রেক্ষিতেই তেহরানের সঙ্গে আলোচনায় সম্মত হয়েছিল ওয়াশিংটন। একই সঙ্গে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, হামলা থেকে বাঁচতে ভালো একটি চুক্তিতে পৌঁছানোর এটাই শেষ সুযোগ তেহরানের জন্য।

তবে ট্রাম্পের এই দাবি শুরুতেই প্রত্যাখ্যান করেছে ইরান। সোমবার তেহরান আনুষ্ঠানিকভাবে জানায়, যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা হচ্ছে না; বর্তমানে হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ ও নিরাপত্তা বজায় রাখা নিয়ে কেবল ওমানের সঙ্গেই দ্বিপাক্ষিক আলোচনা চালাচ্ছে তারা।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

ছাড় আদায়ে যুক্তরাষ্ট্রের ওপর চাপ বাড়াচ্ছে ইরান

তেহরানের লক্ষ্য সরাসরি বড় ধরনের সামরিক বিজয় নয়; বরং সংঘাতের ব্যয় বাড়িয়ে ওয়াশিংটন ও তার মিত্রদের এমন অবস্থায় নিয়ে যাওয়া, যেখানে ইরানের দাবি মেনে নেওয়াই তুলনামূলক কম ব্যয়বহুল বলে মনে হবে।

১৮ ঘণ্টা আগে

স্বেচ্ছায় মুসলিম হয়ে পছন্দের মানুষকে বিয়েতে কেউ বাধা দিতে পারে না: এলাহাবাদ হাইকোর্ট

আদালত বলেছেন, দুই প্রাপ্তবয়স্ক নারী যদি স্বাধীন ইচ্ছায় এ সিদ্ধান্ত নিয়ে থাকেন, তাহলে তাদের বাবাসহ অন্য কেউ এতে হস্তক্ষেপ করতে পারেন না। তবে তাদের ধর্মান্তর ও বিয়ের সিদ্ধান্ত সত্যিই স্বেচ্ছায় নেওয়া হয়েছে কি না, তা নিশ্চিত করতে আগামী ৬ আগস্ট তাদের আদালতে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে।

২০ ঘণ্টা আগে

পর্যটকদের ১৪ দিনের জন্য ফ্রি ভিসা দিচ্ছে ওমান

সাম্প্রতিক বছরগুলোতে পর্যটন খাতকে অর্থনীতির অন্যতম চালিকাশক্তি হিসেবে গড়ে তুলতে ওমান ধারাবাহিকভাবে বিভিন্ন সংস্কারমূলক পদক্ষেপ নিচ্ছে। নতুন ১৪ দিনের বিনা মূল্যের ট্যুরিস্ট ভিসা সেই উদ্যোগেরই অংশ, যা বিদেশি পর্যটকদের জন্য দেশটিতে প্রবেশ আরও সহজ করবে এবং আন্তর্জাতিক পর্যটক আকর্ষণে ইতিবাচক ভূমিকা রাখত

১ দিন আগে

অস্ট্রেলিয়ার এইচ৫এন১ বার্ড ফ্লুর হানা, উপকূল জুড়ে মৃত পাখির ঝাঁক

সোমবার এক সংবাদ সম্মেলনে অস্ট্রেলিয়ার কৃষিমন্ত্রী জুলি কলিন্স বলেন, এটি দেশটিতে এইচ৫ বার্ড ফ্লুজনিত প্রথম নিশ্চিত ‘ম্যাস মর্টালিটি’ বা গণমৃত্যুর ঘটনা। তিনি সতর্ক করে বলেন, আগামী দিনে আরও বিস্তৃত এলাকায় এ ভাইরাস ছড়িয়ে পড়তে পারে এবং বন্যপ্রাণীর মধ্যে আক্রান্ত ও মৃত প্রাণীর সংখ্যা বাড়তে পারে।

১ দিন আগে