বিজ্ঞাপনে ক্ষুব্ধ হয়ে কানাডার ওপর শুল্ক বাড়িয়ে দিলেন ট্রাম্প

বিবিসি বাংলা
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুল্কবিরোধী একটি বিজ্ঞাপনে ক্ষুব্ধ হয়ে কানাডা থেকে আমদানি করা পণ্যের ওপর শুল্ক আরও ১০ শতাংশ বাড়িয়ে দেওয়ার ঘোষণা দিয়েছেন।

কানাডার অন্টারিও রাজ্য ওই বিজ্ঞাপনটি প্রচার করেছে, যাতে সাবেক প্রেসিডেন্ট রোনাল্ড রিগ্যানের একটি বক্তব্য স্থান পেয়েছে।

শনিবার সামাজিক মাধ্যমে এক পোস্টে ট্রাম্প ওই বিজ্ঞাপনকে প্রতারণা হিসেবে আখ্যায়িত করেছেন। তিনি ওয়ার্ল্ড সিরিজ বেসবল চ্যাম্পিয়নশিপের আগেই এটি সরিয়ে না ফেলায় কানাডার কর্মকর্তাদের তীব্র সমালোচনা করেছেন।

"তথ্যের মারাত্মক ভুল উপস্থাপনা এবং বৈরি আচরণের জন্য কানাডা এখন যা দিচ্ছে, আমি তার চেয়ে ১০ শতাংশ বেশী শুল্ক বৃদ্ধি করছি," লিখেছেন মি. ট্রাম্প।

তিনি বৃহস্পতিবার কানাডার সাথে আলোচনা থেকে সরে যাওয়ার পর অন্টারিওর প্রধানমন্ত্রী জানিয়েছেন যে, তিনি ওই বিজ্ঞাপন সরিয়ে ফেলবেন।

অন্টারিও রাজ্য সরকারের প্রধান ডগ ফোর্ড শুক্রবার বলেছেন, তিনি তার রাজ্যের শুল্ক বিরোধী বিজ্ঞাপনটির প্রচার স্থগিত করবেন।

তিনি দেশের প্রধানমন্ত্রী মার্ক কার্নির সাথে আলোচনার পর ওই সিদ্ধান্তের কথা জানান 'যাতে বাণিজ্য আলোচনা শুরু হতে পারে'।

ডগ ফোর্ড অবশ্য বলেছেন, বিজ্ঞাপনটি সাপ্তাহিক ছুটির সময়ে, এমনকি ওয়ার্ল্ড সিরিজ গেমসের সময়েও চলবে। গেমসে টরন্টো ব্লু জেইস খেলবে লস এঞ্জেলস ডজারসের বিরুদ্ধে।

জি-৭ দেশগুলোর মধ্যে একমাত্র কানাডাই এখনো যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য বিষয়ে সমঝোতায় পৌঁছাতে পারেনি।

যুক্তরাষ্ট্র ইতোমধ্যেই কানাডার পণ্যের ওপর ৩৫ শতাংশ শুল্ক আরোপ করেছে। এছাড়া কয়েকটি খাতের কানাডীয় পণ্যের ওপর সুনির্দিষ্ট শুল্কও চাপিয়েছেন ট্রাম্প।

এর মধ্যে ৫০ শতাংশ ইস্পাত ও ২৫ শতাংশ শুল্ক আরোপ হয়েছে অটোমোবাইলেও ওপর।

এশিয়া সফরে থাকার সময় দেওয়া পোস্টে ট্রাম্প বলেছেন, তিনি এর সাথে আরও ১০ শতাংশ করে যোগ করবেন।

কানাডার তিন চতুর্থাংশ রপ্তানি পণ্য বিক্রি হয় যুক্তরাষ্ট্রে। আর অন্টারিও কানাডার অটোমোবাইল শিল্পের কেন্দ্রস্থল।

ওদিকে, যেই বিজ্ঞাপনটি নিয়ে ট্রাম্প ক্ষুব্ধ হয়েছেন, সেখানে রোনাল্ড রিগ্যানের একটি বক্তব্য ব্যবহার করা হয়েছে। সাবেক এই রিপাবলিকান প্রেসিডেন্ট বলেছিলেন 'শুল্ক প্রতিটি আমেরিকানকে ক্ষতিগ্রস্ত করে'।

বৈদেশিক বাণিজ্যের ওপর ১৯৮৭ সালে দেওয়া এক বেতার ভাষণে তিনি ওই মন্তব্য করেছিলেন।

দ্যা রোনাল্ড রিগ্যান ফাউন্ডেশনও একটি সিলেকটিভ অডিও- ভিডিও নিয়ে তৈরি করায় বিজ্ঞাপনটির সমালোচনা করেছে। তারা বলছে এটি রিগ্যানের বক্তব্যকে ভুলভাবে তুলে ধরেছে।

তারা আরও জানিয়েছে যে, অন্টারিও সরকার এই বক্তব্য ব্যবহারের কোনো অনুমতি নেয়নি।

শনিবার ট্রাম্প বলেছেন, বিজ্ঞাপনটি আগেই সরিয়ে নেওয়া উচিত ছিলো।

"বিজ্ঞাপনটি দ্রুত সরিয়ে ফেলা উচিত ছিলো। কিন্তু প্রতারণা জেনেও তারা ওয়ার্ন্ড সিরিজ চলাকালে গতরাতেও তা প্রচার হতে দিয়েছে," মালয়েশিয়া যাওয়ার সময় লিখেছেন ডোনাল্ড ট্রাম্প।

ওদিকে ফোর্ড এর আগে যুক্তরাষ্ট্রের রিপাবলিকান নেতৃত্বে থাকা প্রতিটি ডিসট্রিক্টে 'রিগ্যান বিজ্ঞাপন'টি চালানোর অঙ্গীকার করেছিলেন।

এদিকে ট্রাম্প ও কার্নি দুজনেই মালয়েশিয়ায় আসিয়ানের বৈঠকে যোগ দিবেন। তবে বিমানে থাকার সময় ট্রাম্প সফরসঙ্গী সাংবাদিকদের বলেছেন, সফরকালে কানাডার প্রধানমন্ত্রীর সাথে বৈঠকের কোনো ইচ্ছে তার নেই।

ট্রাম্প তার পোস্টে অভিযোগ করেন, শুল্ক নিয়ে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টে থাকা মামলা নিয়ে কানাডা কারসাজির চেষ্টা করছে। এ মামলা তার পুরো 'শুল্ক শাসনের' অবসান ঘটাতে পারে।

আগামী মাসে দেশটির সর্বোচ্চ আদালতে ওই মামলার শুনানি হওয়ার কথা। সেখানেই ঠিক হবে এই শুল্ক সংবিধান সম্মত হয়েছে কি-না।

বৃহস্পতিবার ট্রাম্প তার পোস্টে বলেন, "বিজ্ঞাপনটি এ যাবতকালের সবচেয়ে গুরুত্বপূর্ণ মামলায় হস্তক্ষেপের পরিকল্পনা থেকেই করা হয়েছে"।

ওদিকে কানাডার চেম্বার অফ কমার্স আশা করেছেন উত্তেজনা বৃদ্ধির হুমকি কূটনৈতিক চ্যানেলে এবং আরও আলোচনার মাধ্যমে সমাধান হবে।

টরন্টো ব্লু জেইস এর রাজ্য হলো অন্টারিও। ওয়ার্ল্ড সিরিজকে ট্রাম্পের শুল্ক বিরোধী প্রচারের প্লাটফরম হিসেবে ব্যবহার করেছ অন্টারিও।

শুক্রবার প্রচারিত এক ভিডিওতে ফোর্ড এবং ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম সিরিজে কোন দল জিতবে, তা নিয়ে মজা করে বাজি ধরেছেন।

তারা দুজনই ভিডিওতে শুল্ক নিয়ে হাস্যরস করেছেন। লস এঞ্জেলস রজার্স জিতলে নিউসমকে এক ক্যান ম্যাপল সিরাপ পাঠানার অঙ্গীকার করেছেন ফোর্ড।

পাল্টা ব্লু জেইস জিতলে ফোর্ডকে ক্যালিফোর্নিয়ার ওয়াইন পাঠানোর কথা বলেছেন নিউসম।

শেষে তারা ঘোষণা করেছেন: "এখানে একটি দারুণ ওয়ার্ল্ড সিরিজ এবং অন্টারিও ক্যালিফোর্নিয়ার মধ্যে একটি শুল্ক-মুক্ত বন্ধুত্ব"।

Ad
Ad
ad
ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

গাজা সিটির ক্যাফেতে ইসরায়েলি হামলা: নিহত ৬, আহত ১৪

গাজায় যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্র-সমর্থিত প্রস্তাব নিয়ে এখনো আপোসহীন অবস্থানে রয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তাঁর স্পষ্ট দাবি, হামাস সম্পূর্ণ অস্ত্র ত্যাগ না করা পর্যন্ত গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার করা হবে না।

৪ ঘণ্টা আগে

কলকাতার হোটেলে আগুন, প্রাণ গেল ৯ বাংলাদেশির

নিহতদের শরীরে বড় ধরনের পোড়া বা ঝলসে যাওয়ার চিহ্ন তেমন পাওয়া যায়নি। চিকিৎসকদের প্রাথমিক ধারণা, বিষাক্ত ধোঁয়ায় শ্বাসরোধ হয়েই তাদের মৃত্যু হয়েছে। তবে ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করা যাবে। অগ্নিকাণ্ডে অসুস্থ আরও বেশ কয়েকজন বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কা

৫ ঘণ্টা আগে

পারস্পরিক স্বার্থের ভিত্তিতে বাংলাদেশের সঙ্গে ইতিবাচক সম্পর্ক চায় ভারত: জয়সওয়াল

প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য সফর ছাড়াও মঙ্গলবারের ব্রিফিংয়ে ভারত-বাংলাদেশ দ্বিপক্ষীয় সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে প্রশ্ন করেন সাংবাদিকরা। ভারত থেকে অতিরিক্ত জ্বালানি পেতে বাংলাদেশের অনুরোধ নিয়েও প্রশ্ন করা হয়। জবাবে জয়সওয়াল আগের অবস্থানই পুনর্ব্যক্ত করেন। বলেন, ভারতে জ্বালানির মজুত, শোধনাগারগু

১৪ ঘণ্টা আগে

ইমরান খানকে কারাগার থেকে হাসপাতালে স্থানান্তরের নির্দেশ

ক্রিকেটার থেকে রাজনীতিক বনে যাওয়া ৭৩ বছর বয়সী ইমরান খান ২০২৩ সালের আগস্ট থেকে কারাগারে আছেন। ২০২২ সালে ক্ষমতাচ্যুত হওয়ার পর তার বিরুদ্ধে একের পর এক মামলা হয় এবং এসব মামলায় তাকে দোষী সাব্যস্ত করা হয়েছে। তবে ইমরান দাবি করে আসছেন, এসব মামলা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।

১ দিন আগে