ডেস্ক, রাজনীতি ডটকম

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হঠাৎ করেই কানাডার সঙ্গে বাণিজ্য আলোচনা বন্ধ করে দিয়েছেন। কানাডা যুক্তরাষ্ট্রের প্রযুক্তি কোম্পানিগুলোর ওপর ডিজিটাল সার্ভিস কর আরোপ করার যে সিদ্ধান্ত নিয়েছে, সেটিকে তিনি ‘যুক্তরাষ্ট্রের ওপর প্রকাশ্য ও নির্লজ্জ আক্রমণ’ হিসেবে বর্ণনা করেছেন।
ট্রাম্প বলেন, ‘আগামী এক সপ্তাহের মধ্যে কানাডার পণ্যের ওপর নতুন শুল্ক ঘোষণা করা হবে, যা দুই দেশের মধ্যে কয়েক মাস ধরে চলা কূটনৈতিক অগ্রগতিকে ব্যাহত করতে পারে।’
শুক্রবার (২৮ জুন) তিনি এসব কথা বলেন।
এই সিদ্ধান্ত যুক্তরাষ্ট্র ও কানাডার সম্পর্ক স্থিতিশীল করার সাম্প্রতিক প্রচেষ্টার ওপর এক ধরনের ছায়া ফেলেছে। উভয় দেশই গত জুন মাসে অনুষ্ঠিত জি-৭ সম্মেলনে আগামী ৩০ দিনের মধ্যে একটি নতুন অর্থনৈতিক চুক্তি চূড়ান্ত করার ব্যাপারে একমত হয়েছিল।
কিন্তু সেই পরিকল্পনা ভেস্তে যায় কানাডার সিদ্ধান্তের কারণে, যেখানে তারা অ্যামাজন, মেটা, অ্যালফাবেটের গুগল ও অ্যাপল-এর মতো মার্কিন প্রযুক্তি জায়ান্টদের ডিজিটাল আয়ের ওপর ৩ শতাংশ হারে কর প্রয়োগে অটল থাকে। এই কর ২ কোটি কানাডীয় ডলারের বেশি আয়ের ক্ষেত্রে প্রযোজ্য এবং এটি ২০২২ সাল থেকে কার্যকর হবে।
প্রেসিডেন্ট ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে বলেন, ‘এই অতিরিক্ত করের কারণে আমরা এখনই কানাডার সঙ্গে সব ধরনের বাণিজ্য আলোচনা বন্ধ করছি। যুক্তরাষ্ট্রে ব্যবসা করতে হলে কানাডাকে কী পরিমাণ শুল্ক দিতে হবে তা আগামী সাত দিনের মধ্যে কানাডাকে জানানো হবে।’
ট্রাম্প কানাডাকে ‘বাণিজ্যের জন্য অত্যন্ত কঠিন একটি দেশ’ হিসেবে উল্লেখ করে হোয়াইট হাউসে সাংবাদিকদের বলেন ‘কানাডার ওপর আমাদের যথেষ্ট প্রভাব রয়েছে। কানাডা নিজেদের আইন সংশোধন না করা পর্যন্ত আলোচনার পুনরারম্ভ হবে না।’
উল্লেখ্য কানাডা যুক্তরাষ্ট্রের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক অংশীদার, যেখানে গত বছর দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ ছিল ৭৬০ বিলিয়ন ডলারের বেশি।
ট্রাম্পের ঘোষণার পর কানাডা সতর্কভাবে প্রতিক্রিয়া জানায়। দেশটির প্রধানমন্ত্রী মার্ক কার্নির দপ্তর থেকে জানানো হয়, ‘কানাডিয়ান শ্রমিক ও ব্যবসায়ীদের সর্বোত্তম স্বার্থে যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্কবিষয়ক এই জটিল আলোচনায় কানাডা সরকার অংশ নিতে থাকবে।’ সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস

ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির সাত দিনব্যাপী দাফনের আনুষ্ঠানিকতা আজ শুক্রবার শুরু হয়েছে। লাখ লাখ শোকাহত মানুষ এতে অংশ নেবেন বলে ধারণা করা হচ্ছে। ইরান ও ইরাকের বিভিন্ন শহরে ধর্মীয় আনুষ্ঠানিকতা, শোকসভা ও শোকমিছিলের আয়োজন করা হয়েছে।
১১ ঘণ্টা আগে
হুংকার ছেড়ে মেজর জেনারেল আমির হাতামি বলেন, আমরা পূর্বের চেয়ে আরও দৃঢ় সংকল্পের সাথে ইরানি জাতির মূল শত্রু—আমেরিকা এবং অপরাধী জায়নবাদী গোষ্ঠীর উদ্দেশ্যে অত্যন্ত পরিষ্কার ভাষায় ঘোষণা করছি যে আমাদের শহীদ নেতা খামেনির পবিত্র রক্তের প্রতিটি ফোঁটার প্রতিশোধ আমরা নেবই। এই কাপুরুষোচিত হামলার চড়া মূল্য তাদের
১২ ঘণ্টা আগে
দক্ষিণ ফ্রান্সের অদ বিভাগে ছড়িয়ে পড়া একটি বড় দাবানলে এখন পর্যন্ত প্রায় ৯০০ হেক্টর এলাকা পুড়ে গেছে। আগুনের ধোঁয়ায় আকাশ ঢেকে গেছে এবং আশপাশের বসতবাড়ি হুমকির মুখে পড়েছে।
১৩ ঘণ্টা আগে
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, স্থানীয় সময় দুপুর ১টা ৪ মিনিটে এই ভূকম্পন অনুভূত হয়। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল প্রায় ১০ কিলোমিটার। আর এর উৎপত্তিস্থল ছিল হিরারা শহর থেকে প্রায় ১৩৬ কিলোমিটার উত্তর-পূর্বে সাগরের তলদেশে।
১৪ ঘণ্টা আগে