গাজায় ইসরায়েলের হামলায় আল জাজিরার ক্যামেরাপারসনসহ নিহত ৬

ডেস্ক, রাজনীতি ডটকম
আপডেট : ২১ জুন ২০২৬, ১২: ৫৮
ছবি: সংগৃহীত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরায়েলি বিমান হামলায় আল জাজিরার এক ক্যামেরাপারসন ও শিশুসহ অন্তত ছয়জন নিহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার মধ্য গাজার একটি বাড়িতে চালানো হামলায় আল জাজিরার সংবাদকর্মী আহমেদ উইশাহ নিহত হন বলে নিশ্চিত করেছে কাতারভিত্তিক এই সংবাদমাধ্যমটি। এই ঘটনাকে ‘জঘন্য অপরাধ’ আখ্যা দিয়ে তীব্র নিন্দা জানিয়েছে আল জাজিরা। তবে ইসরাইলি বাহিনীর দাবি, নিহত উইশাহ হামাসের সামরিক শাখার স্নাইপার ছিলেন।

আল জাজিরা জানিয়েছে, শনিবার মধ্য গাজার একটি বাড়িতে হামলায় তাদের সংবাদকর্মী আহমেদ উইশাহ নিহত হন। সংবাদমাধ্যমটি এ ঘটনাকে জঘন্য অপরাধ’ আখ্যা দিয়ে তীব্র নিন্দা জানিয়েছে।

আল জাজিরা এক বিবৃতিতে বলেছে, আহমেদ উইশাহকে হত্যা আন্তর্জাতিক আইন ও নীতিমালার সুস্পষ্ট লঙ্ঘন এবং সাংবাদিকদের লক্ষ্যবস্তু করার ধারাবাহিক নীতিরই অংশ।

অন্যদিকে, ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) দাবি করেছে, উইশাহ হামাসের সামরিক শাখার সদস্য ছিলেন এবং স্নাইপার হিসেবে কাজ করতেন। তবে এ দাবির পক্ষে কোনো প্রমাণ প্রকাশ করেনি তারা।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত অক্টোবর থেকে কার্যকর হওয়া যুদ্ধবিরতির পরও ইসরায়েলি বাহিনীর হামলায় গাজায় ১,০০৭ জন নিহত হয়েছেন।

মধ্য গাজার বুরেইজ শরণার্থী শিবিরে একটি বাড়িতে হামলায় উইশাহসহ আরও দুজন নিহত হন। স্থানীয় হাসপাতাল ও উদ্ধার সংস্থার তথ্য অনুযায়ী, নিহত অন্য দুজনকেও হামাসের সদস্য বলে দাবি করেছে আইডিএফ।

উল্লেখ্য, আহমেদ উইশাহর ভাই আল জাজিরার আরেকজন সংবাদদাতা মোহাম্মহ উইশাহ গত এপ্রিলে ইসরায়েলি হামলায় নিহত হন। তখনও আইডিএফ তাকে হামাসের অস্ত্র উৎপাদন কার্যক্রমের সঙ্গে যুক্ত বলে অভিযোগ করেছিল।

অন্যদিকে, সাবরা এলাকায় রাতভর চালানো আরেক হামলায় একই পরিবারের চার সদস্য নিহত হয়েছেন। স্থানীয় হাসপাতাল জানিয়েছে, নিহতদের মধ্যে দুটি শিশু ছিল। তবে চিকিৎসকদের তথ্য অনুযায়ী নিহতদের মধ্যে দুই নারী ও এক শিশুও রয়েছে।

রাজনীতি/এসআর

Ad
Ad
ad
ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইতালির দীর্ঘমেয়াদি প্রধানমন্ত্রী মেলোনি, শুভেচ্ছা মোদির

ইতালির রাজনৈতিক ইতিহাসে মেলোনির এই রেকর্ডের আলাদা গুরুত্ব রয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর গত ৮০ বছরে দেশটিতে ৬৮ বার সরকার পরিবর্তন হয়েছে। ফলে রাজনৈতিক স্থিতিশীলতা এবং একটি সরকারের পূর্ণ মেয়াদে টিকে থাকা সেখানে খুব একটা সাধারণ ঘটনা নয়।

১৬ ঘণ্টা আগে

রাশিয়ার গ্যাস প্ল্যান্টে আগুন: নিহত বাংলাদেশির সংখ্যা বেড়ে ৪

গত ২৫ আগস্ট সভোবোদনি শহরের কাছে আমুর গ্যাস কেমিক্যাল কমপ্লেক্সে (এজিসিসি) আগুনের ঘটনা ঘটে। পরদিন এক বিবৃতিতে চীনের ছয় নাগরিকসহ সাতজনের মৃত্যুর কথা জানায় এজিসিসি। পরে তাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া তথ্যে মৃতের সংখ্যা ১৫ জনে পৌঁছানোর কথা জানানো হয়। নিহতদের মধ্যে ১৪ জন বিদেশি বলেও সেখানে উল্লেখ করা হয়।

১৭ ঘণ্টা আগে

চাপে রিপাবলিকানরা, মধ্যবর্তী নির্বাচনের মুখে ইরান সংঘাত এড়াতে মরিয়া যুক্তরাষ্ট্র

সামরিক শক্তি প্রয়োগের চেয়ে তেহরানের ওপর অর্থনৈতিক চাপ বাড়ানোতেই এখন বেশি জোর দিচ্ছে ওয়াশিংটন। আগস্টে ট্রাম্প প্রশাসন ইরান–সংশ্লিষ্ট তেল রাজস্ব বাণিজ্যে যুক্ত থাকার অভিযোগে ৬০টি প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। পাশাপাশি হরমুজ প্রণালি ও পার্শ্ববর্তী এলাকায় মার্কিন নৌ অবরোধ বহাল থাকায় ইরানের তেল র

১৮ ঘণ্টা আগে

ইয়েমেনে হুতি ও সরকারি বাহিনীর তীব্র সংঘাত, শতাধিক নিহত

গত ৪৮ ঘণ্টায় ইয়েমেনের তাইজ এবং হোদাইদায় হামলা ও পাল্টা হামলার মাত্রা চরম আকার ধারণ করেছে। বৃহস্পতিবার থেকে শুরু হওয়া এই রক্তক্ষয়ী সংঘাত এখনও অব্যাহত রয়েছে, যা নিহতের সংখ্যা আরও বাড়ানোর আশঙ্কা তৈরি করেছে।

১৮ ঘণ্টা আগে
Advertisement