এবার হরমুজে নৌ অবরোধের ঘোষণা ট্রাম্পের

ডেস্ক, রাজনীতি ডটকম
হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে সহায়তা চেয়েও সাড়া পাচ্ছেন না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রতীকী ছবি

ডোনাল্ড ট্রাম্প এবার হরমুজ প্রণালিতে নৌ অবরোধের নির্দেশ দিয়েছেন। কোনো ধরনের সমঝোতা ছাড়াই পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে ইরানের সঙ্গে অনুষ্ঠিত আলোচনা শেষ হয়ে যাওয়ার পর এমন নির্দেশ এলো মার্কিন প্রেসিডেন্টের কাছ থেকে।

বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়েছে, রোববার (১২ এপ্রিল) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে ট্রাম্প এ নাটকীয় সিদ্ধান্তের কথা জানান।

ট্রাম্প পোস্টে লিখেছেন, ‘তাৎক্ষণিকভাবে যুক্তরাষ্ট্রের নৌ বাহিনী হরমুজ প্রণালিতে প্রবেশ বা বের হতে চাওয়া সব জাহাজ অবরোধের প্রক্রিয়া শুরু করবে।’ একই সঙ্গে তিনি কঠোর হুঁশিয়ারি দেন— ইরান যদি মার্কিন বাহিনী বা বেসামরিক জাহাজে হামলা চালায়, তাহলে কঠোর জবাব দেওয়া হবে।

ধারাবাহিক কয়েকটি পোস্টের একটি সিরিজে ট্রাম্প স্বীকার করে নেন, পাকিস্তানে অনুষ্ঠিত দীর্ঘ আলোচনায় ‘অধিকাংশ বিষয়ে’ই সমঝোতা হয়েছিল। আলোচনা ‘ভালোই’ এগোচ্ছিল। তবে মূল বাধা হয়ে দাঁড়ায় ইরানের পারমাণবিক কর্মসূচি। তেহরান এ ইস্যুতে কোনো ছাড় দিতে রাজি হয়নি বলে উল্লেখ করেন ট্রাম্প।

এর আগে রোববার সকালে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স কোনো ধরনের সমঝোতা ছাড়াই পাকিস্তান ত্যাগ করেন। আলোচনায় যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করা হয়েছে জানিয়ে ইরানের ওপর সমঝোতা না হওয়ার দায় চাপিয়েছেন তিনি।

পাকিস্তান ত্যাগ করার আগে সংবাদ সম্মেলন মার্কিন ভাইস প্রেসিডেন্ট বলেন, যুক্তরাষ্ট্র একটি ‘চূড়ান্ত ও সেরা প্রস্তাব’ দিয়েছে। এখন দেখার বিষয়, ইরান এ প্রস্তাব গ্রহণ করে কি না।

‘ইসলামাবাদ টকস’ নামের এ আলোচনায় ইরানের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন দেশটির জাতীয় সংসদের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। তার সঙ্গে আরও ছিলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ইরানে সংঘটিত ১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের পর এটিই দুই দেশের মধ্যে সর্বোচ্চ পর্যায়ের বৈঠকগুলোর একটি।

ট্রাম্প অভিযোগ করেন, হরমুজ প্রণালি উন্মুক্ত রাখার প্রতিশ্রুতি দিলেও ইরান তা বাস্তবায়ন করেনি। তার দাবি, ইরান সমুদ্রে মাইন পেতে থাকতে পারে, যা বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য বড় ঝুঁকি তৈরি করছে।

হরমুজ প্রণালি এবারের ইরান যুদ্ধের শুরু থেকেই বিশ্বব্যাপী আলোচিত। গুরুত্বপূর্ণ এ সমুদ্রপথে বিশ্বের প্রায় এক-পঞ্চমাংশ অপরিশোধিত তেল পরিবাহিত হয়। যুদ্ধ শুরুর পর থেকে ইরান কার্যত এ নৌ পথটি বন্ধ রেখেছে। এতে বিশ্ব জুড়ে দেখা দিয়েছে জ্বালানি সংকট।

এরই মধ্যে মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে, মাইন অপসারণ অভিযানের অংশ হিসেবে দুটি মার্কিন যুদ্ধজাহাজ এরই মধ্যে হরমুজ প্রণালি অতিক্রম করেছে। এ পরিস্থিতিতে অঞ্চল জুড়ে উত্তেজনা আরও বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে। বিশেষ করে জ্বালানি সরবরাহ ও বৈশ্বিক বাণিজ্যের ওপর এর বড় ধরনের প্রভাব পড়তে পারে বলে বিশ্লেষকদের ধারণা।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

যুদ্ধে এখন পর্যন্ত নিহত ৩৩০০: ইরান

তাদের মধ্যে ২৮৭৫ জন পুরুষ এবং ৪৯৬ জন নারী। সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে তেহরান, হরমুজগান ও ইসফাহান প্রদেশে।

১৭ ঘণ্টা আগে

যুক্তরাষ্ট্রে জন্মসূত্রে নাগরিকত্বের সুযোগ বন্ধ করছেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই) সারা দেশের তদন্তকারী কর্মকর্তাদের নতুন এক ‘বার্থ ট্যুরিজম ইনিশিয়েটিভ’ বা জন্ম পর্যটনবিরোধী পদক্ষেপে মনোনিবেশ করার নির্দেশ দিয়েছে। এই অভিযানের উদ্দেশ্য হলো, সেই সব চক্রকে নির্মূল করা, যারা বিদেশি গর্ভবতী নারীদের যুক্তরাষ্ট্রে আসতে সহায়তা

১৯ ঘণ্টা আগে

যুক্তরাষ্ট্র-ইরান শান্তির পথে সবচেয়ে বড় বাধা ইসরায়েল

পারমাণবিক ইস্যুটিও সমাধানযোগ্য; যুক্তরাষ্ট্রের ইরান আক্রমণের আগে ওমানের মধ্যস্থতায় আলোচনা সন্তোষজনকভাবে এগোচ্ছিল। যুক্তরাষ্ট্র যদি ইরানকে সম্মানের সঙ্গে বিবেচনা করে এবং নির্দিষ্ট কিছু সীমারেখা অতিক্রম না করে, তবে ইরানের উচিত হবে একই ধরনের সাড়া দেওয়া এবং সম্পর্কের উন্নতির চেষ্টা করা।

২১ ঘণ্টা আগে

হরমুজ প্রণালি ও পারমাণবিক কর্মসূচি— ২ ইস্যুতে আটকে গেছে সমঝোতা

কূটনৈতিক সূত্রগুলো বলছে, ইসলামাবাদে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে দীর্ঘ ২১ ঘণ্টার কূটনৈতিক আলোচনায় ইরানের প্রতিনিধি দল দেশের জনগণের অধিকার রক্ষার প্রশ্নে অনড় অবস্থান নেয়। স্পিকার বাঘের গালিবাফের নেতৃত্বে প্রতিনিধি দলের সদস্যরা রাজনৈতিক ও সামরিক বিভিন্ন ক্ষেত্র এবং শান্তিপূর্ণ পারমাণবিক প্রযুক্তির বিষয়

১ দিন আগে