আঞ্চলিক যুদ্ধের বাইরে থাকতে চায় তুরস্ক

ডেস্ক, রাজনীতি ডটকম
ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যে ইসরায়েল, যুক্তরাষ্ট্র ও ইরানকে ঘিরে চলমান উত্তেজনার মাঝে নিজেকে নিরাপদ দূরত্বে রাখার ঘোষণা দিয়েছে তুরস্ক। প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান স্পষ্ট জানিয়েছেন, আঙ্কারাকে কোনোভাবেই এই আঞ্চলিক যুদ্ধে টেনে নেওয়া যাবে না। রমজান উপলক্ষে আয়োজিত এক ইফতার অনুষ্ঠানে তিনি বলেন, তুরস্কের প্রধান অগ্রাধিকার হলো দেশকে এই ‘আগুনের গর্ত’ থেকে দূরে রাখা।

তিনি বলেছেন, ইসরায়েল–যুক্তরাষ্ট্র ও ইরানকে ঘিরে যে উত্তেজনা তৈরি হয়েছে, তার মধ্যে থেকেও আঙ্কারা নিজেকে দূরে রাখার চেষ্টা করছে।

এরদোয়ান বলেন, তুরস্কের দিকে আসা ইরানের একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৃতীয়বারের মতো প্রতিহত করেছে তুর্কি কর্তৃপক্ষ। তিনি জোর দিয়ে বলেন, দেশের আকাশসীমার নিরাপত্তা নিশ্চিত করতে তুরস্ক সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে।

এরদোয়ান বলেন, “এই পুরো প্রক্রিয়ায় আমরা আমাদের আকাশসীমার বিরুদ্ধে যেকোনো হুমকির বিষয়ে প্রতিরোধমূলক সব ধরনের পদক্ষেপ নিচ্ছি-যেমনটি আমরা গত রাতেও করেছি।” তিনি আরও বলেন, সরকারের প্রধান লক্ষ্য হচ্ছে তুরস্ককে এই বিস্তৃত আঞ্চলিক সংঘাতের বাইরে রাখা।

এরদোয়ান বলেন, “আমাদের প্রধান অগ্রাধিকার হলো আমাদের দেশকে এই আগুনের গর্ত থেকে দূরে রাখা।”

বিশ্লেষকদের মতে, ইসরাইল–যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনা মধ্যপ্রাচ্যে নতুন করে অস্থিতিশীলতা তৈরি করেছে। এমন পরিস্থিতিতে তুরস্কের অবস্থান আঞ্চলিক কূটনীতিতে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

Ad
Ad
ad
ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

বার্লিনের জঙ্গলে অস্ত্রের গোপন ভাণ্ডার, রুশ গোয়েন্দা সংযোগের সন্দেহ

ডোব্রিন্ট জানান, ‘জাতীয় নিরাপত্তার জন্য হুমকি তৈরি করে— এমন গুরুতর সহিংস কর্মকাণ্ডের প্রস্তুতির সন্দেহে’ তদন্ত শুরু হয়েছে। তিনি বলেন, ঘটনাটি জার্মানির বর্তমান ‘উচ্চ ঝুঁকি’র নিরাপত্তা পরিস্থিতি তুলে ধরে। এতে বিদেশি কোনো শক্তির সম্পৃক্ততা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

৯ ঘণ্টা আগে

স্বাস্থ্য পরীক্ষা শেষে ফের কারাগারে ইমরান খান

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইমরান খানকে স্বাস্থ্য পরীক্ষা শেষে আবার রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে নেওয়া হয়েছে। চিকিৎসকেরা পরীক্ষার পর তাকে ‘চিকিৎসাগতভাবে সুস্থ’ ঘোষণা করেছেন।

১৮ ঘণ্টা আগে

ট্রাম্প কি ইরানের সঙ্গে অন্য দেশগুলোর বাণিজ্য বন্ধ করতে পারবেন

ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন, কোনো দেশ ইরানকে আর্থিক, ব্যবসায়িক বা অন্য কোনো সহায়তা দিলে সেই দেশকেও ‘প্রচণ্ড অর্থনৈতিক ক্ষতির’ মুখে পড়তে হবে।

২১ ঘণ্টা আগে

কিয়েভে রাশিয়ার ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা: নিহত ১৩, আহত ৩৩

রাশিয়ার এই ভয়াবহ হামলার তীব্র প্রতিক্রিয়া জানিয়ে আন্তর্জাতিক সামরিক সহায়তার জোর আহ্বান জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি বলেন, "ইউক্রেন যতদিন পর্যাপ্ত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা না পাবে, ততদিন রাশিয়া শান্তির বিষয়টি বিন্দুমাত্র গু

২ দিন আগে