ভারতে ককরোচ পার্টির মিছিল ঘিরে উত্তেজনা, প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে আটক

ডেস্ক, রাজনীতি ডটকম
শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ও পরীক্ষা ব্যবস্থার সংস্কারের দাবিতে নয়াদিল্লিতে বিক্ষোভ কর্মসূচিতে অংশ নিয়েছেন ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে। ফাইল ছবি

ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) ঘোষিত ‘সংসদ চলো’ কর্মসূচিকে ঘিরে সোমবার রাজধানী নয়াদিল্লিতে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়েছে। সংসদের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করলে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ার গ্যাস ছোড়ে এবং লাঠিচার্জ করে।

এ ছাড়া এ সময় দলটির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকেকে আটক করা হয়। পাশাপাশি আরও কয়েকজন বিক্ষোভকারীকে আটক করেছে পুলিশ। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার খবরে এসব তথ্য জানানো হয়।

ভারতের বর্ষাকালীন সংসদ অধিবেশনের প্রথম দিনে হাজারো সমর্থক দিল্লির যন্তর মন্তরে জড়ো হয়ে ‘সংসদ চলো’ কর্মসূচিতে অংশ নেন। সেখানে বিরোধী দলের নেতারাও উপস্থিত ছিলেন। ২০২৬ সালের নিট (NEET) পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগকে কেন্দ্র করে পরীক্ষা ব্যবস্থার সংস্কার এবং শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন চালিয়ে আসছে সিজেপি।

এদিকে আন্দোলনের মধ্যেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের সঙ্গে বৈঠক করেন। টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, পার্লামেন্ট কমপ্লেক্সে শিক্ষামন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। তবে সেখানে কী আলোচনা হয়েছে, তা প্রকাশ করা হয়নি।

দিল্লির যন্তর মন্তর থেকে সংসদ অভিমুখে ককরোচ জনতা পার্টির মিছিল ঠেকাতে বিক্ষোভকারীদের ওপর লাঠিচার্জ করে নিরাপত্তা বাহিনী। ছবি: রয়টার্স
দিল্লির যন্তর মন্তর থেকে সংসদ অভিমুখে ককরোচ জনতা পার্টির মিছিল ঠেকাতে বিক্ষোভকারীদের ওপর লাঠিচার্জ করে নিরাপত্তা বাহিনী। ছবি: রয়টার্স

পরিস্থিতি নিয়ন্ত্রণে সংসদ ভবনের আশপাশে র‌্যাপিড অ্যাকশন ফোর্স (আরএএফ) সদস্যসহ বিপুলসংখ্যক পুলিশ ও আধাসামরিক বাহিনী মোতায়েন করা হয়। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে দিল্লি মেট্রোর কয়েকটি স্টেশনের প্রবেশপথ সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়। এতে শত শত যাত্রী দুর্ভোগে পড়েন।

প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকেসহ সাতজন আটক

সিজেপির মুখপাত্র সৌরভ দাস জানান, ‘সংসদ চলো’ কর্মসূচি তীব্র আকার ধারণ করলে সোমবার দলের প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকেকে দিল্লি পুলিশ আটক করে।

‘সংসদ চলো’ কর্মসূচি থেকে ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপককে আটকে করেছে দিল্লি পুলিশ। ছবি: সংগৃহীত
‘সংসদ চলো’ কর্মসূচি থেকে ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপককে আটকে করেছে দিল্লি পুলিশ। ছবি: সংগৃহীত

এ ছাড়া বার্তা সংস্থা পিটিআই জানিয়েছে, সংসদের কাছে রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়ার (আরবিআই) নিকটবর্তী এলাকা থেকে সিজেপির অন্তত সাতজন বিক্ষোভকারীকে আটক করা হয়। বিক্ষোভকারীরা আরবিআইয়ের কাছেও পৌঁছে স্লোগান দেন। পুরো এলাকায় নিরাপত্তা বাহিনী কঠোর নজরদারি বজায় রাখে।

পাঁচ মেট্রো স্টেশন বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা

নিরাপত্তাজনিত কারণে সোমবার দিল্লি মেট্রো রেল করপোরেশন (ডিএমআরসি) পাঁচটি মেট্রো স্টেশন বন্ধ করে দেয়। এতে রাজীব চৌক, প্যাটেল চৌকসহ বিভিন্ন স্টেশনে যাত্রীদের ভিড় জমে যায় এবং অনেকেই ভোগান্তিতে পড়েন।

কিছু বিক্ষোভকারী মেট্রো স্টেশনের ভেতরেও অবস্থান নিয়ে স্লোগান দেন। প্যাটেল চৌক স্টেশনের কাছে জড়ো হওয়া লোকজনকে ছত্রভঙ্গ করতে নিরাপত্তা বাহিনী সীমিত মাত্রায় বলপ্রয়োগ করে।

গুজরাটেও প্রতিবাদ

দিল্লির পাশাপাশি সোমবার গুজরাটের বিভিন্ন শহরেও শিক্ষা খাতে কথিত অনিয়ম, পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস এবং আন্দোলনকারী সোনম ওয়াংচুকের প্রতি সংহতি জানিয়ে বিক্ষোভ হয়।

আহমেদাবাদের ল’ গার্ডেনে জড়ো হওয়া কয়েকজনকে বিক্ষোভের অনুমতি না থাকায় পুলিশ আটক করে বলে কর্মকর্তারা জানিয়েছেন। একই সময়ে দিল্লিতে সংসদের দিকে মিছিল নিয়ে যাওয়ার চেষ্টা করলে নিরাপত্তা আরও জোরদার করা হয়।

শাস্ত্রী ভবনের কাছে টিয়ার গ্যাস

টাইমস অব ইন্ডিয়া সূত্রের বরাতে জানিয়েছে, শাস্ত্রী ভবনের কাছে ব্যারিকেড ভেঙে যন্তর মন্তরের দিকে যাওয়ার চেষ্টা করলে নিরাপত্তা বাহিনী টিয়ার গ্যাস নিক্ষেপ করে।

যন্তর মন্তর থেকে সংসদ অভিমুখে ককরোচ জনতা পার্টির ঘোষিত পদযাত্রা শুরুর আগে জড়ো হওয়া সমর্থকদের আটকে দিচ্ছে পুলিশ। ছবি: রয়টার্স
যন্তর মন্তর থেকে সংসদ অভিমুখে ককরোচ জনতা পার্টির ঘোষিত পদযাত্রা শুরুর আগে জড়ো হওয়া সমর্থকদের আটকে দিচ্ছে পুলিশ। ছবি: রয়টার্স

উচ্চ নিরাপত্তা এলাকায় অতিরিক্ত পুলিশ ও আধাসামরিক বাহিনী মোতায়েন করা হয়। আশপাশের কয়েকটি মেট্রো স্টেশনের প্রবেশপথ বন্ধ করে দেওয়ায় অনেক যাত্রী আটকে পড়েন।

সংসদ অধিবেশন ঘিরে কড়া নিরাপত্তা

বর্ষাকালীন অধিবেশন উপলক্ষে সংসদ ভবনের আশপাশে নিরাপত্তা আরও জোরদার করা হয়। বিক্ষোভ নিয়ন্ত্রণে মোতায়েন ছিল র‌্যাপিড অ্যাকশন ফোর্স। সংঘর্ষে কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন বলেও জানা গেছে।

অনশন ভাঙলেন দিপকে, আলোচনার উদ্যোগ কেন্দ্রের

কেন্দ্রের বিরুদ্ধে আন্দোলন জোরদারের মধ্যেই অনশনকারী সোনম ওয়াংচুকের অনুরোধে অনির্দিষ্টকালের অনশন ভাঙেন সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে। তবে টানা ২১ দিনের অনশনের পর সাফদারজং হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ওয়াংচুক।

এদিকে সরকারের পক্ষ থেকে আলোচনার উদ্যোগ নেওয়ার পর সিজেপির প্রতিনিধি সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জে. পি. নাড্ডার সঙ্গে বৈঠকের উদ্দেশ্যে রওনা হন।

অন্যদিকে যন্তর মন্তরে হাজারো সমর্থক পরীক্ষা সংস্কার এবং কথিত নিট-ইউজি ২০২৬ প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় ব্যবস্থা নেওয়ার দাবিতে অবস্থান অব্যাহত রাখেন।

পার্লামেন্ট স্ট্রিটে লাঠিচার্জ

পিটিআই জানিয়েছে, পার্লামেন্ট স্ট্রিটের কাছে ‘সংসদ চলো’ কর্মসূচিতে অংশ নেওয়া বিক্ষোভকারীদের ওপর পুলিশ লাঠিচার্জ করে। এ সময় কয়েকজনকে আটক করা হয়।

শিক্ষামন্ত্রী পদত্যাগের দাবিতে সংসদ অভিমুখে ককরোচ জনতা পার্টির (সিজেপি) সমর্থকদের পদযাত্রার সময় বিক্ষোভকারীদের ওপর লাঠিচার্জ করছে নিরাপত্তা বাহিনীর সদস্যরা। ছবি: রয়টার্স
শিক্ষামন্ত্রী পদত্যাগের দাবিতে সংসদ অভিমুখে ককরোচ জনতা পার্টির (সিজেপি) সমর্থকদের পদযাত্রার সময় বিক্ষোভকারীদের ওপর লাঠিচার্জ করছে নিরাপত্তা বাহিনীর সদস্যরা। ছবি: রয়টার্স

যন্তর মন্তর থেকে সংসদ ভবনের দিকে মিছিল নিয়ে যাওয়ার চেষ্টা করলে দিল্লি পুলিশ বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে সীমিত মাত্রায় বলপ্রয়োগ করে। শত শত বিক্ষোভকারী এগিয়ে যাওয়ায় যান চলাচলে বিঘ্ন ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং সংসদ অধিবেশন চলাকালে শৃঙ্খলা বজায় রাখতে র‌্যাপিড অ্যাকশন ফোর্সসহ নিরাপত্তা বাহিনীর সদস্যরা মোতায়েন ছিলেন।

রাজ্যসভায় খড়গের অভিযোগ

সোমবার রাজ্যসভার বিরোধীদলীয় নেতা মল্লিকার্জুন খড়গে নিট প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ উত্থাপন করেন। তিনি দাবি করেন, যন্তর মন্তরে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর লাঠিচার্জ করা হয়েছে।

তিনি বলেন, ‘এটি শিক্ষার্থীদের ভবিষ্যতের সঙ্গে জড়িত বিষয়। লাখো শিক্ষার্থীর ভবিষ্যৎ নিয়ে আমি কথা বলছি। হাজার হাজার শিক্ষার্থী যন্তর মন্তরে জড়ো হয়েছে। সেখানে লাঠিচার্জ হয়েছে। সরকার বলপ্রয়োগ করে কণ্ঠরোধ এবং আন্দোলন দমনের চেষ্টা করছে।’

সহিংসতার অভিযোগ অস্বীকার দিল্লি পুলিশের

সামাজিক যোগাযোগমাধ্যমে যন্তর মন্তরের পরিস্থিতি নিয়ে নানা দাবি ছড়িয়ে পড়ার পর দিল্লি পুলিশ জানায়, সিজেপির বিক্ষোভে সহিংসতার যে খবর ছড়িয়েছে, তা বিভ্রান্তিকর।

পুলিশের দাবি, বিচ্ছিন্নভাবে সহিংসতা বা আটকের যে অভিযোগ করা হচ্ছে, তা সঠিক নয়।

যন্তর মন্তরে এএপি নেতারা

আম আদমি পার্টির (এএপি) জ্যেষ্ঠ নেতা মনীশ সিসোদিয়া, সঞ্জয় সিং ও আতিশী যন্তর মন্তরে গিয়ে সংসদমুখী কর্মসূচিতে অংশ নেন।

এর আগে মনীশ সিসোদিয়া রাজনৈতিক পরিচয় নির্বিশেষে সবাইকে এই কর্মসূচিতে যোগ দেওয়ার আহ্বান জানান। তিনি দেশের তরুণদের পাশে দাঁড়ানোর আহ্বানও জানান।

আলোচনায় প্রস্তুত সিজেপি

সিজেপির নেতারা জানিয়েছেন, তারা সরকারের সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত। তবে এ বিষয়ে সরকারের পক্ষ থেকে এখনো স্পষ্ট কোনো বার্তা পাওয়া যায়নি।

এএনআইকে দেওয়া সাক্ষাৎকারে দলের নেতা সৌরভ দাস বলেন, ‘প্রশাসন সরকারের সঙ্গে আলোচনার চেষ্টা করছে। তারা অনেক দেরিতে এসেছে। তবু আমরা আলোচনা করতে প্রস্তুত বলে জানিয়েছি। কিন্তু এখন পর্যন্ত তাদের পক্ষ থেকে কোনো স্পষ্টতা নেই। এখন সিদ্ধান্ত তাদের হাতেই।’

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে ককরোচ পার্টির বৈঠক— ৩ দাবিতে মেলেনি কোনো প্রতিশ্রুতি

ভারতে নিট (NEET) পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগকে কেন্দ্র করে পরীক্ষা ব্যবস্থার সংস্কার, শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ এবং সরকারের জবাবদিহি নিশ্চিত করার দাবিতে সোমবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জে পি নাড্ডার সঙ্গে বৈঠক করেছে ককরোচ জনতা পার্টির (সিজেপি) একটি প্রতিনিধিদল। বৈঠকে তিন দফা

১৬ ঘণ্টা আগে

দিল্লিতে মিছিল ঘিরে উত্তেজনা, এবার ইন্টারনেট বন্ধের অভিযোগ সিজেপির

‘সংসদ চলো’ কর্মসূচি ঘিরে উত্তেজনার মধ্যে এবার দিল্লির কিছু এলাকায় ইন্টারনেট সেবা বন্ধ করে দেওয়া হয়েছে বলে অভিযোগ তুলেছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। দলটির দাবি, যন্তর মন্তরের কাছে হাজারো সমর্থক বিক্ষোভে অংশ নেওয়ার সময় আন্দোলনের হালনাগাদ তথ্য সাধারণ মানুষের কাছে পৌঁছানো ঠেকাতেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

১৭ ঘণ্টা আগে

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হচ্ছেন বার্নহ্যাম, প্রথম ভাষণেই আসবে ‘১০ বছরের পরিকল্পনা’

এদিকে বিদায়ী প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার দায়িত্ব ছাড়ার আগে ডাউনিং স্ট্রিট থেকে শেষবারের মতো ভাষণ দেবেন। এরপর তিনি বাকিংহাম প্যালেসে গিয়ে রাজা চার্লসের কাছে আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দেবেন।

১৯ ঘণ্টা আগে

ভারতে সংসদ অভিমুখে ককরোচ জনতা পার্টির মিছিল, পুলিশের লাঠিচার্জ

ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) ঘোষিত ‘সংসদ চলো’ পদযাত্রা কর্মসূচিকে ঘিরে রাজধানী দিল্লিতে উত্তেজনা ছড়িয়ে পড়ে। কর্মসূচি শুরুর পর সংসদ অভিমুখে এগোতে চাইলে দলটির সমর্থকদের ওপর লাঠিচার্জ করে পুলিশ।

২০ ঘণ্টা আগে