আগস্টে বিশ্ব বাজারে কমেছে খাদ্যপণ্যের দাম: জাতিসংঘ

ডেস্ক, রাজনীতি ডটকম

সদ্য সমাপ্ত আগস্টে বিশ্ব খাদ্য মূল্য সূচকে কিছু পণ্যের দাম কমেছে। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) জানায়, জুলাই মাসে খাদ্য পণ্যের মূল্য সূচক ছিল ১২১ পয়েন্ট, সেখান থেকে আগস্টে এসে দাঁড়িয়েছে ১২০ দশমিক ৭ পয়েন্টে।

শুক্রবার (৬ সেপ্টেম্বর) জাতিসংঘ থেকে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্যে উঠে এসেছে। বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।

প্রকাশিত তথ্যে দেখা যায়, চিনি, মাংস এবং খাদ্যশস্যের দাম কমলেও দুগ্ধ ও উদ্ভিজ্জ তেলের দাম কিছুটা বেড়েছে।

সংস্থাটি বলছে, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাবে এই পরিবর্তন হয়েছে। গত তিন বছরের মধ্যে এই হার চলতি বছরের ফেব্রুয়ারিতে সর্বনিম্ন পর্যায়ে ছিল। এর আগে ২০২২ সালের মার্চ মাসে খাদ্য পণ্যের দাম সর্বোচ্চ সূচকে পৌঁছেছিল।

আগস্টের মূল্য সূচক এক বছর আগের তুলনায় ১ দশমিক ১ শতাংশ কম এবং ২০২২ সালের মার্চের সর্বোচ্চ থেকে ২৪ দশমিক ৭ শতাংশ কম।

পৃথক এক প্রতিবেদনে এফএও জানানো হয়, বিশ্বব্যাপী শস্য উৎপাদনের পূর্বাভাস ২ দশমিক ৮ মিলিয়ন মেট্রিক টন কমিয়ে ২ দশমিক ৮৫১ বিলিয়ন টনে নামানো হয়েছে। যা আগের বছরের উৎপাদনের সমান।

মূলত গরম ও শুষ্ক আবহাওয়ার কারণে ইউরোপীয় ইউনিয়ন, মেক্সিকো এবং ইউক্রেনে মোটা শস্যের উৎপাদনের সম্ভাবনা কমেছে।

২০২৪-২০২৫ অর্থবছরে বিশ্ব খাদ্যশস্য ব্যবহারের পূর্বাভাস অনুযায়ী, জুলাইয়ের তুলনায় ৪ দশমিক ৭ মিলিয়ন টন কমে ২ দশমিক ৮৫২ বিলিয়ন টন হয়েছে, যা ২০২৩-২০২৪ থেকে শূন্য দশমিক ২ শতাংশ বেড়েছে।

সংস্থাটি আরও জানিয়েছে, ২০২৫ সালে মৌসুম শেষে বৈশ্বিক শস্য মজুদের পূর্বাভাস ৪.৫ মিলিয়ন টন কমিয়ে ৮৯০ মিলিয়ন টন করা হয়েছে।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

‘যুদ্ধবিরতি’ ঘোষণার পরও লেবাননে ইসরায়েলি হামলা অব্যাহত

লেবাননে ‘যুদ্ধবিরতি’ ঘোষণার কয়েক ঘণ্টা না পেরোতেই সেখানে নতুন করে প্রাণঘাতী হামলা চালিয়েছে ইসরায়েল। ফলে মধ্যপ্রাচ্যে চলমান সংকট নিরসনের যে প্রচেষ্টা শুরু হয়েছে, তা শুরুর দিকেই বড় এক পরীক্ষার মুখে পড়েছে।

৮ ঘণ্টা আগে

অস্ট্রেলিয়ায় প্রথমবার বার্ড ফ্লুর ‘এইচ৫এন১’ স্ট্রেইন শনাক্ত

অস্ট্রেলিয়ায় প্রথমবারের মতো বার্ড ফ্লুর মারাত্মক ‘এইচ৫এন১’ (H5N1) স্ট্রেইন শনাক্ত হয়েছে বলে নিশ্চিত করেছে দেশটির কৃষি মন্ত্রণালয়। এর মাধ্যমে অত্যন্ত সংক্রামক এই ভ্যারিয়েন্টটি এখন পৃথিবীর প্রতিটি মহাদেশেই পৌঁছে গেল। এর আগে অস্ট্রেলিয়াই ছিল একমাত্র মহাদেশ, যেখানে বার্ড ফ্লুর এই স্ট্রেইনটি খুঁজে

৯ ঘণ্টা আগে

৫১ অভিবাসন প্রত্যাশী নিয়ে লিবিয়া উপকূলে নৌকাডুবি, ১১ লাশ উদ্ধার

ইউরোপে উদ্দেশে রওনা হওয়া অভিবাসন প্রত্যাশীদের একটি নৌকা গত সপ্তাহে লিবিয়া উপকূলে ডুবে গিয়ে অন্তত ৫১ জন নিখোঁজ হয়েছেন বলে জানিয়েছে পর্যবেক্ষণ সংস্থা ‘আবরিন’। এ দুর্ঘটনায় গতকাল শুক্রবার পর্যন্ত ১০ জনকে জীবিত উদ্ধার করা এবং নিখোঁজদের মধ্যে ১১ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে, বাকিদের হদিস মেলেনি।

৯ ঘণ্টা আগে

মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারে বড় সুবিধা পাবে আইআরজিসির ব্যবসায়িক সাম্রাজ্য

যুক্তরাষ্ট্র ও তার পশ্চিমা মিত্রদের দৃষ্টিতে যাকে একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে বিবেচনা করা হয়, সেই ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) এই সম্ভাব্য সমঝোতার মাধ্যমে সবচেয়ে বড় সুবিধাভোগীদের একটিতে পরিণত হতে পারে।

১২ ঘণ্টা আগে