পাকিস্তানে ৯ বাসযাত্রীকে অপহরণের পর গুলি করে হত্যা

ডেস্ক, রাজনীতি ডটকম

পাকিস্তানের বেলুচিস্তানে অন্তত ৯ জন বাসযাত্রীকে অপহরণের পর গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (১০ জুলাই) রাতে ঝোব ও লোরালাই জেলার সীমানা ঘেঁষা সুর-ডাকাই এলাকায় এই ভয়াবহ ঘটনা ঘটে। আজ শুক্রবার দেশটির সংবাদমাধ্যম ডন এ খবর নিশ্চিত করেছে।

স্থানীয় প্রশাসনের বরাতে প্রতিবেদনে বলা হয়, পাঞ্জাবগামী দুটি যাত্রীবাহী কোচ থামিয়ে দুর্বৃত্তরা যাত্রীদের জাতীয় পরিচয়পত্র যাচাই করে। এরপর পাঞ্জাবের ঠিকানাসংবলিত ১০ জন যাত্রীকে জোর করে গাড়ি থেকে নামিয়ে নিয়ে যায় তারা। পরবর্তীতে ৯ জনের মরদেহ উদ্ধার করা হয়। অপহৃতদের সবাইকে গুলি করে হত্যা করা হয়েছে বলে নিশ্চিত করেছেন ঝোবের সহকারী কমিশনার নবীদ আলম।

তিনি আরও জানান, নিহতদের মরদেহ রাখনি হাসপাতালে পাঠানো হয়েছে। সেখান থেকে মরদেহগুলো পাঞ্জাবে নিজ নিজ এলাকার স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

ঘটনার সময় একজন যাত্রী প্রাণে বেঁচে যান। তিনি লেভিস বাহিনীকে জানান, “একটি কোচ থেকে সাতজন এবং অন্য কোচ থেকে তিনজনকে বন্দুকের মুখে নামিয়ে নেওয়া হয়। আমরা এলাকা ছাড়ার সময় গুলির শব্দ শুনি।”

এই ঘটনার পর নিরাপত্তা বাহিনী পুরো এলাকায় তল্লাশি অভিযান শুরু করেছে। এন-৭০ মহাসড়কে যান চলাচল সাময়িক বন্ধ রাখা হয়েছে।

বেলুচিস্তান সরকারের মুখপাত্র শহিদ রিন্দ জানান, ‘ফিতনা আল হিন্দুস্তান’ নামের একটি সন্ত্রাসী সংগঠন একই রাতে সুর-ডাকাই, কাকাট ও মস্তুং এলাকায় তিনটি পৃথক হামলা চালিয়েছে।

এদিকে, নিষিদ্ধঘোষিত বিচ্ছিন্নতাবাদী সংগঠন বেলুচিস্তান লিবারেশন ফ্রন্ট (বিএলএফ) এক বিবৃতিতে ঘটনার দায় স্বীকার করেছে। তারা দাবি করেছে, মুসাখাইল-মাখতার ও খাজুরি এলাকার মধ্যবর্তী মহাসড়কে সশস্ত্র অবরোধ করে পাঞ্জাবি যাত্রীদের হত্যা করেছে তাদের সদস্যরা।

এক সিনিয়র পুলিশ কর্মকর্তা ডন পত্রিকাকে জানান, “সশস্ত্র হামলাকারীদের দ্বারা অপহৃত নয়জন যাত্রীকে হত্যা করা হয়েছে বলে আমরা নিশ্চিত হয়েছি।”

জাতিগত বিদ্বেষ ও নিরাপত্তা সংকট :

এই ঘটনায় আবারও স্পষ্ট হলো পাকিস্তানের বেলুচিস্তানে দীর্ঘদিন ধরে চলমান জাতিগত সহিংসতা ও বিচ্ছিন্নতাবাদী উত্তেজনা। নিরাপত্তা বাহিনীর নজরদারি সত্ত্বেও এ ধরনের হামলার পুনরাবৃত্তি সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে দিচ্ছে।

Ad
Ad
ad
ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

বার্লিনের জঙ্গলে অস্ত্রের গোপন ভাণ্ডার, রুশ গোয়েন্দা সংযোগের সন্দেহ

ডোব্রিন্ট জানান, ‘জাতীয় নিরাপত্তার জন্য হুমকি তৈরি করে— এমন গুরুতর সহিংস কর্মকাণ্ডের প্রস্তুতির সন্দেহে’ তদন্ত শুরু হয়েছে। তিনি বলেন, ঘটনাটি জার্মানির বর্তমান ‘উচ্চ ঝুঁকি’র নিরাপত্তা পরিস্থিতি তুলে ধরে। এতে বিদেশি কোনো শক্তির সম্পৃক্ততা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

৭ ঘণ্টা আগে

স্বাস্থ্য পরীক্ষা শেষে ফের কারাগারে ইমরান খান

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইমরান খানকে স্বাস্থ্য পরীক্ষা শেষে আবার রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে নেওয়া হয়েছে। চিকিৎসকেরা পরীক্ষার পর তাকে ‘চিকিৎসাগতভাবে সুস্থ’ ঘোষণা করেছেন।

১৬ ঘণ্টা আগে

ট্রাম্প কি ইরানের সঙ্গে অন্য দেশগুলোর বাণিজ্য বন্ধ করতে পারবেন

ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন, কোনো দেশ ইরানকে আর্থিক, ব্যবসায়িক বা অন্য কোনো সহায়তা দিলে সেই দেশকেও ‘প্রচণ্ড অর্থনৈতিক ক্ষতির’ মুখে পড়তে হবে।

২০ ঘণ্টা আগে

কিয়েভে রাশিয়ার ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা: নিহত ১৩, আহত ৩৩

রাশিয়ার এই ভয়াবহ হামলার তীব্র প্রতিক্রিয়া জানিয়ে আন্তর্জাতিক সামরিক সহায়তার জোর আহ্বান জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি বলেন, "ইউক্রেন যতদিন পর্যাপ্ত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা না পাবে, ততদিন রাশিয়া শান্তির বিষয়টি বিন্দুমাত্র গু

২ দিন আগে