ডেস্ক, রাজনীতি ডটকম

গাজায় ভয়াবহ দুর্ভিক্ষের বিষয়টি আনুষ্ঠানিকভাবে স্বীকার করেছে জাতিসংঘ। শুক্রবার (২২ আগস্ট) জাতিসংঘের প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, পাঁচ লাখেরও বেশি ফিলিস্তিনি এখন মারাত্মক দুর্ভিক্ষের মুখোমুখি। গাজার মানুষ অনাহার, চরম অভাব ও মৃত্যুর ঝুঁকিতে দিন কাটাচ্ছেন।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, জাতিসংঘের এই প্রতিবেদনকে সরাসরি প্রত্যাখ্যান করেছে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়। তাদের দাবি, গাজায় কোনো দুর্ভিক্ষ নেই; বরং প্রতিবেদনটি হামাসের সরবরাহ করা মিথ্যা তথ্যের ওপর ভিত্তি করে প্রস্তুত।
এদিকে শুক্রবার ভোর থেকে গাজাজুড়ে ইসরায়েলি বিমান হামলায় অন্তত ৩০ জন নিহত হয়েছেন বলে চিকিৎসা সূত্রের বরাত দিয়ে জানায় আল জাজিরা। এর মধ্যে শুধু গাজা শহরেই প্রাণ গেছে ২৫ জনের। হামাস অভিযোগ করেছে, প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু যুদ্ধবিরতি চুক্তির জন্য আন্তর্জাতিক মধ্যস্থতাকারীদের প্রচেষ্টাকে উপেক্ষা করেছেন এবং গাজা শহরে সামরিক দখলদারিত্ব জারি রেখেছেন।
বিশ্বনেতারা ইসরায়েলের অনুমোদিত নতুন বসতি সম্প্রসারণ পরিকল্পনারও তীব্র নিন্দা জানিয়েছেন। তাদের মতে, এই প্রকল্প বাস্তবায়িত হলে পশ্চিম তীরের রামাল্লা ও বেথলেহেমের মধ্যকার শেষ সংযোগগুলোর একটি বিচ্ছিন্ন হয়ে যাবে।
উল্লেখ্য, চলমান সংঘাতে এখন পর্যন্ত গাজায় অন্তত ৬২ হাজার ১৯২ জন নিহত এবং এক লাখ ৫৭ হাজার ১১৪ জন আহত হয়েছেন। অন্যদিকে ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলায় ইসরায়েলে ১ হাজার ১৩৯ জন নিহত এবং দুই শতাধিক মানুষকে বন্দি করা হয়েছিল। সূত্র: আল জাজিরা

ডোব্রিন্ট জানান, ‘জাতীয় নিরাপত্তার জন্য হুমকি তৈরি করে— এমন গুরুতর সহিংস কর্মকাণ্ডের প্রস্তুতির সন্দেহে’ তদন্ত শুরু হয়েছে। তিনি বলেন, ঘটনাটি জার্মানির বর্তমান ‘উচ্চ ঝুঁকি’র নিরাপত্তা পরিস্থিতি তুলে ধরে। এতে বিদেশি কোনো শক্তির সম্পৃক্ততা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
৭ ঘণ্টা আগে
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইমরান খানকে স্বাস্থ্য পরীক্ষা শেষে আবার রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে নেওয়া হয়েছে। চিকিৎসকেরা পরীক্ষার পর তাকে ‘চিকিৎসাগতভাবে সুস্থ’ ঘোষণা করেছেন।
১৬ ঘণ্টা আগে
ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন, কোনো দেশ ইরানকে আর্থিক, ব্যবসায়িক বা অন্য কোনো সহায়তা দিলে সেই দেশকেও ‘প্রচণ্ড অর্থনৈতিক ক্ষতির’ মুখে পড়তে হবে।
২০ ঘণ্টা আগে
রাশিয়ার এই ভয়াবহ হামলার তীব্র প্রতিক্রিয়া জানিয়ে আন্তর্জাতিক সামরিক সহায়তার জোর আহ্বান জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি বলেন, "ইউক্রেন যতদিন পর্যাপ্ত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা না পাবে, ততদিন রাশিয়া শান্তির বিষয়টি বিন্দুমাত্র গু
২ দিন আগে