ডেস্ক, রাজনীতি ডটকম

কঙ্গো ও উগান্ডায় চলমান ইবোলা প্রাদুর্ভাবের মধ্যে বান্ডিবুগিও ভাইরাসের সংক্রমণে সৃষ্ট ইবোলার বিরুদ্ধে কয়েকটি পরীক্ষামূলক চিকিৎসা ও টিকাকে অগ্রাধিকার দেওয়ার সুপারিশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।
এক ঘোষণায় ডব্লিউএইচও জানায়, সম্ভাব্য চিকিৎসাগুলোর কার্যকারিতা যাচাই করতে ক্লিনিক্যাল ট্রায়াল পরিচালনা করা হবে। সংস্থাটি এরই মধ্যে বাইরের বিশেষজ্ঞদের সঙ্গে মিলে সম্ভাব্য ওষুধ ও টিকার তালিকা চূড়ান্ত করতে কাজ করছে।
ডব্লিউএইচও যে তিনটি পরীক্ষামূলক চিকিৎসাকে অগ্রাধিকার দিয়েছে, সেগুলো হলো— এমবিপি১৩৪, রেজেনেরন কোম্পানির মাফটিভিম্যাব ও গিলিয়াড সায়েন্সেসের অ্যান্টিভাইরাল ওষুধ রেমডেসিভির।
সংস্থাটি জানিয়েছে, বর্তমানে বান্ডিবুগিও ভাইরাসজনিত ইবোলার জন্য নির্দিষ্টভাবে অনুমোদিত কোনো টিকা বা চিকিৎসা নেই।
রেজেনেরন এক বিবৃতিতে বলেছে, তাদের মাফটিভিম্যাব এরই মধ্যে কঙ্গোতে পৌঁছে গেছে। ডব্লিউএইচও চাইলে এটি তাৎক্ষণিক চিকিৎসা হিসেবে কিংবা গবেষণার অংশ হিসেবে ব্যবহার করতে পারবে।
সংক্রমণ প্রতিরোধের ক্ষেত্রে গিলিয়াডের পরীক্ষামূলক মুখে খাওয়ার অ্যান্টিভাইরাল ওষুধ ওবেলডেসিভিরকে সম্ভাবনাময় হিসেবে চিহ্নিত করেছে ডব্লিউএইচও। বিশেষ করে আক্রান্ত ব্যক্তিদের সংস্পর্শে আসা মানুষের ক্ষেত্রে এটি ব্যবহারের কথা ভাবা হচ্ছে। তবে ডব্লিউএইচও সতর্ক করেছে, এর কার্যকারিতা অনেকাংশে নির্ভর করবে কতটা কার্যকরভাবে কনট্যাক্ট ট্রেসিং করা যায় তার ওপর।
টিকার ক্ষেত্রে সবচেয়ে সম্ভাবনাময় হিসেবে বিবেচিত হচ্ছে ‘আরভিএসভি বান্ডিবুগিও’ নামের এক ডোজের একটি পরীক্ষামূলক টিকা। এটি তৈরি করছে ইন্টারন্যাশনাল এইডস ভ্যাকসিন ইনিশিয়েটিভ (আইএভিআই)। তবে ডব্লিউএইচও বলছে, এই টিকাটি পরীক্ষামূলক ট্রায়ালের জন্য প্রস্তুত হতে আরও সাত থেকে ৯ মাস লাগতে পারে।
আরেকটি সম্ভাব্য টিকা ‘চ্যাডঅক্স১ বান্ডিবুগিও’ তৈরি করছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ও ভারতের সিরাম ইনস্টিটিউট, যারা করোনাভাইরাস প্রাদুর্ভাবের সময় প্রথম টিকা বাজারে এনেছিল। ডব্লিউএইচও জানিয়েছে, এটি দুই থেকে তিন মাসের মধ্যে পরীক্ষার জন্য প্রস্তুত হতে পারে, যদিও এর আগে আরও প্রাণীভিত্তিক তথ্য-উপাত্ত প্রয়োজন হবে।
এদিকে বর্তমানে অনুমোদিত একমাত্র ইবোলা টিকা মার্কের ‘এরভেবো’ নিয়েও পর্যালোচনা করেছে ডব্লিউএইচও। তবে সংস্থাটি বলেছে, বান্ডিবুগিও ধরনের ভাইরাসের বিরুদ্ধে এর সুরক্ষা নিয়ে প্রমাণ এখনো সীমিত ও অনির্দিষ্ট। তাই গবেষণার বাইরে এটি ব্যবহার না করার পরামর্শ দেওয়া হয়েছে।
ডব্লিউএইচওর উপদেষ্টারা আরও সুপারিশ করেছেন, মনোক্লোনাল অ্যান্টিবডি ও রেমডেসিভির একসঙ্গে ব্যবহার করে সমন্বিত চিকিৎসা পদ্ধতিও পরীক্ষা করা উচিত।
সংস্থাটি জানিয়েছে, কঙ্গো ও উগান্ডার কর্তৃপক্ষ এবং আফ্রিকা সিডিসিসহ বিভিন্ন অংশীদারের সঙ্গে মিলে কঠোর নৈতিক মানদণ্ড অনুসরণ করে ক্লিনিক্যাল ট্রায়াল পরিচালনার প্রস্তুতি চলছে।

ডোব্রিন্ট জানান, ‘জাতীয় নিরাপত্তার জন্য হুমকি তৈরি করে— এমন গুরুতর সহিংস কর্মকাণ্ডের প্রস্তুতির সন্দেহে’ তদন্ত শুরু হয়েছে। তিনি বলেন, ঘটনাটি জার্মানির বর্তমান ‘উচ্চ ঝুঁকি’র নিরাপত্তা পরিস্থিতি তুলে ধরে। এতে বিদেশি কোনো শক্তির সম্পৃক্ততা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
৮ ঘণ্টা আগে
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইমরান খানকে স্বাস্থ্য পরীক্ষা শেষে আবার রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে নেওয়া হয়েছে। চিকিৎসকেরা পরীক্ষার পর তাকে ‘চিকিৎসাগতভাবে সুস্থ’ ঘোষণা করেছেন।
১৬ ঘণ্টা আগে
ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন, কোনো দেশ ইরানকে আর্থিক, ব্যবসায়িক বা অন্য কোনো সহায়তা দিলে সেই দেশকেও ‘প্রচণ্ড অর্থনৈতিক ক্ষতির’ মুখে পড়তে হবে।
২০ ঘণ্টা আগে
রাশিয়ার এই ভয়াবহ হামলার তীব্র প্রতিক্রিয়া জানিয়ে আন্তর্জাতিক সামরিক সহায়তার জোর আহ্বান জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি বলেন, "ইউক্রেন যতদিন পর্যাপ্ত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা না পাবে, ততদিন রাশিয়া শান্তির বিষয়টি বিন্দুমাত্র গু
২ দিন আগে