ডেস্ক, রাজনীতি ডটকম

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক অভিযান এবং ইরানের পালটা হামলার মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যের সংঘাত সপ্তম দিনে গড়িয়েছে। এ দিনও ইরানের বিভিন্ন স্থাপনায় ধারাবাহিক হামলা চালানো হচ্ছে, অন্যদিকে উপসাগরীয় অঞ্চলে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা অব্যাহত রেখেছে তেহরান।
ওয়াশিংটন ও তেল আবিব দাবি করছে, ‘অপারেশন এপিক ফিউরি’ নামের এ সামরিক অভিযান এরই মধ্যে ইরানের সামরিক সক্ষমতাকে গুরুতরভাবে দুর্বল করে দিয়েছে। তবে ইরানও পালটা জবাব দিয়ে বলেছে, তারা কোনো হামলাতেই পিছু হটবে না। এ যুদ্ধের বিস্তার ও সম্ভাব্য আঞ্চলিক অস্থিরতা নিয়ে উদ্বেগ বাড়ছে আন্তর্জাতিক মহলে।
গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ (সিএসআইএস) জানিয়েছে, অভিযানের প্রথম ১০০ ঘণ্টায় যুক্তরাষ্ট্রের খরচ হয়েছে প্রায় ৩৭০ কোটি মার্কিন ডলার, যার মধ্যে ৩৫০ কোটি ডলারই আগে বাজেটে ধরা ছিল না। এ হিসাব বলছে, এ যুদ্ধে যুক্তরাষ্ট্রের প্রতিদিন খরচ হচ্ছে প্রায় ৯০ কোটি ডলার।
ইরানে
ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি, তারা প্রায় সম্পূর্ণ আকাশসীমা নিয়ন্ত্রণে নিতে সক্ষম হয়েছে। তাদের মতে, এখন পর্যন্ত আড়াই হাজার হামলা চালানো হয়েছে এবং ইরানের ৮০ শতাংশ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করা হয়েছে।
সবশেষ খবর মিলেছে, আলি খামেনির ছেলে মোজতবা খামেনি দেশটির নতুন সর্বোচ্চ নেতা হতে পারেন। তবে বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের নতুন নেতা নির্বাচনে তিনি সরাসরি ভূমিকা রাখতে চান এবং মোজতবাকে ‘গ্রহণযোগ্য নয়’ বলে উল্লেখ করেন তিনি।
তথ্যসূত্র: আল জাজিরা, বিবিসি, এএফপি

সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ইয়েমেন সীমান্তের কাছে অবস্থিত জিজানে প্রতিদিন প্রায় ৪ লাখ ব্যারেল অপরিশোধিত তেল পরিশোধনের সক্ষমতাসম্পন্ন একটি বড় শোধনাগার রয়েছে। গত জুলাই থেকে সৌদি আরবের সঙ্গে হুতিদের সংঘাত আবার তীব্র হয়েছে। এর আগে জিজান ও ইয়ানবুতে আরামকোর স্থাপনা লক্ষ্য করে হামলা চালানো হয়।
১৭ ঘণ্টা আগে
হামলার আগে শহরটিতে ইসরায়েলি সামরিক বাহিনীর পক্ষ থেকে অনলাইনে কোনো সরিয়ে নেওয়ার সতর্কবার্তা দেওয়া হয়নি। হামলার বিষয়ে রয়টার্সের প্রশ্নের তাৎক্ষণিক কোনো জবাব দেয়নি ইসরায়েলি সামরিক বাহিনী। হামলার স্থানে চিকিৎসাকর্মী ও শিশুরা থাকার বিষয়ে তারা অবগত ছিল কি না এবং কেন কোনো সরিয়ে নেওয়ার সতর্কতা দেওয়া হয়নি— এ
১ দিন আগে
বাংলাভাষী ভারতীয় মুসলিম নারী মুমতাজ বেগমকে নিয়ম না মেনে জোর করে (পুশ ইন) বাংলাদেশে পাঠানোর ঘটনায় আসাম সরকারকে ২ লাখ রুপি ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছেন গুয়াহাটি হাইকোর্ট। এ ঘটনায় কোনো ব্যক্তিকে বেআইনিভাবে নির্বাসনের জন্য প্রথমবার রাজ্য সরকারের ওপর ক্ষতিপূরণের দায় চাপাল আদালত।
১ দিন আগে
ইরানের এ ঘোষণা এসেছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সমুদ্রপথে সরাসরি সংঘাত নতুন করে তীব্র হওয়ার পর। গত কয়েক দিনে যুক্তরাষ্ট্র তিনটি ইরানি তেলবাহী ট্যাংকারে হামলা চালিয়েছে। ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) হরমুজ ও এর আশপাশে কয়েকটি জাহাজে পালটা হামলা চালিয়েছে বলে বিভিন্ন প্রতিবেদনে উঠে এস
১ দিন আগে