যুক্তরাষ্ট্রের নির্বাচন: কখন জানা যাবে চূড়ান্ত ফল?

ডেস্ক, রাজনীতি ডটকম

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের সময়ে ঘনিয়ে এসেছে। গুরুত্বপূর্ণ অঙ্গরাজ্যগুলোতে কমলা হ্যারিস ও ডোনাল্ড ট্রাম্প জোর প্রচারণা চালাচ্ছেন।

আগামী মঙ্গলবার (৫ নভেম্বর) নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। অধিকাংশ অঙ্গরাজ্যে ভোটকেন্দ্রগুলো স্থানীয় সময় সকাল ৭টা থেকে ৯টার মধ্যে খোলা থাকবে।

তবে অঙ্গরাজ্যভেদে ভোটকেন্দ্র বন্ধ হওয়ার সময় পরিবর্তন হতে পারে। বেশিরভাগ কেন্দ্র সন্ধ্যা ৬টা থেকে মধ্যরাত পর্যন্ত খোলা থাকবে।

ভোটকেন্দ্র সন্ধ্যা ৬টায় বন্ধ হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই ফলাফল আসা শুরু করবে। তবে কিছু রাজ্যে দ্রুত গণনা সম্পন্ন হবে।

অন্যদিকে পশ্চিমাঞ্চলের রাজ্যগুলোতে ভোটগ্রহণ শেষ হতে দেরি হওয়ার কারণে ফলাফল কিছুটা দেরিতে আসতে পারে।

এ বছর নির্বাচন খুব বেশি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হলে ভোট গণনা অনেক রাত পর্যন্ত চলতে পারে এবং কয়েক দিন পর্যন্ত চূড়ান্ত ফলাফল জানা নাও যেতে পারে।

ম্যাসাচুসেটস অ্যামহার্স্ট বিশ্ববিদ্যালয়ের রাজনৈতিক বিজ্ঞানী রেমন্ড জে লা রাজার মতে, ‘প্রথম কয়েক দিনে হয়তো চূড়ান্ত ফলাফল জানা যাবে না।’

ফাইভথার্টিএইটের জাতীয় নির্বাচন জরিপ অনুসারে, কমলা হ্যারিস শুক্রবার পর্যন্ত প্রায় ১ দশমিক ২ পয়েন্টে এগিয়ে রয়েছে।

যদি ফলাফলে টাই হয়, তাহলে কী হবে?

নির্বাচনে জিততে একজন প্রার্থীর ৫৩৮ ইলেক্টোরাল ভোটের মধ্যে ২৭০ ভোট প্রয়োজন। ফলাফল ২৬৯-২৬৯ বা কোনো তৃতীয়পক্ষ ইলেক্টোরাল ভোট পেলে এবং কোনো প্রার্থী ২৭০ ভোটে না পৌঁছালে, ‘কনটিনজেন্ট নির্বাচন’ প্রক্রিয়া শুরু হবে। এই প্রক্রিয়ায় যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদ প্রেসিডেন্ট নির্বাচনের সিদ্ধান্ত নেয়। যেখানে প্রতিটি রাজ্য এক ভোট দেয় এবং সংখ্যাগরিষ্ঠ ভোট পেলে প্রার্থী বিজয়ী হন।

গত বছরের অভিজ্ঞতা কেমন ছিল?

২০২০ সালের নির্বাচনে পেনসিলভেনিয়ার ফলাফল নিশ্চিত হওয়ার চার দিন পর নির্বাচনের চূড়ান্ত ফল ঘোষণা করা হয়। ২০১৬ সালে নির্বাচনের পরের দিনই ডোনাল্ড ট্রাম্পের কাছে হিলারি ক্লিনটনের পরাজয়ের সংবাদ প্রকাশিত হয়। সূত্র: আল-জাজিরা

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

ব্রেক্সিটের ১০ বছরে ৬ ব্রিটিশ প্রধানমন্ত্রীর বিদায়, সপ্তমের অপেক্ষা

ব্রেক্সিট গণভোটের ১০ বছর পূর্তির দিনে সেই রাজনৈতিক যাত্রাপথের দিকে ফিরে তাকালে দেখা যায়, ইউরোপীয় ইউনিয়ন ত্যাগের সিদ্ধান্ত দেশটির জন্য শুধু একটি পররাষ্ট্র বা অর্থনৈতিক নীতিগত পরিবর্তন ছিল না; বরং এটি যুক্তরাজ্যের রাজনৈতিক ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করে, যার প্রভাব এখনো দেশটির রাজনীতিতে স্পষ্ট।

৭ ঘণ্টা আগে

হোয়াইট হাউজে ড্রোন ও স্নাইপার হামলার ষড়যন্ত্র: আরও দুইজন গ্রেপ্তার

যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ জানিয়েছে, হোয়াইট হাউসে অনুষ্ঠিত একটি ইউএফসি ফ্রিডম ২৫০ মিক্সড মার্শাল আর্টস ইভেন্টকে লক্ষ্য করে সরকারি কর্মকর্তাদের ওপর হামলার ষড়যন্ত্রের ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।

৯ ঘণ্টা আগে

ইরান কথা না শুনলে ‘যা করার করব’— হুঁশিয়ারি ট্রাম্পের

একটি প্রাথমিক শান্তি চুক্তির আওতায় প্রথম দফার আলোচনার পর গতকাল সোমবার থেকে আগামী ৬০ দিনের জন্য ইরানের ওপর আরোপিত নিষেধাজ্ঞা স্থগিত করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরান যদি এই চুক্তির শর্ত মেনে না চলে, তবে তিনি ‘যা করার তা-ই করবেন’।

১০ ঘণ্টা আগে

ব্রেক্সিটের এক দশক: ইউরোপ নিয়ে সম্পর্কের জটিলতায় যুক্তরাজ্য

দশ বছর আগের ব্রেক্সিট আলোচনার সময়কার ইউরোপ আর আজকের ইউরোপ এক নয়। তখন মূল প্রশ্ন ছিল যুক্তরাজ্যের বিদায় কীভাবে সামলানো হবে। আর এখন প্রশ্ন— ক্রমশ অস্থিতিশীল হয়ে ওঠা বিশ্বে ইউরোপ কীভাবে নিজের অবস্থান ধরে রাখবে।

১০ ঘণ্টা আগে