ট্রাম্প ও কমলার মুখোমুখি বিতর্ক শুরু

ডেস্ক, রাজনীতি ডটকম
ডনাল্ড ট্রাম্প ও কমালা হ্যারিস। ছবি—রয়টার্স

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের প্রতিযোগিতা উত্তপ্ত হয়ে উঠেছে, কারণ কমলা হ্যারিস এবং ডোনাল্ড ট্রাম্পের মধ্যে সরাসরি বিতর্ক শুরু হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার রাত ৯টায় (বাংলাদেশ সময় বুধবার সকাল ৭টায়) মার্কিন সম্প্রচারমাধ্যম এবিসি নিউজ-এর আয়োজনে ফিলাডেলফিয়ার কন্সটিটিউশন সেন্টারে এ বিতর্ক শুরু হয়।

বিতর্ক মঞ্চে প্রবেশ করেই ট্রাম্পের দিকে এগিয়ে যান এবং হাত বাড়িয়ে দেন কমলা। তারপর দুজন করমর্দন করেন এবং কমলার বক্তব্য দিয়ে বিতর্ক শুরু হয়। আগামী ৫ নভেম্বর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের ভোট হবে। তাই দুই প্রার্থীর এই বিতর্ককে সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্ত হিসেবে দেখা হচ্ছে।

এ বিতর্ক সরাসরি সম্প্রচার করছে আয়োজক প্রতিষ্ঠান এবিসি নিউজ। এ ছাড়া বিবিসি, সিএনএন, চ্যানেল ফোরসহ বিভিন্ন সম্প্রচারমাধ্যম বিতর্কটি সরাসরি সম্প্রচার করছে।

এ বিতর্কের কিছু নিয়ম বেঁধে দেয়া হয়েছে। দুইটি বিরতিসহ ৯০ মিনিট চলবে বিতর্ক। একজন প্রার্থীর বক্তব্যের সময় বন্ধ থাকবে অন্যজনের মাইক্রোফোন। প্রতিটি প্রশ্নের জবাব দিতে দুই মিনিট সময় পাবেন ট্রাম্প-হ্যারিস। যুক্তি খণ্ডনে দেয়া হবে আরও দুই মিনিট। বিতর্কটি সঞ্চালনা করছেন এবিসি কর্মকর্তা ডেভিড মুইর ও লিনসে ডেভিস। বিতর্ক চলাকালীন বাইরের কেউ প্রার্থীদের সাথে কথা বলতে পারবেন না, এমনকি বিরতি চলাকালেও না। কোন প্রার্থীই সাথে রাখতে পারবেন না কোনরকম চিরকুট।

এর আগে প্রথম বিতর্কে বাজে পারফর্ম্যান্স করে জো বাইডেন নির্বাচন থেকে সরে দাঁড়াতে বাধ্য হন। ডেমোক্রেটদের নতুন প্রেসিডেন্ট প্রার্থী কমলা হ্যারিস প্রথমবারের টেলিভিশন বিতর্কে মুখোমুখি হচ্ছেন ডোনাল্ড ট্রাম্পের।

অনেকেই মুখিয়ে আছেন কমলা-ট্রাম্প বিতর্কের দিকে। বিশেষ করে কমলা কেমন করেন সেদিকে। ধারণা করা হচ্ছে ট্রাম্প তার স্বভাবসুলভ বাকচাতুর্য এই বিতর্কেও অব্যাহত রাখবেন। কমলাকে বিন্দুমাত্র ছাড় দেবেন না তিনি।

নিউইয়র্ক টাইমসের সিয়েনা কলেজ পোল বলছে, প্রায় সমানে-সমান লড়াই হবে ট্রাম্প ও কমলার মধ্যে। সংস্থাটির জরিপের তথ্য মতে, বিতর্কে ট্রাম্পের জয়ের সম্ভাবনা ৪৮ শতাংশ, আর ৪৭ শতাংশ পূর্বাভাসে তার কাঁধে নিশ্বাস ফেলছে কমলা।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

ব্রেক্সিটের ১০ বছরে ৬ ব্রিটিশ প্রধানমন্ত্রীর বিদায়, সপ্তমের অপেক্ষা

ব্রেক্সিট গণভোটের ১০ বছর পূর্তির দিনে সেই রাজনৈতিক যাত্রাপথের দিকে ফিরে তাকালে দেখা যায়, ইউরোপীয় ইউনিয়ন ত্যাগের সিদ্ধান্ত দেশটির জন্য শুধু একটি পররাষ্ট্র বা অর্থনৈতিক নীতিগত পরিবর্তন ছিল না; বরং এটি যুক্তরাজ্যের রাজনৈতিক ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করে, যার প্রভাব এখনো দেশটির রাজনীতিতে স্পষ্ট।

১২ ঘণ্টা আগে

হোয়াইট হাউজে ড্রোন ও স্নাইপার হামলার ষড়যন্ত্র: আরও দুইজন গ্রেপ্তার

যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ জানিয়েছে, হোয়াইট হাউসে অনুষ্ঠিত একটি ইউএফসি ফ্রিডম ২৫০ মিক্সড মার্শাল আর্টস ইভেন্টকে লক্ষ্য করে সরকারি কর্মকর্তাদের ওপর হামলার ষড়যন্ত্রের ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।

১৫ ঘণ্টা আগে

ইরান কথা না শুনলে ‘যা করার করব’— হুঁশিয়ারি ট্রাম্পের

একটি প্রাথমিক শান্তি চুক্তির আওতায় প্রথম দফার আলোচনার পর গতকাল সোমবার থেকে আগামী ৬০ দিনের জন্য ইরানের ওপর আরোপিত নিষেধাজ্ঞা স্থগিত করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরান যদি এই চুক্তির শর্ত মেনে না চলে, তবে তিনি ‘যা করার তা-ই করবেন’।

১৫ ঘণ্টা আগে

ব্রেক্সিটের এক দশক: ইউরোপ নিয়ে সম্পর্কের জটিলতায় যুক্তরাজ্য

দশ বছর আগের ব্রেক্সিট আলোচনার সময়কার ইউরোপ আর আজকের ইউরোপ এক নয়। তখন মূল প্রশ্ন ছিল যুক্তরাজ্যের বিদায় কীভাবে সামলানো হবে। আর এখন প্রশ্ন— ক্রমশ অস্থিতিশীল হয়ে ওঠা বিশ্বে ইউরোপ কীভাবে নিজের অবস্থান ধরে রাখবে।

১৬ ঘণ্টা আগে