আবারও ট্রাম্পকে গুলি করে হত্যার চেষ্টা

ডেস্ক, রাজনীতি ডটকম

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় গলফ খেলায় নিমগ্ন থাকা অবস্থায় আবারও ‘হত্যার চেষ্টার শিকার’ হয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট তথা আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। এ ঘটনায় তাৎক্ষণিক নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে সাবেক এই মার্কিন প্রেসিডেন্টকে। ইতোমধ্যে এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

রোববার (১৫ আগস্ট) ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচ এলাকায় ট্রাম্প ইন্টারন্যাশনাল গলফ কোর্সে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে মার্কিন গণমাধ্যম স্কাই নিউজ ও এনবিসি।

এদিকে এক বিবৃতিতে এফবিআই বলেছে, ‘ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচ এলাকায় গুলির ঘটনায় সাড়া দিয়েছে এফবিআই। ঘটনাটি তদন্ত করা হচ্ছে। সবকিছু বিবেচনায় মনে হচ্ছে সাবেক প্রেসিডেন্টকে হত্যার চেষ্টা করা হয়েছে।’

আগামী নভেম্বরে অনুষ্ঠিত হতে যাওয়া যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের প্রার্থী ট্রাম্প। এই নির্বাচনে তার প্রচারের কাজে নিয়োজিত সেল এক বিবৃতিতে বলেছে, স্থানীয় সময় রোববার দুপুর ২টার দিকে ট্রাম্প যেখানে গলফ খেলছিলেন করছিলেন, তার খুব কাছাকাছি গোলাগুলির ঘটনাটি ঘটে। তবে নিরাপদে আছেন ট্রাম্প। আপাতত এর বেশি কিছু জানানো যাচ্ছে না।

যুক্তরাষ্ট্রের একাধিক গণমাধ্যমের খবরে বলা হয়েছে, গোলাগুলির ঘটনার সময় ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচে নিজের গলফ মাঠে খেলছিলেন ট্রাম্প। এই মাঠটি মার–এ–লাগো এলাকায় তার বাড়ি থেকে খুব একটা দূরে নয়। গোলাগুলির পর দ্রুত নিরাপত্তার আওতায় নেয়া হয় গলফ কোর্সটি।

এদিকে স্কাই নিউজ ও এনবিসি জানিয়েছে, সিক্রেট সার্ভিস এজেন্টের সদস্যরা এক ব্যক্তিকে ডোনাল্ড ট্রাম্পের দিকে লক্ষ্য করে গুলি ছুঁড়তে দেখেছেন। ওই সময় তারা ওই ব্যক্তিকে লক্ষ্য করে গুলিও করেছেন। পরে তিনি আটক হন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে।

আটক ওই ব্যক্তিকে এ ঘটনায় জিজ্ঞাসাবাদ করছে স্থানীয় পুলিশ। ট্রাম্প যে স্থানটায় খেলছিলেন, তার খুব কাছেই ঝোপের মধ্য থেকে একটি রাইফেল উদ্ধার করেছে তারা।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

ব্রেক্সিটের ১০ বছরে ৬ ব্রিটিশ প্রধানমন্ত্রীর বিদায়, সপ্তমের অপেক্ষা

ব্রেক্সিট গণভোটের ১০ বছর পূর্তির দিনে সেই রাজনৈতিক যাত্রাপথের দিকে ফিরে তাকালে দেখা যায়, ইউরোপীয় ইউনিয়ন ত্যাগের সিদ্ধান্ত দেশটির জন্য শুধু একটি পররাষ্ট্র বা অর্থনৈতিক নীতিগত পরিবর্তন ছিল না; বরং এটি যুক্তরাজ্যের রাজনৈতিক ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করে, যার প্রভাব এখনো দেশটির রাজনীতিতে স্পষ্ট।

১১ ঘণ্টা আগে

হোয়াইট হাউজে ড্রোন ও স্নাইপার হামলার ষড়যন্ত্র: আরও দুইজন গ্রেপ্তার

যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ জানিয়েছে, হোয়াইট হাউসে অনুষ্ঠিত একটি ইউএফসি ফ্রিডম ২৫০ মিক্সড মার্শাল আর্টস ইভেন্টকে লক্ষ্য করে সরকারি কর্মকর্তাদের ওপর হামলার ষড়যন্ত্রের ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।

১৩ ঘণ্টা আগে

ইরান কথা না শুনলে ‘যা করার করব’— হুঁশিয়ারি ট্রাম্পের

একটি প্রাথমিক শান্তি চুক্তির আওতায় প্রথম দফার আলোচনার পর গতকাল সোমবার থেকে আগামী ৬০ দিনের জন্য ইরানের ওপর আরোপিত নিষেধাজ্ঞা স্থগিত করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরান যদি এই চুক্তির শর্ত মেনে না চলে, তবে তিনি ‘যা করার তা-ই করবেন’।

১৪ ঘণ্টা আগে

ব্রেক্সিটের এক দশক: ইউরোপ নিয়ে সম্পর্কের জটিলতায় যুক্তরাজ্য

দশ বছর আগের ব্রেক্সিট আলোচনার সময়কার ইউরোপ আর আজকের ইউরোপ এক নয়। তখন মূল প্রশ্ন ছিল যুক্তরাজ্যের বিদায় কীভাবে সামলানো হবে। আর এখন প্রশ্ন— ক্রমশ অস্থিতিশীল হয়ে ওঠা বিশ্বে ইউরোপ কীভাবে নিজের অবস্থান ধরে রাখবে।

১৫ ঘণ্টা আগে