ডেস্ক, রাজনীতি ডটকম

ভূমিকম্পে কেঁপে উঠল যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক ও আশপাশের অঞ্চল। স্থানীয় সময় শুক্রবার সকালে ভূমিকম্পটি আঘাত করে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪ দশমিক ৮। মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজ জানিয়েছে, নিউইয়র্কের ৪০ মাইল উত্তরের নিউ জার্সির লেবানন নামক এলাকায় ভূমিকম্পটির উৎপত্তি হয়।
শুক্রবার সকালে নিউইয়র্ক সিটির অসংখ্য মানুষ কম্পন অনুভব করেন। ওই সময় অনেক বাড়ি ঘর কেঁপে ওঠে। পরবর্তীতে আনুষ্ঠানিকভাবে জানানো হয় এটি একটি ভূমিকম্প ছিলো।
বিষয়টি নিশ্চিত করে নিউইয়র্কের গভর্নর ক্যাথি হোচুল মাইক্রো এক্সে লিখেছেন, পূর্ব ম্যানহাটনে ৪ দশমিক ৮ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। এটি পুরো নিউইয়র্কে অনুভূত হয়েছে। কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কিনা সেটি নিরূপণ করা হচ্ছে।
সিএনএন নিউইয়র্ক পুলিশের বরাতে জানিয়েছে, তারা এখন পর্যন্ত কোনো ধরনের ক্ষয়ক্ষতির খবর পায়নি।
এদিকে নিউইয়র্ক সিটি মেয়র এরিক অ্যাডামসের এক মুখপাত্র জানিয়েছেন, ভূমিকম্পে কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। তা সত্ত্বেও হাডসন নদীর নিচে অবস্থিত হল্যান্ড টানেলে গাড়ি চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। ভূমিকম্পে টানেলটিতে কোনো ধরনের ফাটল বা ক্ষয়ক্ষতি হয়েছে কি না এখন সেটি নিরূপণ করা হচ্ছে।

কমিশনের চেয়ারম্যান শ্রীনিবাসন মুরালিধর এক বিবৃতিতে বলেন, তদন্তে পাওয়া প্রমাণ স্পষ্টভাবে দেখায়, ইসরায়েলি নিরাপত্তা বাহিনী ইচ্ছাকৃতভাবে ফিলিস্তিনি শিশুদের লক্ষ্যবস্তু করেছে এবং তাদের হত্যা করেছে।
৩ ঘণ্টা আগে
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই মঙ্গলবার বলেন, সুইজারল্যান্ডে ইরানি কর্মকর্তাদের সঙ্গে আইএইএর মহাপরিচালক রাফায়েল গ্রোসির কোনো বৈঠক হয়নি। পাশাপাশি জাতিসংঘের এই পারমাণবিক তদারকি সংস্থাকে ইরানের ক্ষতিগ্রস্ত পারমাণবিক স্থাপনাগুলো পরিদর্শনের অনুমতি দেওয়ারও কোনো পরিকল্পনা নেই।
১৪ ঘণ্টা আগে
মঙ্গলবার (২৩ জুন) লন্ডন ক্লাইমেট অ্যাকশন উইকে বক্তব্য দেন গুতেরেস। সেখানে তিনি বলেন, বিশ্ব এখন একই সঙ্গে দুটি সংকটের মুখোমুখি— জলবায়ু সংকট ও জ্বালানি সংকট। এই দুই সংকটের মূল উৎস একটিই, আর তা হলো জীবাশ্ম জ্বালানি।
১৪ ঘণ্টা আগে
মঙ্গলবার ফ্রান্সের অধিকাংশ এলাকায় তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি পৌঁছানোর পূর্বাভাস দেওয়া হয়। এ দিন এক জরুরি বৈঠক শেষে দেশটির প্রধানমন্ত্রী সেবাস্তিয়ান লেকর্নু জানান, তাপপ্রবাহের কারণে সৃষ্ট সংকটে সবচেয়ে বেশি প্রাণ হারাচ্ছেন তরুণরা। তিনি এই ঘটনাকে ‘মর্মান্তিক দুর্যোগ’ বলে উল্লেখ করেন।
১৫ ঘণ্টা আগে