ডেস্ক, রাজনীতি ডটকম

চলতি সপ্তাহের সোমবারের মধ্যেই গাজায় ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হতে পারে বলে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন সপ্তাহখানেক আগেই জানিয়েছিলেন। তবে এবার তিনি জানিয়েছেন, সোমবারের মধ্যে না হলেও রোজা শুরুর আগেই অর্থাৎ আগামী ১০ মার্চের মধ্যেই এটি হয়ে যেতে পারে।
সিএনএন নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল শুক্রবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে গাজায় সম্ভাব্য যুদ্ধবিরতির বিষয়ে একটি মিশ্র প্রতিক্রিয়া দেন। তিনি জানান, তিনি আশাবাদী যে, রোজা শুরু আগেই হামাস-ইসরায়েলের মধ্যে একটি যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষর সম্ভব হবে। তবে তিনি এটাও জানিয়েছেন যে, এই সময়ের মধ্যে চুক্তির বিষয়টি সমাধা নাও হতে পারে।
সাংবাদিকেরা বাইডেনের কাছে জানতে চান, গত সপ্তাহে তিনি জানিয়েছিলেন যে—আগামী সোমবারের মধ্যেই গাজায় একটি যুদ্ধ বিরতি হতে পারে। সোমবার আসার পরিপ্রেক্ষিতে এই চুক্তি স্বাক্ষরের সম্ভাবনা কতটা। এ সময় জবাবে বাইডেন জানান, বিষয়টি আপাতভাবে ‘অসম্ভব’।
যুদ্ধবিরতি চুক্তি আদৌ হবে কি না, এমন এক প্রশ্নের জবাবে বাইডেন জানান, তিনি এখনো যুদ্ধবিরতির ব্যাপারে আশাবাদী। একই দিনে বাইডেন বলেছেন, গাজায় বিমান থেকে ত্রাণসহায়তা ফেলবে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী। জর্ডান, ফ্রান্সসহ আরও কয়েকটি দেশ এরই মধ্যে গাজায় বেশ কয়েক দফা বিমান থেকে ত্রাণসহায়তা ফেলেছে।

কমিশনের চেয়ারম্যান শ্রীনিবাসন মুরালিধর এক বিবৃতিতে বলেন, তদন্তে পাওয়া প্রমাণ স্পষ্টভাবে দেখায়, ইসরায়েলি নিরাপত্তা বাহিনী ইচ্ছাকৃতভাবে ফিলিস্তিনি শিশুদের লক্ষ্যবস্তু করেছে এবং তাদের হত্যা করেছে।
৪ ঘণ্টা আগে
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই মঙ্গলবার বলেন, সুইজারল্যান্ডে ইরানি কর্মকর্তাদের সঙ্গে আইএইএর মহাপরিচালক রাফায়েল গ্রোসির কোনো বৈঠক হয়নি। পাশাপাশি জাতিসংঘের এই পারমাণবিক তদারকি সংস্থাকে ইরানের ক্ষতিগ্রস্ত পারমাণবিক স্থাপনাগুলো পরিদর্শনের অনুমতি দেওয়ারও কোনো পরিকল্পনা নেই।
১৫ ঘণ্টা আগে
মঙ্গলবার (২৩ জুন) লন্ডন ক্লাইমেট অ্যাকশন উইকে বক্তব্য দেন গুতেরেস। সেখানে তিনি বলেন, বিশ্ব এখন একই সঙ্গে দুটি সংকটের মুখোমুখি— জলবায়ু সংকট ও জ্বালানি সংকট। এই দুই সংকটের মূল উৎস একটিই, আর তা হলো জীবাশ্ম জ্বালানি।
১৬ ঘণ্টা আগে