ইসরায়েলে হামলার প্রস্তুতি, ইরানকে বাইডেনের সতর্কবার্তা

ডেস্ক, রাজনীতি ডটকম
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। ছবি: সংগৃহীত

দখলদার ইসরায়েলকে লক্ষ্য করে ইরান থেকে সরাসরি হামলার শঙ্কা করা হচ্ছে। এ অবস্থায় ইরানকে সতর্কবার্তা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। হামলা মোকাবিলায় সর্বাত্মক পাশে থাকার ঘোষণা দিয়েছেন তিনি।

বাইডেন জানিয়েছেন, ইসরায়েলের ওপর যে কোনো প্রকার হামলা ঘটলে বিশ্বের এই একমাত্র ইহুদি রাষ্ট্রটির পাশে থাকবে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট খুব দ্রুত হামলার আশঙ্কা করে ইরানের উদ্দেশ্যে বলেছেন, ‘ডোন্ট’ অর্থাৎ ‘করো না’।

এই প্রসঙ্গে তিনি বলেন, ‘আমরা ইসরায়েলের প্রতিরক্ষায় নিবেদিত। আমরা ইসরায়েলকে সমর্থন করব। আমরা ইসরায়েলকে রক্ষা করতে সাহায্য করব। ইরান হামলা চালিয়ে সফল হতে পারবে না।’

এদিকে সিবিএস নিউজের বরাতে বিবিসি জানিয়েছে, হামলার বিষয়ে সতর্ক অবস্থানে থাকার প্রস্তুতি নিতে মন্ত্রীদের সঙ্গে বৈঠকে বসছেন দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনজামিন নেতানিয়াহু।

১ এপ্রিল সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানের কনস্যুলেটে বিমান হামলা চালায় ইসরায়েল। এতে ইরানের সশস্ত্র বাহিনীর ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের কয়েকজন কর্মকর্তাসহ ১৩ জন নিহত হন। সে সময় হামলার জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছিল ইরান।

ইসরায়েলের সঙ্গে ইরানের সম্পর্ক চরম বৈরী। ফিলিস্তিনের গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাস, লেবাননভিত্তিক সশস্ত্র ইসলামি গোষ্ঠী হিজবুল্লাহসহ কয়েকটি সশস্ত্র গোষ্ঠীকে নিয়মিত ইরান মদত দেয়। এই গোষ্ঠীগুলোর মূল লক্ষ্য ইসরায়েল রাষ্ট্রকে নিশ্চিহ্ন করা।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

গাজায় শিশুদের লক্ষ্য করে হামলা চালিয়ে ‘গণহত্যা’ অব্যাহত রেখেছে ইসরায়েল: জাতিসংঘ

কমিশনের চেয়ারম্যান শ্রীনিবাসন মুরালিধর এক বিবৃতিতে বলেন, তদন্তে পাওয়া প্রমাণ স্পষ্টভাবে দেখায়, ইসরায়েলি নিরাপত্তা বাহিনী ইচ্ছাকৃতভাবে ফিলিস্তিনি শিশুদের লক্ষ্যবস্তু করেছে এবং তাদের হত্যা করেছে।

৩ ঘণ্টা আগে

ট্রাম্পের দাবি ইরান ‘অনন্তকাল’ পারমাণবিক পরিদর্শনে সম্মত, অস্বীকার তেহরানের

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই মঙ্গলবার বলেন, সুইজারল্যান্ডে ইরানি কর্মকর্তাদের সঙ্গে আইএইএর মহাপরিচালক রাফায়েল গ্রোসির কোনো বৈঠক হয়নি। পাশাপাশি জাতিসংঘের এই পারমাণবিক তদারকি সংস্থাকে ইরানের ক্ষতিগ্রস্ত পারমাণবিক স্থাপনাগুলো পরিদর্শনের অনুমতি দেওয়ারও কোনো পরিকল্পনা নেই।

১৪ ঘণ্টা আগে

৩ দশকে যুক্তরাজ্যের তাপমাত্রা ছুঁতে পারে ৪৫ ডিগ্রি— সতর্কতা বিজ্ঞানীদের

মঙ্গলবার (২৩ জুন) লন্ডন ক্লাইমেট অ্যাকশন উইকে বক্তব্য দেন গুতেরেস। সেখানে তিনি বলেন, বিশ্ব এখন একই সঙ্গে দুটি সংকটের মুখোমুখি— জলবায়ু সংকট ও জ্বালানি সংকট। এই দুই সংকটের মূল উৎস একটিই, আর তা হলো জীবাশ্ম জ্বালানি।

১৪ ঘণ্টা আগে

গরম থেকে বাঁচতে পানিতে ডুবে ৪০ প্রাণহানি, উষ্ণতম রাতের সাক্ষীও হলো ফ্রান্স

মঙ্গলবার ফ্রান্সের অধিকাংশ এলাকায় তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি পৌঁছানোর পূর্বাভাস দেওয়া হয়। এ দিন এক জরুরি বৈঠক শেষে দেশটির প্রধানমন্ত্রী সেবাস্তিয়ান লেকর্নু জানান, তাপপ্রবাহের কারণে সৃষ্ট সংকটে সবচেয়ে বেশি প্রাণ হারাচ্ছেন তরুণরা। তিনি এই ঘটনাকে ‘মর্মান্তিক দুর্যোগ’ বলে উল্লেখ করেন।

১৫ ঘণ্টা আগে