ভেনেজুয়েলায় সোনার খনি ধসে ২৩ জনের প্রাণহানি

ডেস্ক, রাজনীতি ডটকম
ছবি: সংগৃহীত

দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলায় সোনার খনি ধসে অন্তত ২৩ জন নিহত হয়েছেন। দেশটির মধ্যাঞ্চলে বেআইনিভাবে পরিচালিত একটি সোনার খনির মাটির দেয়াল স্থানীয় সময় মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) ধসে পড়ে এই দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার সময় সেখানে প্রায় ২০০ শ্রমিক কাজ করছিলেন। খবর আল জাজিরার।

বুধবার (২১ ফেব্রুয়ারি) ইয়োরগি আর্চিনিয়েগা নামের এক স্থানীয় কর্মকর্তা বার্তা সংস্থা এএফপিকে বলেন, বলিভার রাজ্যের জঙ্গলে বুল্লা লোকা নামে পরিচিত একটি খনি থেকে প্রায় ২৩টি মরদেহ উদ্ধার করা হয়েছে।

বেসামরিক সুরক্ষা বিষয়ক উপমন্ত্রী কার্লোস প্যারেজ অ্যাম্পুয়েদা সামাজিক মাধ্যমে এই ঘটনার একটি ভিডিও প্রকাশ করেছেন। এই ঘটনায় বেশ কয়েকজন নিহত হয়েছেন বলে উল্লেখ করলেও তিনি কোনো সংখ্যা জানাননি।

একটি ভিডিওটি দেখা গেছে, খনিটিতে কাজ করার সময় শ্রমিকদের ওপর ধীরে ধীরে মাটির একটি প্রাচীর ভেঙে পড়ছে। কয়েকজন সেখান থেকে দ্রুত পালাতে সক্ষম হলেও বেশ কয়েকজন আটকা পড়েন।

কর্মকর্তারা জানিয়েছেন, ওই সোনার খনিতে প্রায় ২০০ জন কাজ করছিলেন বলে ধারণা করা হচ্ছে। লা প্যারাগুয়া শহর থেকে সেখানে সাত ঘণ্টা নৌকায় পাড়ি দিয়ে যেতে হয়।

বলিভার রাজ্যের নাগরিক নিরাপত্তা বিষয়ক সেক্রেটারি এডগার কোলিনা রেয়েস বলেন, আহতদের আঞ্চলিক রাজধানী সিউদাদ বলিভারের একটি হাসপাতালে নেওয়া হয়েছে। দুর্ঘটনায় শ্রমিকদের হতাহতের খবরে তাদের স্বজনদের বন্দরে জড়ো হতে দেখা যায়।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

রেকর্ড গরমে পুড়ছে ফ্রান্স: বাঁচতে নদী-খালে নেমে ৪০ জনের মৃত্যু

৪ ঘণ্টা আগে

গাজায় শিশুদের লক্ষ্য করে হামলা চালিয়ে ‘গণহত্যা’ অব্যাহত রেখেছে ইসরায়েল: জাতিসংঘ

কমিশনের চেয়ারম্যান শ্রীনিবাসন মুরালিধর এক বিবৃতিতে বলেন, তদন্তে পাওয়া প্রমাণ স্পষ্টভাবে দেখায়, ইসরায়েলি নিরাপত্তা বাহিনী ইচ্ছাকৃতভাবে ফিলিস্তিনি শিশুদের লক্ষ্যবস্তু করেছে এবং তাদের হত্যা করেছে।

৫ ঘণ্টা আগে

ট্রাম্পের দাবি ইরান ‘অনন্তকাল’ পারমাণবিক পরিদর্শনে সম্মত, অস্বীকার তেহরানের

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই মঙ্গলবার বলেন, সুইজারল্যান্ডে ইরানি কর্মকর্তাদের সঙ্গে আইএইএর মহাপরিচালক রাফায়েল গ্রোসির কোনো বৈঠক হয়নি। পাশাপাশি জাতিসংঘের এই পারমাণবিক তদারকি সংস্থাকে ইরানের ক্ষতিগ্রস্ত পারমাণবিক স্থাপনাগুলো পরিদর্শনের অনুমতি দেওয়ারও কোনো পরিকল্পনা নেই।

১৬ ঘণ্টা আগে

৩ দশকে যুক্তরাজ্যের তাপমাত্রা ছুঁতে পারে ৪৫ ডিগ্রি— সতর্কতা বিজ্ঞানীদের

মঙ্গলবার (২৩ জুন) লন্ডন ক্লাইমেট অ্যাকশন উইকে বক্তব্য দেন গুতেরেস। সেখানে তিনি বলেন, বিশ্ব এখন একই সঙ্গে দুটি সংকটের মুখোমুখি— জলবায়ু সংকট ও জ্বালানি সংকট। এই দুই সংকটের মূল উৎস একটিই, আর তা হলো জীবাশ্ম জ্বালানি।

১৭ ঘণ্টা আগে