ডেস্ক, রাজনীতি ডটকম

আমেরিকার পেনসিলভেনিয়ার চেস্টারে বন্দুকধারীর গুলিতে দুইজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও তিনজন। স্থানীয় সময় বুধবার সকালে গোলাগুলির এ ঘটনা ঘটে। সিএনএনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
ডেলাওয়্যার কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নি জ্যাক স্টলস্টেইমার জানান, ডেলাওয়্যার কাউন্টির একটি লিনেন কোম্পানিতে গোলাগুলির ঘটনায় আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। সন্দেহভাজন হামলাকারী আগ্নেয়াস্ত্র নিয়ে কর্মস্থলে আসেন এবং সহকর্মীদের ওপর হামলা চালান।
স্থানীয় এই কর্মকর্তা আরও জানান, বন্দুকধারী গাড়িতে করে পালিয়ে গেলেও কিছুক্ষণের মধ্যেই তাঁকে একটি ট্রাফিক স্টপেজ থেকে গ্রেপ্তার করা হয়। বন্দুকধারীর নাম প্রকাশ করা হয়নি এবং তাঁর উদ্দেশ্য জানা সম্ভব হয়নি।
চেস্টার পুলিশ কমিশনার স্টিভেন গ্রেটস্কি জানিয়েছেন, ট্রেইনার শহর থেকে সন্দেহভাজন একজনকে গ্রেপ্তার করা হয়েছে। সন্দেহভাজনের গাড়ির ভেতর থেকে একটি বন্দুক পাওয়া গেছে বলে জানিয়েছেন কর্মকর্তারা। তবে এটিই হামলায় ব্যবহৃত হয়েছে কিনা তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
চেস্টারের মেয়র স্টেফান রুটস বলেন, ‘সন্দেহভাজন হামলাকারী একজন অসন্তুষ্ট কর্মচারী, সে তার কর্মস্থলের একজন বর্তমান কর্মচারী। এই ঘটনা হৃদয়বিদারক, এটি দুঃখজনক, এটি বন্ধ করতে হবে।’

ইরানে সরকারবিরোধী বিক্ষোভকারীদের সহায়তার জন্য ইসরায়েল গোপনে স্যাটেলাইট ইন্টারনেট সেবা ‘স্টারলিংকে’র রিসিভার পাচার করেছিল বলে দাবি করেছেন দেশটির সাবেক এক প্রধানমন্ত্রী। তবে বর্তমান প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকার সেই পরিকল্পনাটি পুরোপুরি বাস্তবায়ন করতে ব্যর্থ হয়েছে বলেও উল্লেখ করেন তিনি
১৬ ঘণ্টা আগে
ব্রেক্সিট গণভোটের ১০ বছর পূর্তির দিনে সেই রাজনৈতিক যাত্রাপথের দিকে ফিরে তাকালে দেখা যায়, ইউরোপীয় ইউনিয়ন ত্যাগের সিদ্ধান্ত দেশটির জন্য শুধু একটি পররাষ্ট্র বা অর্থনৈতিক নীতিগত পরিবর্তন ছিল না; বরং এটি যুক্তরাজ্যের রাজনৈতিক ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করে, যার প্রভাব এখনো দেশটির রাজনীতিতে স্পষ্ট।
১৭ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ জানিয়েছে, হোয়াইট হাউসে অনুষ্ঠিত একটি ইউএফসি ফ্রিডম ২৫০ মিক্সড মার্শাল আর্টস ইভেন্টকে লক্ষ্য করে সরকারি কর্মকর্তাদের ওপর হামলার ষড়যন্ত্রের ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।
২০ ঘণ্টা আগে
একটি প্রাথমিক শান্তি চুক্তির আওতায় প্রথম দফার আলোচনার পর গতকাল সোমবার থেকে আগামী ৬০ দিনের জন্য ইরানের ওপর আরোপিত নিষেধাজ্ঞা স্থগিত করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরান যদি এই চুক্তির শর্ত মেনে না চলে, তবে তিনি ‘যা করার তা-ই করবেন’।
২০ ঘণ্টা আগে