২৫ হাজারের বেশি মানুষকে হত্যা করেছে ইসরায়েল: যুক্তরাষ্ট্র

ডেস্ক, রাজনীতি ডটকম
রাফায় বিশ্রাম নিচ্ছেন ক্লান্ত এক ফিলিস্তিনি নারী। ফাইল ছবি

ফিলিস্তিনের গাজা ভূখণ্ডে ইসরায়েল ২৫ হাজারেরও বেশি ফিলিস্তিনি নারী ও শিশুকে হত্যা করেছে বলে জানিয়েছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন। যদিও ইসরায়েলি বর্বর হামলায় ভূখণ্ডটিতে নিহতের মোট সংখ্যা ইতোমধ্যেই ৩০ হাজার ছাড়িয়ে গেছে।

বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এএফপি। অবশ্য গাজায় ইসরায়েলের নিরলস বর্বর হামলা এখনও চলছে এবং এতে করে ফিলিস্তিনিদের প্রাণহানির সংখ্যা আরও বাড়বে বলেই মনে করা হচ্ছে।

প্রতিবেদনে বলা হয়েছে, গত বছরের ৭ অক্টোবর হামাসের হামলার পর থেকে ইসরায়েল ২৫ হাজারেরও বেশি ফিলিস্তিনি নারী ও শিশুকে হত্যা করেছে বলে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন বৃহস্পতিবার জানিয়েছেন।

এএফপি বলছে, বৃহস্পতিবার মার্কিন হাউস আর্মড সার্ভিসেস কমিটির শুনানির সময় গাজায় ইসরায়েলি হামলায় ফিলিস্তিনি নারী ও শিশুদের হত্যার পরিসংখ্যান জানতে চাওয়া হয় লয়েড অস্টিনের কাছে। জবাবে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী বলেন, ‘এটি ২৫ হাজারেরও বেশি।’

গত ৭ অক্টোবর হামাসের নজিরবিহীন আন্তঃসীমান্ত হামলার পর থেকে ইসরায়েল গাজা উপত্যকায় অবিরাম বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে। ইসরায়েলি এই হামলায় হাসপাতাল, স্কুল, শরণার্থী শিবির, মসজিদ, গির্জাসহ হাজার হাজার ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে।

ফিলিস্তিনের গাজা ভূখণ্ডের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গাজায় ইসরায়েলের আক্রমণের ফলে এখন পর্যন্ত ৩০ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছেন। যাদের বেশিরভাগই নারী ও শিশু। এছাড়া আহত হয়েছেন আরও ৭০ হাজারের বেশি মানুষ।

গত বছরের অক্টোবরে হামাসের নজিরবিহীন সেই হামলার জবাবে ইসরায়েলি বর্বর অভিযান শুরু হওয়ার পর থেকে যুক্তরাষ্ট্র ইসরায়েলকে জোরালো সমর্থন করে চলেছে।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

রেকর্ড গরমে পুড়ছে ফ্রান্স: বাঁচতে নদী-খালে নেমে ৪০ জনের মৃত্যু

৩ ঘণ্টা আগে

গাজায় শিশুদের লক্ষ্য করে হামলা চালিয়ে ‘গণহত্যা’ অব্যাহত রেখেছে ইসরায়েল: জাতিসংঘ

কমিশনের চেয়ারম্যান শ্রীনিবাসন মুরালিধর এক বিবৃতিতে বলেন, তদন্তে পাওয়া প্রমাণ স্পষ্টভাবে দেখায়, ইসরায়েলি নিরাপত্তা বাহিনী ইচ্ছাকৃতভাবে ফিলিস্তিনি শিশুদের লক্ষ্যবস্তু করেছে এবং তাদের হত্যা করেছে।

৪ ঘণ্টা আগে

ট্রাম্পের দাবি ইরান ‘অনন্তকাল’ পারমাণবিক পরিদর্শনে সম্মত, অস্বীকার তেহরানের

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই মঙ্গলবার বলেন, সুইজারল্যান্ডে ইরানি কর্মকর্তাদের সঙ্গে আইএইএর মহাপরিচালক রাফায়েল গ্রোসির কোনো বৈঠক হয়নি। পাশাপাশি জাতিসংঘের এই পারমাণবিক তদারকি সংস্থাকে ইরানের ক্ষতিগ্রস্ত পারমাণবিক স্থাপনাগুলো পরিদর্শনের অনুমতি দেওয়ারও কোনো পরিকল্পনা নেই।

১৫ ঘণ্টা আগে

৩ দশকে যুক্তরাজ্যের তাপমাত্রা ছুঁতে পারে ৪৫ ডিগ্রি— সতর্কতা বিজ্ঞানীদের

মঙ্গলবার (২৩ জুন) লন্ডন ক্লাইমেট অ্যাকশন উইকে বক্তব্য দেন গুতেরেস। সেখানে তিনি বলেন, বিশ্ব এখন একই সঙ্গে দুটি সংকটের মুখোমুখি— জলবায়ু সংকট ও জ্বালানি সংকট। এই দুই সংকটের মূল উৎস একটিই, আর তা হলো জীবাশ্ম জ্বালানি।

১৬ ঘণ্টা আগে