দ্রুত যুদ্ধবিরতির আলোচনা শুরু করবে রাশিয়া-ইউক্রেন: ট্রাম্প

ডেস্ক, রাজনীতি ডটকম
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি

রাশিয়া এবং ইউক্রেন অবিলম্বে যুদ্ধবিরতির জন্য আলোচনা শুরু করবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার (১৯ মে) রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে ফোনে কথা বলার পর এ কথা জানান ট্রাম্প। তবে ক্রেমলিন জানিয়েছে, প্রক্রিয়াটিতে একটু সময় লাগতে পারে।

মঙ্গলবার (২০ মে) প্রতিবেদনে এ খবর জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। একটি সোশ্যাল মিডিয়া পোস্টে, ট্রাম্প জানিয়েছেন, পুতিনের সাথে তার আলোচনা হওয়ার পর তিনি একটি গ্রুপ কলে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে সেই পরিকল্পনা সম্পর্কে জানিয়েছেন। পাশাপাশি ইউরোপীয় ইউনিয়ন, ফ্রান্স, ইতালি, জার্মানি এবং ফিনল্যান্ডের নেতাদের কাছেও এই পরিকল্পনাটি শেয়ার করেছেন।

ট্রাম্প বলেন, ‘রাশিয়া এবং ইউক্রেন অবিলম্বে যুদ্ধবিরতি আলোচনা শুরু করবে। আরও গুরুত্বপূর্ণ যে, এই আলোচনা যুদ্ধ শেষ করার দিকেও যেতে পারে।’ পরে হোয়াইট হাউসে এক বিবৃতিতে ট্রাম্প জানান, তিনি মনে করেন ‘ বেশ কিছু অগ্রগতি হচ্ছে।’

এদিকে, পুতিন সাংবাদিকদের বলেন, ‘আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সাথে একমত হয়েছি যে, রাশিয়া সম্ভাব্য ভবিষ্যতের শান্তি চুক্তির বিষয়ে ইউক্রেনীয় পক্ষের সাথে একটি স্মারকলিপির প্রস্তাব দেবে এবং কাজ করতে প্রস্তুত।’

মস্কো এবং কিয়েভের মধ্যে সরাসরি আলোচনা পুনরায় শুরু করতে ট্রাম্পের সমর্থনের জন্য পুতিন তাকে ধন্যবাদ জানান। গত সপ্তাহে তুরস্কে প্রথম মুখোমুখি আলোচনার জন্য বসেছিলেন রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধিরা।

সোমবার বিকেলে ট্রাম্প-পুতিন ২ ঘণ্টারও বেশি সময় ধরে ফোনে কথা বলেন। ট্রাম্প বলেন তাদের আলোচনা ‘খুব ভালো হয়েছে।’ অন্যদিকে, সোমবার রাতে এক এক্স পোস্টে জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্জ জানান, ‘ট্রাম্প পুতিনের সাথে তার ফোনালাপ সম্পর্কে তাদের অবহিত করার পর ইউরোপীয় নেতারা নিষেধাজ্ঞার মাধ্যমে রাশিয়ার উপর চাপ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।’

Ad
Ad
ad
ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

বার্লিনের জঙ্গলে অস্ত্রের গোপন ভাণ্ডার, রুশ গোয়েন্দা সংযোগের সন্দেহ

ডোব্রিন্ট জানান, ‘জাতীয় নিরাপত্তার জন্য হুমকি তৈরি করে— এমন গুরুতর সহিংস কর্মকাণ্ডের প্রস্তুতির সন্দেহে’ তদন্ত শুরু হয়েছে। তিনি বলেন, ঘটনাটি জার্মানির বর্তমান ‘উচ্চ ঝুঁকি’র নিরাপত্তা পরিস্থিতি তুলে ধরে। এতে বিদেশি কোনো শক্তির সম্পৃক্ততা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

১১ ঘণ্টা আগে

স্বাস্থ্য পরীক্ষা শেষে ফের কারাগারে ইমরান খান

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইমরান খানকে স্বাস্থ্য পরীক্ষা শেষে আবার রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে নেওয়া হয়েছে। চিকিৎসকেরা পরীক্ষার পর তাকে ‘চিকিৎসাগতভাবে সুস্থ’ ঘোষণা করেছেন।

২০ ঘণ্টা আগে

ট্রাম্প কি ইরানের সঙ্গে অন্য দেশগুলোর বাণিজ্য বন্ধ করতে পারবেন

ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন, কোনো দেশ ইরানকে আর্থিক, ব্যবসায়িক বা অন্য কোনো সহায়তা দিলে সেই দেশকেও ‘প্রচণ্ড অর্থনৈতিক ক্ষতির’ মুখে পড়তে হবে।

১ দিন আগে

কিয়েভে রাশিয়ার ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা: নিহত ১৩, আহত ৩৩

রাশিয়ার এই ভয়াবহ হামলার তীব্র প্রতিক্রিয়া জানিয়ে আন্তর্জাতিক সামরিক সহায়তার জোর আহ্বান জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি বলেন, "ইউক্রেন যতদিন পর্যাপ্ত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা না পাবে, ততদিন রাশিয়া শান্তির বিষয়টি বিন্দুমাত্র গু

২ দিন আগে