ইসরায়েলকে স্বীকৃতি না দিলে সৌদির পারমাণবিক চুক্তি বাতিলের হুমকি যুক্তরাষ্ট্রের

ডেস্ক, রাজনীতি ডটকম
আপডেট : ২৫ জুলাই ২০২৬, ১০: ০৬
ছবি: সংগৃহীত

সৌদি আরবের সাথে বহুপ্রতীক্ষিত বেসামরিক পারমাণবিক চুক্তি বাস্তবায়নে ইসরায়েলকে স্বীকৃতি দেওয়ার কঠোর শর্ত জুড়ে দিয়েছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটন স্পষ্ট জানিয়ে দিয়েছে, ‘আব্রাহাম আকর্ডস’-এ যুক্ত হয়ে ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক না করলে পরমাণু সহযোগিতা সংক্রান্ত এই চুক্তি পুরোপুরি বাতিল হয়ে যাবে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোশ্যাল মিডিয়া ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে জানান, সৌদির সাথে এই পারমাণবিক সহযোগিতা কেবল বেসামরিক কাজের জন্যই নির্ধারিত। তবে এর বাস্তবায়ন সম্পূর্ণভাবে নির্ভর করছে ইসরায়েলের সঙ্গে দেশটির কূটনৈতিক সম্পর্ক স্থাপনের ওপর।

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লিভিটও বিষয়টি নিশ্চিত করে বলেছেন, আঞ্চলিক এই শান্তি চুক্তিতে সৌদি আরব অংশ না নিলে চূড়ান্ত চুক্তি বাস্তবায়ন সম্ভব নয়।

অন্যদিকে, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় এটিকে মধ্যপ্রাচ্যের শান্তির জন্য একটি ঐতিহাসিক সুযোগ হিসেবে বর্ণনা করেছে।

এর আগে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ও মার্কিন প্রযুক্তি ব্যবহারে পরমাণু চুল্লি নির্মাণে একটি প্রাথমিক সমঝোতায় পৌঁছেছিল দুই দেশ। কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্পের এই কঠোর শর্তের কারণে দীর্ঘ প্রতীক্ষিত কূটনৈতিক সমঝোতাটি এখন চরম অনিশ্চয়তার মুখে পড়ল।

উল্লেখ্য, ফিলিস্তিন রাষ্ট্র গঠনের সুস্পষ্ট নিশ্চয়তা ও রূপরেখা ছাড়া ইসরায়েলকে স্বীকৃতি দিতে শুরু থেকেই অস্বীকৃতি জানিয়ে আসছে সৌদি আরব।

তবে ওয়াশিংটনের এমন আকস্মিক শর্ত আরোপের পর রিয়াদ বা ওয়াশিংটনস্থ সৌদি দূতাবাসের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেওয়া হয়নি।

Ad
Ad
ad
ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

বার্লিনের জঙ্গলে অস্ত্রের গোপন ভাণ্ডার, রুশ গোয়েন্দা সংযোগের সন্দেহ

ডোব্রিন্ট জানান, ‘জাতীয় নিরাপত্তার জন্য হুমকি তৈরি করে— এমন গুরুতর সহিংস কর্মকাণ্ডের প্রস্তুতির সন্দেহে’ তদন্ত শুরু হয়েছে। তিনি বলেন, ঘটনাটি জার্মানির বর্তমান ‘উচ্চ ঝুঁকি’র নিরাপত্তা পরিস্থিতি তুলে ধরে। এতে বিদেশি কোনো শক্তির সম্পৃক্ততা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

৯ ঘণ্টা আগে

স্বাস্থ্য পরীক্ষা শেষে ফের কারাগারে ইমরান খান

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইমরান খানকে স্বাস্থ্য পরীক্ষা শেষে আবার রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে নেওয়া হয়েছে। চিকিৎসকেরা পরীক্ষার পর তাকে ‘চিকিৎসাগতভাবে সুস্থ’ ঘোষণা করেছেন।

১৮ ঘণ্টা আগে

ট্রাম্প কি ইরানের সঙ্গে অন্য দেশগুলোর বাণিজ্য বন্ধ করতে পারবেন

ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন, কোনো দেশ ইরানকে আর্থিক, ব্যবসায়িক বা অন্য কোনো সহায়তা দিলে সেই দেশকেও ‘প্রচণ্ড অর্থনৈতিক ক্ষতির’ মুখে পড়তে হবে।

২১ ঘণ্টা আগে

কিয়েভে রাশিয়ার ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা: নিহত ১৩, আহত ৩৩

রাশিয়ার এই ভয়াবহ হামলার তীব্র প্রতিক্রিয়া জানিয়ে আন্তর্জাতিক সামরিক সহায়তার জোর আহ্বান জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি বলেন, "ইউক্রেন যতদিন পর্যাপ্ত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা না পাবে, ততদিন রাশিয়া শান্তির বিষয়টি বিন্দুমাত্র গু

২ দিন আগে