ডেস্ক, রাজনীতি ডটকম

মার্কিন যুক্তরাষ্ট্রের ন্যাশভিলের একটি মহাসড়কের পাশে ছোট একটি একটি বিমান বিধ্বস্ত হয়ে পাঁচজন নিহত হয়েছেন।
আজ মঙ্গলবার (৫ মার্চ) ন্যাশভিলের পুলিশ বিভাগ জানিয়েছে, এক-ইঞ্জিনের ছোট ওই বিমানটিতে মোট পাঁচজন আরোহী ছিলেন, তাদের সবার মৃত্যু হয়েছে।
ন্যাশভিল পুলিশের বরাতে সামাজিক মাধ্যম এক্স প্ল্যাটফর্মে জানিয়েছে, গতকাল সোমবার রাতে টেনেসি অঙ্গরাজ্যের রাজধানীর আন্তঃরাজ্য মহাসড়ক ৪০ এর পাশের জমিতে বিমানটি বিধ্বস্ত হয়। একদিকে কাত হয়ে পড়ে যাওয়ার পর বিমানটিতে বিস্ফোরণ ঘটে ও আগুন ধরে। এ সময় মহাসড়কটির একটি অংশে গাড়ি চলাচল বন্ধ করে দেওয়া হয়।
যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, বিমানটিকে ন্যাশভিলের জন সি. টিউন বিমানবন্দরে জরুরি অবতরণের অনুমতি দেওয়া হয়েছিল, কিন্তু তার আগেই ইঞ্জিন বন্ধ হয়ে বিমানটি বিধ্বস্ত হয়।
পুলিশ জানিয়েছে, কর্মকর্তারা ঘটনাটি তদন্ত করে দেখছেন

কমিশনের চেয়ারম্যান শ্রীনিবাসন মুরালিধর এক বিবৃতিতে বলেন, তদন্তে পাওয়া প্রমাণ স্পষ্টভাবে দেখায়, ইসরায়েলি নিরাপত্তা বাহিনী ইচ্ছাকৃতভাবে ফিলিস্তিনি শিশুদের লক্ষ্যবস্তু করেছে এবং তাদের হত্যা করেছে।
৪ ঘণ্টা আগে
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই মঙ্গলবার বলেন, সুইজারল্যান্ডে ইরানি কর্মকর্তাদের সঙ্গে আইএইএর মহাপরিচালক রাফায়েল গ্রোসির কোনো বৈঠক হয়নি। পাশাপাশি জাতিসংঘের এই পারমাণবিক তদারকি সংস্থাকে ইরানের ক্ষতিগ্রস্ত পারমাণবিক স্থাপনাগুলো পরিদর্শনের অনুমতি দেওয়ারও কোনো পরিকল্পনা নেই।
১৫ ঘণ্টা আগে
মঙ্গলবার (২৩ জুন) লন্ডন ক্লাইমেট অ্যাকশন উইকে বক্তব্য দেন গুতেরেস। সেখানে তিনি বলেন, বিশ্ব এখন একই সঙ্গে দুটি সংকটের মুখোমুখি— জলবায়ু সংকট ও জ্বালানি সংকট। এই দুই সংকটের মূল উৎস একটিই, আর তা হলো জীবাশ্ম জ্বালানি।
১৬ ঘণ্টা আগে