বার্তাকক্ষ, রাজনীতি ডট কম

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির সম্ভাব্য প্রার্থী কমলা হ্যারিসকে ‘উগ্র বাম পাগল’ বলে অভিহিত করেছেন রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্প।
যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলাইনায় গত বুধবার এক সমাবেশে এমন মন্তব্য করেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প।
ট্রাম্প বলেন, ‘তিনি একজন উগ্র বাম পাগল, যিনি কখনো নির্বাচিত হলে আমাদের দেশ ধ্বংস করে দেবেন। আমরা তা হতে দেব না।’
কমলার প্রার্থিতার বিষয়টি সামনে চলে আসার পর ট্রাম্প প্রথম সমাবেশে তাকে আক্রমণের নিশানা করলেন।
রয়টার্স/ইপসোসের গত সোম ও মঙ্গলবারের সর্বশেষ জরিপে ট্রাম্পের চেয়ে এগিয়ে গেছেন কমলা। জরিপে কমলার প্রতি ৪৪ শতাংশ ও ট্রাম্পের প্রতি ৪২ শতাংশ ভোটার সমর্থন জানান।
যদিও মঙ্গলবার প্রকাশিত একটি মেমোতে জনমত জরিপ বিশেষজ্ঞ টনি ফ্যাব্রিজিও ভবিষ্যদ্বাণী করেছেন যে ভোটারদের সঙ্গে মিজ হ্যারিসের “হানিমুন পিরিয়ড” শেষ হয়ে যাবে এবং দ্রুত তাকে "আবারও মনোনিবেশ করতে হবে বাইডেনের অংশীদার এবং তার (জো বাইডেনের) সহ-পাইলট হিসাবে তার (মিজ হ্যারিসের) ভূমিকার দিকে।"
এর আগে প্রচারে নেমে গত রোববার প্রথম সমাবেশেই ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ‘আক্রমণাত্মক’ বক্তব্য দেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। নভেম্বরের নির্বাচনকে তিনি 'প্রাক্তন প্রসিকিউটর এবং দোষী সাব্যস্ত অপরাধীর (ট্রাম্প) মধ্যে একজনকে বেছে নেওয়ার' লড়াই হিসাবে বর্ণনা করেন।
বাইডেন সরে দাঁড়ানোয় আগামী নভেম্বরে অনুষ্ঠেয় মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ভাইস প্রেসিডেন্ট কমলাই কার্যত ক্ষমতাসীন ডেমোক্রেটিক পার্টির প্রার্থী।
গত রোববার যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন আগামী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন, সম্ভাব্য প্রার্থী হিসেবে কমলার প্রতি সমর্থন জানান।
কমলা প্রথম নারী, ৫ নভেম্বরের নির্বাচনে জয়ী হলে তিনি হবেন প্রথম নারী মার্কিন প্রেসিডেন্ট। তিনি প্রথম এশিয়ান-আমেরিকান, যিনি মার্কিন ভাইস প্রেসিডেন্টের দায়িত্ব পালন করছেন।
বাইডেন প্রশাসনের সীমান্ত ইস্যু তুলে কমলাকে আক্রমণ করেন ট্রাম্প। তিনি বলেন, কমলা যুক্তরাষ্ট্রের সীমান্ত উন্মুক্ত করে দিয়েছেন। এর ফলে সারা বিশ্ব থেকে দুই কোটি অবৈধ অভিবাসী যুক্তরাষ্ট্রে ঢোকার সুযোগ পেয়েছে। অভিবাসন বিষয়ে বাইডেন প্রশাসনের এই নীতির জন্য কমলাকেও দায়ী করা উচিত।
ট্রাম্প বলেন, তিনি প্রেসিডেন্ট নির্বাচিত হলে বাইডেন-কমলা প্রশাসনের প্রতিটি উন্মুক্ত সীমান্তনীতি বাতিল করবেন। যুক্তরাষ্ট্রের সীমান্ত বন্ধ করে দেবেন।
গর্ভপাত বিষয়ে কমলার অবস্থান নিয়েও তাঁকে আক্রমণ করেন ট্রাম্প। তিনি দাবি করেন, অষ্টম ও নবম মাসেও গর্ভপাতের পক্ষে কমলা। তিনি শিশুহত্যার পক্ষে।

ব্রেক্সিট গণভোটের ১০ বছর পূর্তির দিনে সেই রাজনৈতিক যাত্রাপথের দিকে ফিরে তাকালে দেখা যায়, ইউরোপীয় ইউনিয়ন ত্যাগের সিদ্ধান্ত দেশটির জন্য শুধু একটি পররাষ্ট্র বা অর্থনৈতিক নীতিগত পরিবর্তন ছিল না; বরং এটি যুক্তরাজ্যের রাজনৈতিক ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করে, যার প্রভাব এখনো দেশটির রাজনীতিতে স্পষ্ট।
১৩ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ জানিয়েছে, হোয়াইট হাউসে অনুষ্ঠিত একটি ইউএফসি ফ্রিডম ২৫০ মিক্সড মার্শাল আর্টস ইভেন্টকে লক্ষ্য করে সরকারি কর্মকর্তাদের ওপর হামলার ষড়যন্ত্রের ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।
১৬ ঘণ্টা আগে
একটি প্রাথমিক শান্তি চুক্তির আওতায় প্রথম দফার আলোচনার পর গতকাল সোমবার থেকে আগামী ৬০ দিনের জন্য ইরানের ওপর আরোপিত নিষেধাজ্ঞা স্থগিত করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরান যদি এই চুক্তির শর্ত মেনে না চলে, তবে তিনি ‘যা করার তা-ই করবেন’।
১৭ ঘণ্টা আগে
দশ বছর আগের ব্রেক্সিট আলোচনার সময়কার ইউরোপ আর আজকের ইউরোপ এক নয়। তখন মূল প্রশ্ন ছিল যুক্তরাজ্যের বিদায় কীভাবে সামলানো হবে। আর এখন প্রশ্ন— ক্রমশ অস্থিতিশীল হয়ে ওঠা বিশ্বে ইউরোপ কীভাবে নিজের অবস্থান ধরে রাখবে।
১৭ ঘণ্টা আগে