মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন: এক নজরে দুই প্রার্থী

ডেস্ক, রাজনীতি ডটকম

যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট নির্বাচনে শুরু হয়েছে ভোটগ্রহণ। ক্ষমতা দখলে এবার ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিস ও রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের মধ্যে তুমুল প্রতিযোগিতা হবে বলে ধারণা করা হচ্ছে।

এক নজরে দেখে নেওয়া যাক দুই প্রার্থীর টুকিটাকি কিছু তথ্য-

কমলা হ্যারিস, যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট

বয়স: ৬০

দল: ডেমোক্রেটিক পার্টি

নির্বাচনী প্রতিশ্রুতি: ‘আমরা পেছনে ফিরে যাবো না’ কমলা হ্যারিস নির্বাচনী প্রচারণায় এই স্লোগানে ডোনাল্ড ট্রাম্পের আমলে নেওয়া নীতিগুলোর কথা তুলে ধরেন। গর্ভপাতের অধিকারকে সমর্থন, নিত্যপণ্যের দাম কমানো ও আবাসন সংকট সমাধানেরও ঘোষণা দিয়েছেন তিনি।

২০২৪ সালের গুরুত্বপূর্ণ মুহূর্ত: নির্বাচনী লড়াই থেকে জো বাইডেন সরে দাড়ানোর পর ডেমোক্রেটিক পার্টির জাতীয় কনভেনশনের উদ্বোধনী বক্তব্য।

নির্বাচনী প্রতিশ্রুতি: ট্রাম্প বলেছেন, তিনি অবৈধ অভিবাসী প্রবেশ বন্ধে ‘সীমান্ত বন্ধ’ করবেন। এছাড়া কর কমানো, আমদানির ওপর ১০ শতাংশ শুল্ক কমানো এবং জ্বালানির মূল্য কমানোর প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।

২০২৪ সালের প্রধান মুহূর্ত: পেনসিলভানিয়ার একটি নির্বাচনী সভায় গুলির আঘাতে রক্তাক্ত ট্রাম্পের মুষ্ঠিবদ্ধ হাত তুলে ধরা।

সূত্র: বিবিসি বাংলা

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

ব্রেক্সিটের ১০ বছরে ৬ ব্রিটিশ প্রধানমন্ত্রীর বিদায়, সপ্তমের অপেক্ষা

ব্রেক্সিট গণভোটের ১০ বছর পূর্তির দিনে সেই রাজনৈতিক যাত্রাপথের দিকে ফিরে তাকালে দেখা যায়, ইউরোপীয় ইউনিয়ন ত্যাগের সিদ্ধান্ত দেশটির জন্য শুধু একটি পররাষ্ট্র বা অর্থনৈতিক নীতিগত পরিবর্তন ছিল না; বরং এটি যুক্তরাজ্যের রাজনৈতিক ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করে, যার প্রভাব এখনো দেশটির রাজনীতিতে স্পষ্ট।

৭ ঘণ্টা আগে

হোয়াইট হাউজে ড্রোন ও স্নাইপার হামলার ষড়যন্ত্র: আরও দুইজন গ্রেপ্তার

যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ জানিয়েছে, হোয়াইট হাউসে অনুষ্ঠিত একটি ইউএফসি ফ্রিডম ২৫০ মিক্সড মার্শাল আর্টস ইভেন্টকে লক্ষ্য করে সরকারি কর্মকর্তাদের ওপর হামলার ষড়যন্ত্রের ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।

৯ ঘণ্টা আগে

ইরান কথা না শুনলে ‘যা করার করব’— হুঁশিয়ারি ট্রাম্পের

একটি প্রাথমিক শান্তি চুক্তির আওতায় প্রথম দফার আলোচনার পর গতকাল সোমবার থেকে আগামী ৬০ দিনের জন্য ইরানের ওপর আরোপিত নিষেধাজ্ঞা স্থগিত করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরান যদি এই চুক্তির শর্ত মেনে না চলে, তবে তিনি ‘যা করার তা-ই করবেন’।

১০ ঘণ্টা আগে

ব্রেক্সিটের এক দশক: ইউরোপ নিয়ে সম্পর্কের জটিলতায় যুক্তরাজ্য

দশ বছর আগের ব্রেক্সিট আলোচনার সময়কার ইউরোপ আর আজকের ইউরোপ এক নয়। তখন মূল প্রশ্ন ছিল যুক্তরাজ্যের বিদায় কীভাবে সামলানো হবে। আর এখন প্রশ্ন— ক্রমশ অস্থিতিশীল হয়ে ওঠা বিশ্বে ইউরোপ কীভাবে নিজের অবস্থান ধরে রাখবে।

১০ ঘণ্টা আগে