মঙ্গোলিয়ার সাবেক প্রধানমন্ত্রীর ফ্ল্যাট বাজেয়াপ্ত হচ্ছে

ডেস্ক, রাজনীতি ডটকম

মঙ্গোলিয়ার এক সাবেক প্রধানমন্ত্রীর দুর্নীতির অর্থ দিয়ে নিউ ইয়র্ক সিটিতে কেনা দুটি বিলাসবহুল ফ্ল্যাট বাজেয়াপ্ত করতে চাইছে যুক্তরাষ্ট্র সরকার। মার্কিন প্রসিকিউটররা ম্যানহাটানে থাকা এক কোটি ৪০ লাখ ডলার মূল্যের ওই ফ্ল্যাট বাজেয়াপ্ত করার উদ্যোগ নিয়েছেন।

অভিযোগ উঠেছে, সাবেক প্রধানমন্ত্রী সুখবাটার বাটবোল্ডের পরিবারের নিয়নি্ত্রত কম্পানি একটি বড় খনির চুক্তি পাওয়ার পর তিনি ফ্ল্যাট দুটি কিনেছিলেন।

স্থলবেষ্টিত দেশ মঙ্গোলিয়ার অবস্থান চীন এবং রাশিয়ার মধ্যে। কয়লা, বিভিন্ন ধাতুসহ নানা খনিজদ্রব্যে সমৃদ্ধ দেশটি। বেশ কয়েক বছরব্যাপী খনিজ সম্পদ আহরণ দীর্ঘদিনের উচ্চ দারিদ্যের হার কমাতে সাহায্য করেছে। তবে তা একই সঙ্গে অভিজাত মহলের দুর্নীতিতেও ইন্ধন দিয়েছে। এ কারণে সামাজিক অস্থিরতার সৃষ্টি হয়েছে।

২০০৯-২০১২ সাল পর্যন্ত প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করা বাটবোল্ড যুক্তরাষ্ট্রের অভিযোগ অস্বীকার করেছেন। ৬০ বছর বয়সী বাটবোল্ড এখনো পার্লামেন্ট সদস্য। তার আইনজীবী ওরিন স্নাইডার এক বিবৃতিতে বলেছেন, আদালতে এ ব্যাপারে নিজের জবাব দাখিলের অপেক্ষায় আছেন বাটবোল্ড। সেখানেই এই ভিত্তিহীন অভিযোগের বিরুদ্ধে নিজেকে নির্দোষ প্রমাণের সুযোগ পাবেন তিনি।

মার্কিন প্রসিকিউটররা বলছেন, নিউ ইয়র্কের সেন্ট্রাল পার্ক থেকে কয়েক ব্লক দূরেই ফ্ল্যাট দুটির অবস্থান। বাটবোল্ডের বিরুদ্ধে নিজের পরিবারের সদস্যদের বিলাসবহুল জীবনযাত্রার ব্যয় মেটানোর জন্য অবৈধ শেল কম্পানির মাধ্যমে খনির চুক্তি থেকে অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে।

এফবিআইয়ের সহকারী পরিচালক জেমস স্মিথ বলেছেন, বাটবোল্ড প্রধানমন্ত্রী থাকার সময় তার নিজের নিয়ন্ত্রণে থাকা একটি কোম্পানিকে ছয় কোটি ৮০ লাখ মার্কিন ডলারের খনির কাজ দেওয়া হয়েছিল। অথচ প্রতিষ্ঠানটির খনিবিষয়ক কাজের পূর্ব অভিজ্ঞতা ছিল না। এর একমাত্র পরিচালক ছিলেন ভাষাবিজ্ঞানের সাবেক শিক্ষক। সূত্র : বিবিসি, এএফপি।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

গাজায় শিশুদের লক্ষ্য করে হামলা চালিয়ে ‘গণহত্যা’ অব্যাহত রেখেছে ইসরায়েল: জাতিসংঘ

কমিশনের চেয়ারম্যান শ্রীনিবাসন মুরালিধর এক বিবৃতিতে বলেন, তদন্তে পাওয়া প্রমাণ স্পষ্টভাবে দেখায়, ইসরায়েলি নিরাপত্তা বাহিনী ইচ্ছাকৃতভাবে ফিলিস্তিনি শিশুদের লক্ষ্যবস্তু করেছে এবং তাদের হত্যা করেছে।

৩ ঘণ্টা আগে

ট্রাম্পের দাবি ইরান ‘অনন্তকাল’ পারমাণবিক পরিদর্শনে সম্মত, অস্বীকার তেহরানের

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই মঙ্গলবার বলেন, সুইজারল্যান্ডে ইরানি কর্মকর্তাদের সঙ্গে আইএইএর মহাপরিচালক রাফায়েল গ্রোসির কোনো বৈঠক হয়নি। পাশাপাশি জাতিসংঘের এই পারমাণবিক তদারকি সংস্থাকে ইরানের ক্ষতিগ্রস্ত পারমাণবিক স্থাপনাগুলো পরিদর্শনের অনুমতি দেওয়ারও কোনো পরিকল্পনা নেই।

১৪ ঘণ্টা আগে

৩ দশকে যুক্তরাজ্যের তাপমাত্রা ছুঁতে পারে ৪৫ ডিগ্রি— সতর্কতা বিজ্ঞানীদের

মঙ্গলবার (২৩ জুন) লন্ডন ক্লাইমেট অ্যাকশন উইকে বক্তব্য দেন গুতেরেস। সেখানে তিনি বলেন, বিশ্ব এখন একই সঙ্গে দুটি সংকটের মুখোমুখি— জলবায়ু সংকট ও জ্বালানি সংকট। এই দুই সংকটের মূল উৎস একটিই, আর তা হলো জীবাশ্ম জ্বালানি।

১৪ ঘণ্টা আগে

গরম থেকে বাঁচতে পানিতে ডুবে ৪০ প্রাণহানি, উষ্ণতম রাতের সাক্ষীও হলো ফ্রান্স

মঙ্গলবার ফ্রান্সের অধিকাংশ এলাকায় তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি পৌঁছানোর পূর্বাভাস দেওয়া হয়। এ দিন এক জরুরি বৈঠক শেষে দেশটির প্রধানমন্ত্রী সেবাস্তিয়ান লেকর্নু জানান, তাপপ্রবাহের কারণে সৃষ্ট সংকটে সবচেয়ে বেশি প্রাণ হারাচ্ছেন তরুণরা। তিনি এই ঘটনাকে ‘মর্মান্তিক দুর্যোগ’ বলে উল্লেখ করেন।

১৫ ঘণ্টা আগে