মক্কা প্রতিরক্ষা চুক্তির উচ্ছ্বসিত প্রশংসা ট্রাম্পের, জানালেন অভিনন্দন

ডেস্ক, রাজনীতি ডটকম
আপডেট : ১৭ আগস্ট ২০২৬, ১২: ৫০
মক্কায় যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরের পর (বাঁ থেকে) তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ (বাঁয়ে) এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (ডানে)। ছবি: সংগৃহীত

সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে গত ৭ আগস্ট স্বাক্ষরিত মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তির উচ্ছ্বসিত প্রশংসা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিন দেশের এই প্রতিরক্ষা চুক্তিকে অভিনন্দন জানিয়ে তিনি ‘বড়, সাহসী ও গুরুত্বপূর্ণ প্রথম পদক্ষেপ’ হিসেবে উল্লেখ করেছেন।

সোমবার (১৭ আগস্ট) আরব নিউজের খবরে বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে ট্রাম্প লেখেন, ‘সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান সম্প্রতি এবং অবশেষে মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তিতে স্বাক্ষর করায় আমি খুবই আনন্দিত।’

ট্রাম্প বলেন, এই চুক্তি দেখাচ্ছে, কীভাবে মধ্যপ্রাচ্যের দেশগুলো একত্রিত হচ্ছে এবং কীভাবে দেশগুলো শেষ পর্যন্ত আরও কার্যকরভাবে নিজেদের প্রতিরক্ষা করতে পারবে। তার ভাষায়, এটি একটি ‘বড়, সাহসী ও গুরুত্বপূর্ণ প্রথম পদক্ষেপ’।

মক্কায় সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে এমন এক সময়ে এই প্রতিরক্ষা চুক্তি হলো, যখন ইরান ও যুক্তরাষ্ট্রের যুদ্ধের প্রভাব পুরো মধ্যপ্রাচ্য জুড়ে ছড়িয়ে পড়েছে। ইরানের মিত্র হুতি বিদ্রোহীদের হামলাসহ বিভিন্ন ঘটনায় এরই মধ্যে অঞ্চলটিতে সহিংসতাও আরও বেড়েছে।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, চুক্তি অনুযায়ী তিন দেশের যেকোনো একটির ওপর হামলাকে তিন দেশের সবার ওপর হামলা হিসেবে বিবেচনা করা হবে। এর লক্ষ্য হলো ‘সম্মিলিত প্রতিরোধ ব্যবস্থা আরও শক্তিশালী করা’।

চুক্তিতে বলা হয়েছে, সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান নিজেদের সম্মিলিত নিরাপত্তা আরও জোরদার করার পাশাপাশি মধ্যপ্রাচ্য ও এর বাইরের অঞ্চলে শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় ভূমিকা রাখার বিষয়ে একমত হয়েছে।

এ ছাড়া ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার সংঘাত নিরসনের প্রচেষ্টায় অংশ নেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছে সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান।

Ad
Ad
ad
ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

ইরানের ওপর অর্থনৈতিক চাপ বাড়াতে চান ট্রাম্প, হাতে যেসব উপায়

ইরান যুদ্ধ শুরুর পর থেকে ওয়াশিংটন দেশটির ছায়া তেলবহর, জাহাজ চলাচলের বিমাকারী প্রতিষ্ঠান, অস্ত্র সংগ্রহে সহায়তাকারী ব্যক্তি ও প্রতিষ্ঠান এবং বিভিন্ন আর্থিক নেটওয়ার্কের ওপর নতুন নিষেধাজ্ঞা দিয়েছে। এমনকি ইরানের সঙ্গে সংশ্লিষ্ট ক্রিপ্টোকারেন্সি লেনদেনের আনুমানিক ৫০০ বিলিয়ন ডলারের সম্পদও জব্দ করা হয়েছে ব

১৬ ঘণ্টা আগে

পশ্চিমবঙ্গের সাবেক মন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার

রোববার (১৬ আগস্ট) সকালে বীরভূমের রামপুরহাটের হাততলা পাড়ার ওই কার্যালয়ে তাকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়।

১৯ ঘণ্টা আগে

খালি চোখে সূর্যগ্রহণ দেখে বিপদে হাজারও ব্রিটিশ নাগরিক

ডেইলি মেইলের প্রতিবেদনে বলা হয়েছে, ইউরোপের বিভিন্ন দেশের পাশাপাশি যুক্তরাজ্যেও ওই দিন সূর্যগ্রহণ দেখা যায়।

২০ ঘণ্টা আগে

মানসিক চাপে ৫ হাজার মার্কিন সেনা, ফিরে যাচ্ছে আব্রাহাম লিংকন

দীর্ঘ ২৬৬ দিন অভিযানে থাকার পর দেশে ফিরতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরি ইউএসএস আব্রাহাম লিংকন। এর মধ্যে ২০০ দিনের বেশি সময় এটি সরাসরি যুদ্ধক্ষেত্রে মোতায়েন ছিল। দীর্ঘ ও ক্লান্তিকর এই অভিযানে রণতরিটিতে থাকা প্রায় পাঁচ হাজার নাবিক ও সেনাসদস্যের মানসিক স্বাস্থ্য ও মনোবল নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

২০ ঘণ্টা আগে