শরীরে আগুন দেয়া সেই মার্কিন সেনার মৃত্যু

ডেস্ক, রাজনীতি ডটকম
যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে অবস্থিত ইসরায়েলের দূতাবাস। ছবি : সংগৃহীত

গাজা গণহত্যার প্রতিবাদে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে ইসরাইলি দূতাবাসের সামনে নিজের গায়ে আগুন দেয়া সেই মার্কিন বিমান সেনার মৃত্যু হয়েছে। সিএনএন ও বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, সোমবার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এর আগে স্থানীয় সময় গত রোববার বিকেলে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরাইলের বর্বর আগ্রাসন ও গণহত্যার প্রতিবাদে গায়ে আগুন ধরিয়ে আত্মহত্যার চেষ্টা করেন ওই সেনা।

ঘটনার পরপরই মার্কিন সিক্রেট সার্ভিসের কর্মকর্তারা দ্রুত তার গায়ের আগুন নেভায় এবং পার্শ্ববর্তী একটি হাসপাতালে ভর্তি করে।

মার্কিন বিমান বাহিনীর এক সদস্য নিশ্চিত করেছেন যে, গায়ে আগুন দিয়ে যে ব্যক্তি আত্মহত্যার চেষ্টা করেছেন তিনি তাদের বাহিনীর একজন সক্রিয় সদস্য।

পুলিশ জানিয়েছে, টেক্সাসের সান অ্যান্টোনিওর বাসিন্দা ২৫ বছর বয়সী ওই ব্যক্তির নাম অ্যারন বুশনেল।

এদিকে এ ঘটনায় ইসরাইলি দূতাবাসের কোনো কর্মী হতাহত হয়নি বলে জানিয়েছেন দূতাবাসের এক মুখপাত্র।

নিউইয়র্ক টাইমস বলছে, আগুন দেয়ার সময় তার গায়ে সামরিক পোশাক ছিলো এবং তিনি বলেন, আমি কোনোমতেই এই গণহত্যার সাথে জড়িত থাকব না এবং বারবার বলতে থাকেন, “ফিলিস্তিনকে মুক্ত কর”।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

রেকর্ড গরমে পুড়ছে ফ্রান্স: বাঁচতে নদী-খালে নেমে ৪০ জনের মৃত্যু

৫ ঘণ্টা আগে

গাজায় শিশুদের লক্ষ্য করে হামলা চালিয়ে ‘গণহত্যা’ অব্যাহত রেখেছে ইসরায়েল: জাতিসংঘ

কমিশনের চেয়ারম্যান শ্রীনিবাসন মুরালিধর এক বিবৃতিতে বলেন, তদন্তে পাওয়া প্রমাণ স্পষ্টভাবে দেখায়, ইসরায়েলি নিরাপত্তা বাহিনী ইচ্ছাকৃতভাবে ফিলিস্তিনি শিশুদের লক্ষ্যবস্তু করেছে এবং তাদের হত্যা করেছে।

৫ ঘণ্টা আগে

ট্রাম্পের দাবি ইরান ‘অনন্তকাল’ পারমাণবিক পরিদর্শনে সম্মত, অস্বীকার তেহরানের

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই মঙ্গলবার বলেন, সুইজারল্যান্ডে ইরানি কর্মকর্তাদের সঙ্গে আইএইএর মহাপরিচালক রাফায়েল গ্রোসির কোনো বৈঠক হয়নি। পাশাপাশি জাতিসংঘের এই পারমাণবিক তদারকি সংস্থাকে ইরানের ক্ষতিগ্রস্ত পারমাণবিক স্থাপনাগুলো পরিদর্শনের অনুমতি দেওয়ারও কোনো পরিকল্পনা নেই।

১৬ ঘণ্টা আগে

৩ দশকে যুক্তরাজ্যের তাপমাত্রা ছুঁতে পারে ৪৫ ডিগ্রি— সতর্কতা বিজ্ঞানীদের

মঙ্গলবার (২৩ জুন) লন্ডন ক্লাইমেট অ্যাকশন উইকে বক্তব্য দেন গুতেরেস। সেখানে তিনি বলেন, বিশ্ব এখন একই সঙ্গে দুটি সংকটের মুখোমুখি— জলবায়ু সংকট ও জ্বালানি সংকট। এই দুই সংকটের মূল উৎস একটিই, আর তা হলো জীবাশ্ম জ্বালানি।

১৭ ঘণ্টা আগে