মাস্ককে পেছনে ফেলে বিশ্বের শীর্ষ ধনী বেজোস

ডেস্ক, রাজনীতি ডটকম
জেফ বেজোস (বাঁয়ে) ও ইলন মাস্ক (ডানে)। ছবি: সংগৃহীত

এবার জেফ বেজোসের কাছে শীর্ষ ধনীর স্থান হারালেন ইলন মাস্ক। স্থানীয় সময় গতকাল সোমবার (৪ মার্চ) এ তথ্য জানিয়েছে ব্লুমবার্গ বিলিয়নেয়ার্স ইনডেক্স। বর্তমানে মাস্কের সম্পদের পরিমাণ ১৯৭.৭ বিলিয়ন ডলার, আর বেজোসের সম্পদের পরিমাণ ২০০.৩ বিলিয়ন ডলার। এই হিসাবে এখন আর বিশ্বের শীর্ষ ধনী ব্যক্তি নন ইলন মাস্ক।

এদিকে, ২০২১ সালের পর এই প্রথম বিশ্বের ধনীদের তালিকায় শীর্ষে উঠে এসেছেন অ্যামাজন ইনকর্পোরেটেডের প্রতিষ্ঠাতা ৬০ বছর বয়সী বেজোস।

জানা গেছে, অ্যামাজনের শেয়ার ২০২২ সালের শেষের দিক থেকে দ্বিগুণেরও বেশি বেড়েছে এবং রেকর্ড উচ্চতায় রয়েছে। অন্যদিকে, টেসলা তার সর্বোচ্চ অবস্থান থেকে প্রায় ৫০ শতাংশ নিচে নেমে গেছে।

প্রাথমিক তথ্যে দেখা গেছে, টেসলার শেয়ারের দাম এক বছরেরও বেশি সময়ের মধ্যে সর্বনিম্নে নেমে গেছে। আর, করোনাভাইরাস মহামারির শুরুর দিক থেকে অ্যামাজন অনলাইনে পণ্য বিক্রিতে ব্যাপক বিস্তৃতি লাভ করেছে। ফলে মাস্ককে টপকে খুব সহজেই শীর্ষ ধনীর স্থান দখল করেছেন বেজোস।

এর আগে, ২০১৭ সালে মাইক্রোসফ্ট ইনকর্পোরেটেডের সহ-প্রতিষ্ঠাতা বিল গেটসকে ছাড়িয়ে শীর্ষ ধনীর তালিকায় ওঠেন মার্কিন ব্যবসায়ী বেজোস। অবশ্য পরবর্তী সময়ে শীর্ষ ধনীর স্থান হারান তিনি।

এছাড়া, বিশ্বের সবচেয়ে শীর্ষ ধনীদের মধ্যে তৃতীয় অবস্থানে রয়েছেন ফ্রান্সের বিলাসবহুল সৌখিন পণ্যের প্রতিষ্ঠান এলভিএমএইচ-এর চেয়ারম্যান বার্নার্ড আর্নল্ট, তার সম্পদের পরিমাণ ১৯৭ বিলিয়ন ডলার। মোট ১৭৯ বিলিয়নের সম্পদ নিয়ে তৃতীয় স্থানে আছেন ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ। আর দেড়শ বিলিয়ন সম্পদ নিয়ে এ তালিকার পাঁচ নম্বরে অবস্থান করছেন বিল গেটস।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

রেকর্ড গরমে পুড়ছে ফ্রান্স: বাঁচতে নদী-খালে নেমে ৪০ জনের মৃত্যু

৩ ঘণ্টা আগে

গাজায় শিশুদের লক্ষ্য করে হামলা চালিয়ে ‘গণহত্যা’ অব্যাহত রেখেছে ইসরায়েল: জাতিসংঘ

কমিশনের চেয়ারম্যান শ্রীনিবাসন মুরালিধর এক বিবৃতিতে বলেন, তদন্তে পাওয়া প্রমাণ স্পষ্টভাবে দেখায়, ইসরায়েলি নিরাপত্তা বাহিনী ইচ্ছাকৃতভাবে ফিলিস্তিনি শিশুদের লক্ষ্যবস্তু করেছে এবং তাদের হত্যা করেছে।

৪ ঘণ্টা আগে

ট্রাম্পের দাবি ইরান ‘অনন্তকাল’ পারমাণবিক পরিদর্শনে সম্মত, অস্বীকার তেহরানের

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই মঙ্গলবার বলেন, সুইজারল্যান্ডে ইরানি কর্মকর্তাদের সঙ্গে আইএইএর মহাপরিচালক রাফায়েল গ্রোসির কোনো বৈঠক হয়নি। পাশাপাশি জাতিসংঘের এই পারমাণবিক তদারকি সংস্থাকে ইরানের ক্ষতিগ্রস্ত পারমাণবিক স্থাপনাগুলো পরিদর্শনের অনুমতি দেওয়ারও কোনো পরিকল্পনা নেই।

১৫ ঘণ্টা আগে

৩ দশকে যুক্তরাজ্যের তাপমাত্রা ছুঁতে পারে ৪৫ ডিগ্রি— সতর্কতা বিজ্ঞানীদের

মঙ্গলবার (২৩ জুন) লন্ডন ক্লাইমেট অ্যাকশন উইকে বক্তব্য দেন গুতেরেস। সেখানে তিনি বলেন, বিশ্ব এখন একই সঙ্গে দুটি সংকটের মুখোমুখি— জলবায়ু সংকট ও জ্বালানি সংকট। এই দুই সংকটের মূল উৎস একটিই, আর তা হলো জীবাশ্ম জ্বালানি।

১৬ ঘণ্টা আগে