ডেস্ক, রাজনীতি ডটকম

বেইজিং ও ওয়াশিংটনের মধ্যে স্বাক্ষরিত শুল্কচুক্তিকে যুক্তরাষ্ট্র ‘গুরুতরভাবে লঙ্ঘন' করেছে বলে অভিযোগ করেছে চীন। একইসঙ্গে হুঁশিয়ারি দিয়ে বলেছে, চীন তার স্বার্থ রক্ষায় কঠোর ব্যবস্থা নেবে। খবর বিবিসির।
সোমবার (২ জুন) চীনের বাণিজ্য মন্ত্রণালয় বলেছে, ওয়াশিংটন গত মাসে জেনেভায় আলোচনার সময় স্বাক্ষরিত চুক্তিকে ‘গুরুতরভাবে লঙ্ঘন’ করেছে। ওই চুক্তিতে উভয় দেশ একে অপরের থেকে আমদানি করা পণ্যের ওপর শুল্ক কমিয়েছিল।
চীনের বাণিজ্য মন্ত্রণালয় আরো বলেছে, মার্কিন পদক্ষেপগুলো জানুয়ারিতে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে ফোনালাপের সময় হওয়া ঐকমত্যকেও গুরুতরভাবে লঙ্ঘন করেছে।
শুক্রবার ট্রাম্পের অভিযোগের পর চীনের পক্ষ থেকে পাল্টা এই অভিযোগ এলো। শুক্রবার ট্রাম্প অভিযোগ করেছিলেন যে, ‘চীন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যচুক্তিকে সম্পূর্ণভাবে লঙ্ঘন করেছে’।
মার্কিন প্রেসিডেন্ট অভিযোগের বিস্তারিত খোলাসা করেননি। তবে বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ার পরবর্তীতে জানান, চীন চুক্তির অধীনে সম্মতি অনুসারে অ-শুল্ক বাধা দূর করছে না।
গত মাসে সুইজারল্যান্ডের জেনেভায় ওয়াশিংটন ও বেইজিংয়ের প্রতিনিধিদের এক বৈঠকে স্বাক্ষরিত বাণিজ্য চুক্তির আওতায়, যুক্তরাষ্ট্র চীনা পণ্যের ওপর আরোপিত শুল্ক ১৪৫ শতাংশ থেকে কমিয়ে ৩০ শতাংশ করার ঘোষণা দেয়। অন্যদিকে, চীন মার্কিন পণ্যের ওপর আরোপিত শুল্ক ১২৫ শতাংশ থেকে কমিয়ে ১০ করার ঘোষণা দেয়।
সোমবার (২ জুন) বেইজিং বলেছে, চুক্তির মার্কিন লঙ্ঘনের মধ্যে রয়েছে- চীনা কোম্পানিগুলোর কাছে কম্পিউটার চিপ ডিজাইন সফটওয়্যার বিক্রি বন্ধ করা, চীনা প্রযুক্তি জায়ান্ট হুয়াওয়ের তৈরি চিপ ব্যবহারের বিরুদ্ধে সতর্ক করা এবং চীনা শিক্ষার্থীদের ভিসা বাতিল করা।
জেনেভায় যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে সমঝোতা হওয়ার বিষয়টি বাণিজ্য বিশ্লেষকের হতবাক করে দিয়েছিল, কারণ গত কয়েক মাস ধরে ওয়াশিংটন ও চীন পারস্পরিক বাণিজ্যের বেশি কিছু ইস্যুতে ঐকমত্যে পৌঁছাতে অবিশ্বাস্যভাবে দূরে ছিল।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বলছে, জেনেভার বৈঠক দেখায় যে মুখোমুখি আলোচনার সময় ওয়াশিংটন ও বেইজিং চুক্তিতে পৌঁছাতে পারে।
কিন্তু কিছুদিন পার হতেই না হতেই ফের পাল্টাপাল্টি দোষারোপের ঘটনা চুক্তির ভঙ্গুরতা তুলে ধরেছে এবং দীর্ঘমেয়াদী বাণিজ্য চুক্তিতে পৌঁছানো কতটা চ্যালেঞ্জিং হতে পারে তার ইঙ্গিত দেয়।
যদিও পারস্পরিক নতুন অভিযোগগুলো এটাও ইঙ্গিত দিতে পারে যে, ওয়াশিংটন ও বেইজিংয়ের মধ্যে আলোচনা ভালোভাবে চলছে না। রবিবার (১ জুন) হোয়াইট হাউজের দুই শীর্ষ কর্মকর্তা জানান, ট্রাম্প এবং শি শিগগির আলোচনা করতে পারেন।
যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট সিবিএস নিউজকে বলেছেন, শি এবং ট্রাম্পের কথা বলার পরে বাণিজ্যে চুক্তির বিস্তারিত ‘স্পষ্ট’ করা হবে। তবে কথোপকথনটি কবে হওয়ার সম্ভাবনা রয়েছে তা তিনি বলেননি।
যুক্তরাষ্ট্রের জাতীয় অর্থনৈতিক পরিষদের পরিচালক কেভিন হ্যাসেট এবিসি নিউজকে বলেছেন, চলতি সপ্তাহে দুই নেতার মধ্যে আলোচনা হওয়ার কথা রয়েছে এবং ‘উভয় পক্ষই আলোচনায় আগ্রহী বলে জানিয়েছেন’।
হ্যাসেট প্রত্যাশিত আলোচনা সম্পর্কে বলেন, “মূল কথা হলো, যদি পরিস্থিতি আমাদের ইচ্ছামতো না ঘটে, তাহলে আমাদের প্রস্তুত থাকতে হবে।”
গত সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প যুক্তরাষ্ট্রে ইস্পাত ও অ্যালুমিনিয়াম আমদানির ওপর বর্তমান শুল্ক ২৫ শতাংশ থেকে বাড়িয়ে ৫০ শতাংশ করার ঘোষণা দেন। দ্বিগুণ এই শুল্ক আগামী বুধবার থেকে কার্যকর হবে।
শুক্রবার পেনসিলভানিয়ার পিটসবার্গে এক সমাবেশে ভাষণ দিতে গিয়ে ট্রাম্প বলেন, এই পদক্ষেপ স্থানীয় ইস্পাত শিল্প এবং জাতীয় সরবরাহ বৃদ্ধিতে সহায়তা করবে, একই সঙ্গে চীনের উপর নির্ভরতা কমাবে।

লেবাননে ‘যুদ্ধবিরতি’ ঘোষণার কয়েক ঘণ্টা না পেরোতেই সেখানে নতুন করে প্রাণঘাতী হামলা চালিয়েছে ইসরায়েল। ফলে মধ্যপ্রাচ্যে চলমান সংকট নিরসনের যে প্রচেষ্টা শুরু হয়েছে, তা শুরুর দিকেই বড় এক পরীক্ষার মুখে পড়েছে।
১০ ঘণ্টা আগে
অস্ট্রেলিয়ায় প্রথমবারের মতো বার্ড ফ্লুর মারাত্মক ‘এইচ৫এন১’ (H5N1) স্ট্রেইন শনাক্ত হয়েছে বলে নিশ্চিত করেছে দেশটির কৃষি মন্ত্রণালয়। এর মাধ্যমে অত্যন্ত সংক্রামক এই ভ্যারিয়েন্টটি এখন পৃথিবীর প্রতিটি মহাদেশেই পৌঁছে গেল। এর আগে অস্ট্রেলিয়াই ছিল একমাত্র মহাদেশ, যেখানে বার্ড ফ্লুর এই স্ট্রেইনটি খুঁজে
১১ ঘণ্টা আগে
ইউরোপে উদ্দেশে রওনা হওয়া অভিবাসন প্রত্যাশীদের একটি নৌকা গত সপ্তাহে লিবিয়া উপকূলে ডুবে গিয়ে অন্তত ৫১ জন নিখোঁজ হয়েছেন বলে জানিয়েছে পর্যবেক্ষণ সংস্থা ‘আবরিন’। এ দুর্ঘটনায় গতকাল শুক্রবার পর্যন্ত ১০ জনকে জীবিত উদ্ধার করা এবং নিখোঁজদের মধ্যে ১১ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে, বাকিদের হদিস মেলেনি।
১১ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র ও তার পশ্চিমা মিত্রদের দৃষ্টিতে যাকে একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে বিবেচনা করা হয়, সেই ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) এই সম্ভাব্য সমঝোতার মাধ্যমে সবচেয়ে বড় সুবিধাভোগীদের একটিতে পরিণত হতে পারে।
১৩ ঘণ্টা আগে