কামালা হ্যারিসের সঙ্গে আর কোনো বিতর্ক নয়: ট্রাম্প

ডেস্ক, রাজনীতি ডটকম

যুক্তরাষ্ট্রের রিপাবলিকান মনোনীত প্রার্থী ডোনাল্ড ট্রাম্প বলেছেন ৫ নভেম্বরের নির্বাচনকে সামনে রেখে কামালা হ্যারিসের বিরুদ্ধে তিনি আর কোন বিতর্কে অংশ নেবেন না। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) তিনি এ কথা বলেন। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

মঙ্গলবার ( ১০ সেপ্টেম্বর) নির্বাচনকে সামনে রেখে প্রধমবারের মতো বিতর্কে অংশ নেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ও ডেমোক্রেটিক প্রার্থী কামালা হ্যারিস। তবে বেশ কয়েকটি জরিপে দেখানো হয়েছে প্রথম দুই প্রার্থীর এই বিতর্কে কামালা জিতেছেন।

‘কোন তৃতীয় বিতর্ক হবে না’ সোশ্যাল মিডিয়া সাইট ট্রুথ সোশ্যালে সাবেক প্রেসিডেন্ট ট্রাম্প লিখেছেন এ কথা। মঙ্গলবার হ্যারিসের বিরুদ্ধে বিতর্কের আগে ট্রাম্প জুনে প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বিতর্কে অংশ নিয়েছিলেন।

যদিও ট্রাম্প মঙ্গলবার হ্যারিসের বিরুদ্ধে তার পারফরম্যান্স ভালো ছিল বলে দাবি করেছেন কিন্তু ছয়জন রিপাবলিকান দাতা এবং তিনজন ট্রাম্প উপদেষ্টা রয়টার্সের সঙ্গে কথা বলার সময় বলেন তারা মনে করেন হ্যারিস বিতর্কে জিতেছেন। কারণ হ্যারিস ট্রাম্পকে যুক্তি-তর্কে একেবারে কোনঠাসা করে ফেলেছেন বিতর্কের মঞ্চে।

মার্কিন মিডিয়া দর্শক পরিমাপ সংস্থা নিলসেনের তথ্য অনুসারে মঙ্গলবারের বিতর্কটি ৬৭.১ মিলিয়ন দর্শক টেলিভিশনের পর্দায় দেখেছেন। এদিকে হ্যারিস, ট্রাম্পের পোস্টের পর একটি সমাবেশে বক্তৃতা দিয়ে বলেছিলেন, আমি বিশ্বাস করি যে আমরা ভোটারদের আরেকটি বিতর্ক উপহার দিতে পারি।

যদিও ট্রাম্প তার পোস্টে বলেছেন জরিপে তিনি বিতর্কে জিতেছেন। তবে বেশ কয়েকটি জরিপে বলা হচ্ছে উত্তরদাতারা মনে করেন হ্যারিস আরও ভাল করেছেন। বলেন ট্রাম্প।

বৃহস্পতিবার প্রকাশিত রয়টার্স/ইপসোস জরিপ অনুসারে মঙ্গলবারের বিতর্ক সম্পর্কে ৫৩ শতাংশ ভোটার বলেছেন হ্যারিস জিতেছেন এবং ২৪ শতাংশ বলেছেন যে ট্রাম্প জিতেছেন।

জরিপে আরও দেখা গেছে ৫৪ শতাংশ নিবন্ধিত ভোটার মনে করেন ট্রাম্প এবং হ্যারিসের মধ্যে প্রথম বিতর্কটাই যথেষ্ট। তবে ৪৬ শতাংশ ভোটার মনে করেন তাদের মধ্যে আবার বিতর্ক হোক।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

ব্রেক্সিটের ১০ বছরে ৬ ব্রিটিশ প্রধানমন্ত্রীর বিদায়, সপ্তমের অপেক্ষা

ব্রেক্সিট গণভোটের ১০ বছর পূর্তির দিনে সেই রাজনৈতিক যাত্রাপথের দিকে ফিরে তাকালে দেখা যায়, ইউরোপীয় ইউনিয়ন ত্যাগের সিদ্ধান্ত দেশটির জন্য শুধু একটি পররাষ্ট্র বা অর্থনৈতিক নীতিগত পরিবর্তন ছিল না; বরং এটি যুক্তরাজ্যের রাজনৈতিক ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করে, যার প্রভাব এখনো দেশটির রাজনীতিতে স্পষ্ট।

১১ ঘণ্টা আগে

হোয়াইট হাউজে ড্রোন ও স্নাইপার হামলার ষড়যন্ত্র: আরও দুইজন গ্রেপ্তার

যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ জানিয়েছে, হোয়াইট হাউসে অনুষ্ঠিত একটি ইউএফসি ফ্রিডম ২৫০ মিক্সড মার্শাল আর্টস ইভেন্টকে লক্ষ্য করে সরকারি কর্মকর্তাদের ওপর হামলার ষড়যন্ত্রের ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।

১৩ ঘণ্টা আগে

ইরান কথা না শুনলে ‘যা করার করব’— হুঁশিয়ারি ট্রাম্পের

একটি প্রাথমিক শান্তি চুক্তির আওতায় প্রথম দফার আলোচনার পর গতকাল সোমবার থেকে আগামী ৬০ দিনের জন্য ইরানের ওপর আরোপিত নিষেধাজ্ঞা স্থগিত করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরান যদি এই চুক্তির শর্ত মেনে না চলে, তবে তিনি ‘যা করার তা-ই করবেন’।

১৪ ঘণ্টা আগে

ব্রেক্সিটের এক দশক: ইউরোপ নিয়ে সম্পর্কের জটিলতায় যুক্তরাজ্য

দশ বছর আগের ব্রেক্সিট আলোচনার সময়কার ইউরোপ আর আজকের ইউরোপ এক নয়। তখন মূল প্রশ্ন ছিল যুক্তরাজ্যের বিদায় কীভাবে সামলানো হবে। আর এখন প্রশ্ন— ক্রমশ অস্থিতিশীল হয়ে ওঠা বিশ্বে ইউরোপ কীভাবে নিজের অবস্থান ধরে রাখবে।

১৫ ঘণ্টা আগে