মেক্সিকোতে দুপক্ষের সংঘর্ষে নিহত ১২

ডেস্ক, রাজনীতি ডটকম
ফাইল ছবি

মেক্সিকোর গুয়েরেরোতে পাহাড়ি সম্প্রদায়ের মধ্যে সংঘর্ষে কমপক্ষে ১২ জন নিহত হয়েছে। সেখানে পাঁচটি পোড়া মরদেহ পাওয়া গেছে। দেশটির প্রেসিডেন্ট আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ ওব্রাদর বুধবার (২১ ফেব্রুয়ারি) জানিয়েছেন, ওই অঞ্চলে সাম্প্রতিক সময়ে অপরাধমূলক কর্মকাণ্ড বৃদ্ধি পেয়েছে। বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

লাস টুনাসের পাহাড়ি সম্প্রদায়ের মধ্যে ওই সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে রাষ্ট্রীয় প্রসিকিউটরের কার্যালয় নিশ্চিত করেছে।

প্রেসিডেন্ট আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ ওব্রাদর সাংবাদিকদের বলেন, সব তথ্য ছাড়াই এটা অনুমান করা যায় যে, অপরাধী চক্রের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এখন পর্যন্ত সেখানে ১২ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

তিনি জানিয়েছেন, নিরাপত্তা বাহিনী ওই এলাকায় অভিযান চালাচ্ছে এবং এ বিষয়ে আরও তথ্য দেওয়া হবে। এদিকে স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ওই এলাকার নিয়ন্ত্রণ নিতে লা ফ্যামিলিয়া মিচোয়াকানা এবং লস তলাকোস নামের দুটি অপরাধী চক্রের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

বিশ্লেষক ডেভিড সসেডো বলেছেন, লা ফ্যামিলিয়া মিচোয়াকানা প্রতিবেশী মিচোয়াকান রাজ্যে আধিপত্য বিস্তার করে আছে। এখন তারা দেশের অন্যতম দরিদ্র এবং সবচেয়ে সহিংস রাজ্য গুয়েরেরোকে দখল করার চেষ্টা করছে। ফলে অন্যান্য অপরাধী চক্রের সঙ্গে তাদের সংঘর্ষ বাঁধছে।

তিনি বলেন, তারা তাদের আঞ্চলিক ঘাঁটি প্রসারিত করতে চাইছে। ফলে স্থানীয় অপরাধী গোষ্ঠীগুলোও প্রতিরোধ গড়ে তুলছে। সরকারি হিসাব অনুযায়ী, এসব অপরাধী চক্রের মধ্যে সংঘর্ষের ঘটনায় ২০২৩ সাল থেকে এখন পর্যন্ত ১ হাজার ৮৯০ জন নিহত হয়েছে।

লাস টুনাস সান মিগুয়েল টোটোলাপান পৌরসভার অংশ। সেখানে ২০২২ সালের অক্টোবরে সিটি হলে একটি অপরাধী গোষ্ঠীর হামলায় মেয়রসহ ২০ জন নিহত হন।

মেক্সিকোতে ২০০৬ সালের শেষ দিক থেকে তৎকালীন প্রেসিডেন্ট ফেলিপ ক্যালডেরন একটি বিতর্কিত মাদকবিরোধী সামরিক অভিযান শুরু করার পর ৪ লাখ ২০ হাজারের বেশি খুন এবং আরও কয়েক হাজার ব্যক্তির নিখোঁজ হওয়ার ঘটনা রেকর্ড হয়েছিল।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

রেকর্ড গরমে পুড়ছে ফ্রান্স: বাঁচতে নদী-খালে নেমে ৪০ জনের মৃত্যু

৫ ঘণ্টা আগে

গাজায় শিশুদের লক্ষ্য করে হামলা চালিয়ে ‘গণহত্যা’ অব্যাহত রেখেছে ইসরায়েল: জাতিসংঘ

কমিশনের চেয়ারম্যান শ্রীনিবাসন মুরালিধর এক বিবৃতিতে বলেন, তদন্তে পাওয়া প্রমাণ স্পষ্টভাবে দেখায়, ইসরায়েলি নিরাপত্তা বাহিনী ইচ্ছাকৃতভাবে ফিলিস্তিনি শিশুদের লক্ষ্যবস্তু করেছে এবং তাদের হত্যা করেছে।

৫ ঘণ্টা আগে

ট্রাম্পের দাবি ইরান ‘অনন্তকাল’ পারমাণবিক পরিদর্শনে সম্মত, অস্বীকার তেহরানের

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই মঙ্গলবার বলেন, সুইজারল্যান্ডে ইরানি কর্মকর্তাদের সঙ্গে আইএইএর মহাপরিচালক রাফায়েল গ্রোসির কোনো বৈঠক হয়নি। পাশাপাশি জাতিসংঘের এই পারমাণবিক তদারকি সংস্থাকে ইরানের ক্ষতিগ্রস্ত পারমাণবিক স্থাপনাগুলো পরিদর্শনের অনুমতি দেওয়ারও কোনো পরিকল্পনা নেই।

১৬ ঘণ্টা আগে

৩ দশকে যুক্তরাজ্যের তাপমাত্রা ছুঁতে পারে ৪৫ ডিগ্রি— সতর্কতা বিজ্ঞানীদের

মঙ্গলবার (২৩ জুন) লন্ডন ক্লাইমেট অ্যাকশন উইকে বক্তব্য দেন গুতেরেস। সেখানে তিনি বলেন, বিশ্ব এখন একই সঙ্গে দুটি সংকটের মুখোমুখি— জলবায়ু সংকট ও জ্বালানি সংকট। এই দুই সংকটের মূল উৎস একটিই, আর তা হলো জীবাশ্ম জ্বালানি।

১৭ ঘণ্টা আগে