ডেস্ক, রাজনীতি ডটকম

যুক্তরাষ্ট্রের প্রেসিডেনশিয়াল নির্বাচন চূড়ান্ত পর্যায়ে প্রবেশ করার সাথে সাথে আরও বেশি সংখ্যক ভোটার নির্বাচনী পণ্য পরিধান করে তাদের পছন্দের প্রার্থীর পক্ষে সমর্থন প্রকাশ করছেন। তারা যা বুঝতে পারে না তা হলো ‘মেক আমেরিকা গ্রেট এগেইন’ ট্রাম্প টুপি বা “চাইল্ডলেস ক্যাট লেডি ফর হ্যারিস” টি-শার্টটি সম্ভবত চীনে তৈরি হয়েছিল।
ভয়েস অফ আমেরিকা ম্যান্ডারিন সার্ভিস মেড-ইন-আমেরিকা নির্বাচনী পণ্য বনাম মেড-ইন-চায়না পণ্যের মোট বিক্রয় পরিসংখ্যান খুঁজে পায়নি। কিন্তু অ্যামাজন ও ইবে-সহ ই-কমার্স প্ল্যাটফর্মে বিক্রির জন্য চীনের তৈরি বিপুল সংখ্যক নির্বাচনী পণ্যে আমেরিকার বাজার ভরে গেছে।
শুধুমাত্র টেমুতে হাজার হাজার নির্বাচন-থিমযুক্ত আইটেম সরকারি প্রচারণার সংস্করণগুলোর দামের এক ভগ্নাংশ দামে বিক্রি হয়েছে।
এগুলোর মধ্যে ‘মেক আমেরিকা গ্রেট এগেইন’ টুপির দাম ৪ ডলারেরও কম, যেখানে ট্রাম্পের প্রচারণা শিবিরের ওয়েবসাইটে ‘অল প্রোডাক্টস মেড ইন দ্য ইউএসএ’ লেখা টুপি ১০ গুণ বেশি দামে ৪০ ডলারে বিক্রি হয়।
একইভাবে টেমুর ‘কমালা হ্যারিস ২০২৪’ টুপি প্রতিটি ৩ ডলারের কম দামে বিক্রি হতে পারে। অন্যদিকে অফিশিয়াল কমালা হ্যারিস প্রচারণা স্টোর ওয়েবসাইট প্রতিটি ‘কমালা’ টুপি ৪৭ ডলারে বিক্রি করে।
হ্যারিস ক্যাম্পেইন তাদের অফিশিয়াল ওয়েবসাইটে শুধু যুক্তরাষ্ট্রে তৈরি পণ্য বিক্রির অঙ্গীকার করেছে।
মন্তব্যের জন্য ভয়ের অফ আমেরিকা উভয় প্রচারণা শিবিরের সাথে যোগাযোগ করেছিল কিন্তু প্রকাশের সময় পর্যন্ত তাদের কোনো প্রতিক্রিয়া জানা যায়নি।
দামের বৈপরীত্য চীনা পণ্যের ওপর নির্ভরতা হ্রাস এবং ডি মিনিমিস লুপহোল নামে পরিচিত একটি বাণিজ্য ফাঁক বন্ধ করার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের মুখোমুখি চ্যালেঞ্জগুলো তুলে ধরে। এটির আওতায় চীনা সংস্থাগুলো আমদানি শুল্ক ছাড়া যুক্তরাষ্ট্রে ৮০০ ডলারের কম মূল্যের পণ্য আনতে পারে।
ভয়েস অফ আমেরিকা ম্যান্ডারিন তাদের ওয়েবসাইটে চীন থেকে আমদানি করা প্রেসিডেনশিয়াল নির্বাচনী প্রচারণা পণ্যদ্রব্যের পরিমাণ এবং চীনা বিক্রেতাদের তাদের নিয়মাবলী সম্পর্কে মন্তব্যের জন্য অ্যামাজন এবং ইবে-তে যোগাযোগ করে কিন্তু খবর প্রকাশের সময় পর্যন্ত কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
টেমু যুক্তরাষ্ট্রে নির্বাচনী পণ্য বিক্রয় সম্পর্কে কোনো মন্তব্য করেননি। তবে কোম্পানির মুখপাত্র ভয়েস অফ আমেরিকা ম্যান্ডারিনকে একটি ইমেইলে জবাব দিয়েছেন, ‘টেমুর বিক্রয় বৃদ্ধি ডি মিনিমিস নীতির ওপর নির্ভরশীল নয়। আমাদের দ্রুত সম্প্রসারণ এবং বাজারের গ্রহণযোগ্যতার পেছনে প্রাথমিক কারণ হলো সরবরাহ-চেইন দক্ষতা এবং অপারেশনাল দক্ষতা যা আমরা বছরের পর বছর ধরে তৈরি করেছি।’
সূত্র : ভয়েস অফ আমেরিকা

ব্রেক্সিট গণভোটের ১০ বছর পূর্তির দিনে সেই রাজনৈতিক যাত্রাপথের দিকে ফিরে তাকালে দেখা যায়, ইউরোপীয় ইউনিয়ন ত্যাগের সিদ্ধান্ত দেশটির জন্য শুধু একটি পররাষ্ট্র বা অর্থনৈতিক নীতিগত পরিবর্তন ছিল না; বরং এটি যুক্তরাজ্যের রাজনৈতিক ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করে, যার প্রভাব এখনো দেশটির রাজনীতিতে স্পষ্ট।
৮ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ জানিয়েছে, হোয়াইট হাউসে অনুষ্ঠিত একটি ইউএফসি ফ্রিডম ২৫০ মিক্সড মার্শাল আর্টস ইভেন্টকে লক্ষ্য করে সরকারি কর্মকর্তাদের ওপর হামলার ষড়যন্ত্রের ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।
১১ ঘণ্টা আগে
একটি প্রাথমিক শান্তি চুক্তির আওতায় প্রথম দফার আলোচনার পর গতকাল সোমবার থেকে আগামী ৬০ দিনের জন্য ইরানের ওপর আরোপিত নিষেধাজ্ঞা স্থগিত করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরান যদি এই চুক্তির শর্ত মেনে না চলে, তবে তিনি ‘যা করার তা-ই করবেন’।
১১ ঘণ্টা আগে
দশ বছর আগের ব্রেক্সিট আলোচনার সময়কার ইউরোপ আর আজকের ইউরোপ এক নয়। তখন মূল প্রশ্ন ছিল যুক্তরাজ্যের বিদায় কীভাবে সামলানো হবে। আর এখন প্রশ্ন— ক্রমশ অস্থিতিশীল হয়ে ওঠা বিশ্বে ইউরোপ কীভাবে নিজের অবস্থান ধরে রাখবে।
১২ ঘণ্টা আগে